বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি(BSCPLC) বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Submarine Cables PLC Job Circular 2026 | পদ সংখ্যা: ১০টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫ মার্চ ২০২৬ ইং তারিখে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Submarine Cables PLC Job Circular 2026 প্রকাশিত হয়েছে।বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Submarine Cables PLC Job Circular 2026 এর তথ্য মতে, ৬ষ্ঠ গ্রেডের ০২টি ক্যাটাগরিতে সর্বমোট ১০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ২৫ মার্চ ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য এফিডেফিট (Affidavit) গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Submarine Cables PLC Job Circular 2026 এর তথ্যমতে, বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন অনলাইনে করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি(BSCPLC) বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Submarine Cables PLC Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ১০টি
আবেদনের বয়সসীমা: ২৫ মার্চ ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ৩১ মার্চ ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৮ এপ্রিল ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ২২৩ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://bscplc.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
আরোও দেখুন,
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োেগ বিজ্ঞপ্তি ২০২৬
তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
এই চাকরির বিবরণ
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি(BSCPLC) বিজ্ঞপ্তি ২০২৬ | Bangladesh Submarine Cables PLC Job Circular 2026 এর বিস্তারিত:
১। প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি জারির তারিখে সর্বোচ্চ ৩২ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য এফিডেফিট (Affidavit) গ্রহণযোগ্য নয়।
২। সরকারি, আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (NOC) দাখিল করতে হবে।
৩। অনলাইন আবেদন ও ফি (২২৩ টাকা) প্রদানের সময় ৩১/০৩/২০২৬ খ্রি. হতে ২৯/০৪/২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
৪। আগ্রহী প্রার্থীগণকে বিএসসিপিএলসি এর ওয়েবসাইটের মাধ্যমে (www.bscplc.gov.bd) টেলিটকের একটি লিংকে (http://bscplc.teletalk.com.bd) প্রবেশ করে প্রাপ্ত অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরিপালনপূর্বক আবেদন করতে হবে।
৫। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (www.bscplc.gov.bd) পাওয়া যাবে।
৬। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ কর্তৃক মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদের মূল কপি এবং অন্যান্য যোগ্যতার সনদপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৭। লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৮। লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণপূর্বক প্রার্থী চূড়ান্ত করা হবে।
৯। আবেদন পত্র গ্রহণ/বাতিল, বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
১০। নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।


