বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Division Commissioner’s Office Barisal Circle Recruitment Circular | Biddabari

বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Division Commissioner’s Office Barisal Circle Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২২ নভেম্বর ২০২৬ইং তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Division Commissioner’s Office Barisal Circle Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৪টি ক্যাটাগরিতে ১৬তম ও ২০তম গ্রেডে মোট ১১ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ২৫-১১-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বরিশাল বিভাগের জেলাসমূহের স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Division Commissioner’s Office Barisal Circle Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ১১টি

মোট ক্যাটাগরিঃ ৪টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ২৫-১১-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা হতে ২৪ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।

আবেদন ফিঃ ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে http://divcombsl.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | Division Commissioner’s Office Barisal Circle Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১. জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে “বিভাগীয় কমিশনার অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ (সংশোধিত, ২০২৪)” অনুসরণ করা হবে।

২. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান/কোটা এবং পরবর্তীতে নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রণীত বিধি-বিধান অনুসরণ করা হবে।

৩. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরিশাল বিভাগের আওতাধীন জেলাসমূহের (বরিশাল/পটুয়াখালী/ভোলা/পিরোজপুর/বরগুনা/ঝালকাঠি) স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোন ব্যক্তি এমন কোন ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন, তবে তিনি এ নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না। বিবাহিতা মহিলা প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে।

৪. সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২৫-১১-২০২৬ খ্রি. তারিখে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

৫. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের (নিয়োগকারী কর্তৃপক্ষ) অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

৬. লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্র (ADMIT CARD) ও আবেদনপত্রের (APPLICANT'S COPY) রঙিন প্রিন্টকপি যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হবে না।

৭. নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বা চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হওয়ার পরেও কোন প্রার্থী কর্তৃক তথ্য গোপন বা ভুল তথ্য প্রদানের বিষয় বা দাখিলকৃত কাগজপত্র জাল/মিথ্যা/ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিলকরণসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮. নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ছাড়াই জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির যে কোন শর্ত পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন/সংযোজন করাসহ বিজ্ঞপ্তিটি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৯. জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১০. একজন প্রার্থী শুধুমাত্র ০১ (এক) টি পদের জন্য আবেদন করতে পারবেন। সকল পদের নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে বিধায় একজন প্রার্থী কেবলমাত্র ০১ (এক) টি পদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল পদের আবেদন বাতিল বলে গণ্য হবে।

১১. নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ/তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে; এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।

১২. লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নলিখিত সনদপত্র/কাগজপত্রের মূলকপি প্রদর্শনসহ ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) দাখিল করতে হবে {সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবি, পরিচিতি নম্বর (যদি থাকে) ও দাপ্তরিক ঠিকানা উল্লেখিত সিলসহ}:

(ক) সাম্প্রতিক (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি-০২ (দুই) কপি।

(খ) প্রার্থীর আবেদনে উল্লিখিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রসহ)।

(গ) যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্র

(ঘ) জাতীয় পরিচয়পত্র।

(ঙ) ডাউনলোডকৃত প্রবেশপত্র (ADMIT CARD) ও আবেদনপত্রের (APPLICANT'S COPY) রঙিন প্রিন্টকপি।

(চ) বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র-নৃ গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

(ছ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদপত্র।

১৩. অনলাইনে আবেদন ফরম পূরণ ও দাখিল সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী:

০১) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://divcombsl.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণ ও দাখিল করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(ক) অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরুর তারিখ: ২৫-১১-২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা এবং শেষ তারিখ ২৪-১২-২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

(খ) উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(গ) অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য 300 x প্রস্থ 80 Pixel) এবং সাম্প্রতিক (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) সময়ে তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য 300 x প্রস্থ 300 Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

(ঘ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র Submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।

(ঙ) প্রার্থীকে Online-এ পূরণকৃত আবেদনপত্রের Download ও প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।

০২) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান : Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবে। যদি Applicant's Copy-তে কোন তথ্য ভুল থাকে বা ছবি অস্পষ্ট (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) থাকে বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবে। তবে, আবেদন ফি জমা দানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক (আবেদন দাখিলের এক মাস পূর্ব পর্যন্ত) সময়ে তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবে। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ০১ নম্বর পদের পরীক্ষার ফি বাবদ জনপ্রতি ১০০.০০ (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২.০০ (বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২.০০ (একশত বারো) টাকা এবং ০২ হতে ০৪ নম্বর পদের পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য জনপ্রতি ৫০.০০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬.০০ (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"

প্রথম SMS: DIVCOMBSL<Space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: DIVCOMBSL<Space>ABCDEF & Send To 16222

দ্বিতীয় SMS: DIVCOMBSL<Space>Yes<Space>Pin লিখে 16222 নম্বরে Send করতে হবে

Example: DIVCOMBSL<Space>Yes<Space>12345678 & Send To 16222

 

০৩) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://divcombsl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online-এ পূরণকৃত আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

০৪) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম (ভেন্যু) ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থীকে রঙিন প্রিন্ট করে নিতে হবে। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রদর্শন করবেন।

০৫) শুধুমাত্র Teletalk Pre-paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

a) User ID জানা থাকলে: DIVCOMBSL<Space>Help<Space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: DIVCOMBSL<Space>Help<Space>User ID & Send To 16222

b) Password জানা থাকলে: DIVCOMBSL<Space>Help Password লিখে 16222 নম্বরে Send করতে হবে।

Example: DIVCOMBSL<Space>Help<Space> Password & Send To 16222

 

০৬) বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও বিভাগীয় কমিশনার, বরিশাল-এর ওয়েবপোর্টাল www.barisaldiv.gov.bd এবং http://divcombsl.teletalk.com.bd অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/divcombsl ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার ফি প্রদান ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি http://divcombsl.teletalk.com.bd এবং www.barisaldiv.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

০৭) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd বা divcombarisal@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল-এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbd এবং teletalk-এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (মেইল/মেসেজ এর Subject-এ Organization Name : DIVCOMBSL, Post Name : *************, Applicant's User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

১৪. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা তার কোন অযোগ্যতা ধরা পড়লে বা সে কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে তার প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১৫. আবেদন ফরম পূরণের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষাসনদের সাথে মিলিয়ে লিখতে হবে, শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মৃত ইত্যাদি লিখা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোন পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার আবেদন/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৬. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজ দায়িত্বে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম অথবা কম্পিউটার দোকানদার থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

১৭. নিয়োগ পরীক্ষার তারিখ, সময় এবং অন্যান্য তথ্য www.barisaldiv.gov.bd ওয়েবসাইট থেকেও জানা যাবে।

 আগ্রহী প্রার্থীকে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।