তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Press Information Department(PID) Job Circular 2026 | পদ সংখ্যা: ৬৮টি | Biddabari

তথ্য অধিদফতর নিয়োগ

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ মার্চ ২০২৬ ইং তারিখে তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Press Information Department(PID) Job Circular 2026 প্রকাশিত হয়েছে। তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Press Information Department(PID) Job Circular 2026 এর তথ্য মতে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১১তম থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরিতে সর্বমোট  ৬৮টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ০১ মার্চ ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে সর্বোচ্চ ৩২ বছর। 

তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। Press Information Department(PID) Job Circular 2026 এর তথ্যমতে,  চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের  মাধ্যমে আবেদন করতে হবে। 

তথ্য অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Press Information Department (PID) Job Circular 2026  এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা:  ৬৮ টি ।

আবেদন ফি: ৫৬ টাকা হতে ২২৩ টাকা  । প্রতিবন্ধি ও তৃতীয় লিংঙ্গের জন্য ৫৬  টাকা ।

আবেদনের বয়সসীমা: ১ মার্চ ২০২৬ইং তারিখে  সর্বনিম্ন ১৮ বছর হতে  সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা:  ১ এপ্রিল ২০২৬ইং সকাল১০:০০ টা হতে ২১  এপ্রিল ২০২৬  ইং বিকাল ০৫:০০ পর্যন্ত। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

তথ্য অধিদফতর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Press Information Department (PID) Job Circular 2026  এর বিস্তারিত:

আবেদনকারীদের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাবলি

০১. আগ্রহী প্রার্থীগণ https://pid.teletalk.com.bd  ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

০২. শুধুমাত্র বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।

০৩. আবেদনকারীর বয়স ০১-০৩-২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। এসএসসি সনদ/জাতীয়

পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে, বর্ণিত ছকের ৩ ও ৭ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থী অর্থাৎ তথ্য অধিদফতরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অন্যূন ২ (দুই) বছর স্থায়ী বা আস্থায়ীভাবে

চাকরিরত প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

০৪. কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হবেন না যদি তিনি-

(ক) বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডমিসাইল না হন; এবং

(খ) এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন।

০৫. নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

০৬. কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান/জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন প্রতিপালিত হবে।

০৭. অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

০৮. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র/অনাপত্তিপত্র (NOC) বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

০৯. মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রয়োজনীয় কাগজপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে (এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে):-

(ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র/সাময়িক সনদপত্র/প্রত্যয়নপত্র/অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি;

(খ) জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করত:) নাগরিকত্ব সনদ;

(গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র;

(ঘ) আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙ্গিন ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি;

(ঙ) আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ

নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে

(চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(ছ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর/জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র;

(জ) সরকারি ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(ঝ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারে দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র;

(ঞ) ডাউনলোডকৃত Applicant's Copy এবং Admit Card এর রঙ্গিন প্রিন্ট কপি।

১০. কেউ প্রকৃত তথ্য গোপন করে চাকুরি গ্রহণ করলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১. যদি কোনো প্রার্থী কোনো ফৌজধারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা

স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

১২. প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরী ক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ব্যবহারিক/বাছাই।

লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

১৩. নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।

১৫. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ/আংশিক বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

১৬. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী

ক. একই দিনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বিবেচনায় একাধিক পদে আবেদন নিরুৎসাহিত করা হলো।

খ. আবেদনের সময়সীমা ও নিয়মাবলী/শর্তাবলী নিম্নরূপ:

(i) অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০১ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ টা হতে।

(ii) অনলাইনে এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

(iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে

এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

গ. অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার সম্প্রতি তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে।

ঘ. অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র submit করার পূর্বেই

পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক

হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

১৬.

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং

স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র Submit করার অব্যবহিত পরে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন | Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে নিম্নবর্ণিত পদ/গ্রেডসমূহের জন্য সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ Teletalk এর সার্ভিস চার্জসহ ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, অনলাইনে এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

ক.

গ.

প্রথম SMS:

PID<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: PID ABCDEFGH

Reply SMS: Applicant's Name, Tk. 168/- Will be charged as Application fee. Your PIN is 12345678. To Pay fee Type

PID<space>Yes <space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS:

PID<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: PID Yes 12345678 and send to 16222.

Reply SMS: Congratulation Applicant's Name, payment completed successfully for PID application for the post of xxx,

User ID: (ABCDEFGH) and Password (XXXXXXXX).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://pid.teletalk.com.bd অথবা তথ্য অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইটে https://pressinform.gov.bd/ এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS অনুসরণকরে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধারকরতে পারবেন।

i. User ID জানা থাকলে: PID<space>Help<space>User<space>User ID and Send to 16222.

Example: PID HELP User ABCDEFGH and send to 16222.

ii. PIN নম্বার জানা থাকলে: PID<space>Help<space>PIN<space>PIN No and send to 16222.

Example: PID Help PIN 1234567.

ঘ. অনলাইনে আবেদন করতে সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd অথবা টেলিটক নম্বর থেকে 121 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেইজে https://www.facebook.com/alljobs.bd এ প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে।

৭. বিজ্ঞপ্তিটি তথ্য অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইট (https://pressinform.gov.bd/) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইটে (https://pid.teletalk.com.bd) পাওয়া যাবে।

[পর্যাপ্ত সময় নিয়ে অতি সতর্কতার সাথেনির্ভুলভাবে নিজে আবেদনপত্র পূরণ করুন এবং নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বেই ফি জমাদানসহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।