সিভিল সার্জনের কার্যালয়, সিলেট নিয়োগ বিজ্ঞপ্তি | Civil Surgeon Office, Sylhet Recruitment Circular | পদসংখ্যা ১৭৮ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৩ নভেম্বর ২০২৬ইং তারিখে সিভিল সার্জনের কার্যালয়, সিলেট নিয়োগ বিজ্ঞপ্তি | Civil Surgeon Office, Sylhet Recruitment Circular | পদসংখ্যা ১৭৮ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৮টি ক্যাটাগরিতে ১৪তম থেকে ২০তম গ্রেডে মোট ১৭৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
সিভিল সার্জনের কার্যালয়, সিলেট নিয়োগ বিজ্ঞপ্তি
| Civil Surgeon Office, Sylhet Recruitment Circular | পদসংখ্যা ১৭৮ | Biddabari এর গুরুত্বপূর্ণ
তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ১৭৮টি
মোট ক্যাটাগরিঃ ৮টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের
বয়স ০১-১১-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২৬ নভেম্বর ২০২৬
সকাল ১০:০০ টা হতে ২৫ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪:০০ টা পর্যন্ত।
আবেদন ফিঃ ১৪তম থেকে ১৬তম
গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে
https://cssylhet.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
সিভিল সার্জনের কার্যালয়, সিলেট নিয়োগ বিজ্ঞপ্তি
| Civil Surgeon Office, Sylhet Recruitment Circular | পদসংখ্যা ১৭৮ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
১.১ আগ্রহী প্রার্থীগণকে https://cssylhet.teletalk.com.bd -এ ওয়েবসাইটে অনলাইনে
প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফরম পূরণ করতে হবে।
১.২ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগ
ও কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ আইন, বিধি ও নীতি অনুসরণ করা হবে।
১.৩ উক্ত নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের
ক্ষেত্রে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১৮, কমন
পদ নিয়োগ বিধিমালা-২০১৯ ও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি অনুযায়ী ক্যাটাগরিভিত্তিক
প্রযোজ্য তফসিল অনুসারে লিখিত ও মৌখিক (প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক) পরীক্ষার মাধ্যমে
নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
১.৪ আবেদনকারী সকল পদের প্রার্থীদের সিলেট
জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীদের সংশ্লিষ্ট
পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একই ইউনিয়নের
পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের
যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য কোন প্রার্থীদের বিবেচনা করা হবে না।
১.৫ স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা
(ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক) সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ বোর্ড, ওয়েব সাইটে,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং https://cssylhet.teletalk.com.bd এই ওয়েব সাইটে পাওয়া
যাবে।
১.৬ কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি
এবং প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, বিয়োজন, সংশোধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১.৭ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগবিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে
Standard Aptitude Test-এ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায়
উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন।
১.৮ প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোন তথ্য
অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা
পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য
দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায অবলম্বন
করলে অথবা পরীক্ষা কেন্দ্রে দুর্ব্যবহার করলে এবং যে কোন ফৌজদারি অপরাধে দন্ডিত হলে,
পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল
করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১.৯ কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ
করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
১.১০ কোন ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা
বলে বিবেচনা করা হবে।
১.১১ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে (নির্ধারিত বয়স সীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের
অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং সকল চাকুরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়
নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (NOC)-এর মূলকপি জমা দিতে হবে।
১.১২ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর
মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত
সর্বশেষ গেজেট অথবা ওয়েবসাইট www.molwa.gov.bd -এতে প্রদর্শিত
তালিকার যে কোন একটি প্রমাণক দাখিল করবেন। এক্ষেত্রে কোন প্রকার সাময়িক সনদ বা বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সংসদ সনদ প্রযোজ্য হবে না।
১.১৩ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের
প্রার্থীগণকে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক/সমমর্যাদা
সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা অথবা ক্ষমতা প্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষ
কর্তৃক স্বাক্ষরিত শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের সনদ দাখিল করতে হবে।
১.১৪ প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হলে সংশ্লিষ্ট
জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র দাখিল করতে হবে।
১.১৫ প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে সকল
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা বা অন্য কোন সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ
কর্তৃক প্রদত্ত সনদপত্র, স্বাস্থ্য সহকারী'র ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের (পুরাতন)
স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে ইউনিয়ন চেয়ারম্যানের প্রত্যয়নপত্রের মূল কপি, সনদপত্র
সমূহের ১(এক) সেট সত্যায়িত ফটোকপি এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত
চারিত্রিক সনদপত্র জমা দিতে হবে।
১.১৬ নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণের
জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১.১৭ সকল প্রার্থীর আবেদন অনলাইনে প্রক্রিয়াকরণ
করা হবে। অন্য কোনভাবে দাখিলকৃত বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১.১৮ আবেদনপত্র, লিখিত, মৌখিক ও প্রযোজ্য
ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন থাকতে হবে।
১.১৯ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত
পরিপত্র অনুযায়ী অপেক্ষমাণ তালিকা প্রস্তুতপূর্বক সংরক্ষণ করা হবে।
২। বয়স সীমাঃ- ০১ নভেম্বর, ২০২৬ খ্রি.
তারিখে বয়সঃ-
২.১ সকল প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে
হতে হবে।
২.২ বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের পরীক্ষার
মূল/সাময়িক সনদে প্রদত্ত জন্ম তারিখ বয়স গণনার ভিত্তি হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে
কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৩। নাগরিকত্বঃ-
৩.১ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী
নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক
হিসাবে জাতীয় পরিচয়পত্র (NID) ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন-এর যথাযথ
কর্তৃপক্ষ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
৩.২ প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী
ঠিকানা (Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেট, বা অন্যত্র বর্ণিত স্থায়ী
ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার
করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র
(NID) বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে।
৪। সংরক্ষণঃ-
৪.১ নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে
নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৫. সকল পদে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত
নিয়মাবলী, শর্তাবলী ও পরীক্ষা ফি জমাদানের সময়ঃ
৫.১ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ
ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের
সময় নিম্নরূপঃ
৫.২ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ
ও সময়ঃ ২৬ নভেম্বর, ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা হতে ২৫ ডিসেম্বর, ২০২৬খ্রি. বিকাল
৪.০০ ঘটিকা পর্যন্ত।
৫.৩ উক্ত সময়ের মধ্যে কেবল User ID প্রাপ্ত
প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত
নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
৫.৪ Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন
ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০)
Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষর
৬০ kb এর মধ্যে হতে হবে। Online -এ আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে
ব্যবহৃত হবে বিধায় Online আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা
সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online -এ পূরণকৃত আবেদনপত্রের একটি
রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন।
৫.৫ SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান :
Online-এ Application Form যথাযথভাবে পূরণ,
নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে
ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User
ID, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। এখানে যদি কোন তথ্য ভুল থাকে
বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে
প্রার্থী পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য
নয়, বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy -তে তার
সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর থাকা এবং এ সঠিকতার PDF Copy
ডাউনলোড পূর্বক নিশ্চিত হয়ে রঙ্গিন প্রিন্ট সংরক্ষণ করবেন। Applicant's Copy -তে দেয়া
User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনTeletalk-Pre-paid
Mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি পৃথক SMS করে পরীক্ষার ফি বাবদ ১৪-১৬তম গ্রেডের
পদের জন্য ১০০/-(একশত) টাকা, Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ ১২/-(বার) টাকা সহ (অফেরত
যোগ্য) ১১২/-(একশত বার) টাকা, এবং ২০তম গ্রেডের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা Teletalk-এর
সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয়) টাকা মোট (অফেরত যোগ্য) ৫৬/-(ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২
(বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর নাগরিকগণ সকল পদের ক্ষেত্রে পরীক্ষার
ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয়) টাকা মোট (অফেরত
যোগ্য) ৫৬/-(ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে
উল্লেখ্য যে, Online আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা
না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
৬। ফি জমা দেয়ার পদ্ধতি:
৬.১ প্রথম SMS: CSSYLHET<Space>
UserID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CSSYLHET ABCDEF
Reply: Applicant's Name Tk-112/56 Will
Be Charged as application fee. Your PIN is 12345678.
To Pay Fee Type
CSSYLHET<Space>yes <Space>PIN and Send to 16222.
৬.২ দ্বিতীয় SMS:
CSSYLHET<Space>yes <Space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: CSSYLHET yes 12345678 Send to
16222.
Reply: Congratulations Applicant's
Name,Payment Completed Successfully for CSSYLHET Application for (Post Name)
User ID is (ABCDEF) and Password (xxxxxxxxx).
৬.৩ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://cssylhet.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর
মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
Online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ
সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা
তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে।
৬.৪ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষা কেন্দ্রের
নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন।
প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার
সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
৬.৫ শুধু Teletalk Pre-Paid-Mobile ফোন থেকে
প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User Id এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন।
(i) User ID জানা থাকলে: CSSYLHET<Space>Help<Space>User<Space>User
ID & Send to 16222.
Example: CSSYLHET Help User ABCDEF Send
to 16222.
(ii)Pin Number জানা থাকলে:
CSSYLHET<Space>Help<Space>PIN<Space> Pin No & Send to
16222.
Example: CSSYLHET Help PIN 12345678
& Send to 16222.
৬.৬ Online আবেদন করতে কোন সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ
করা যাবে। (Mail এর Subject-এ Organization Name:, CSSYLHET, Post Name* * *,
Applicant's User ID & Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
৬.৭ এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন
সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে) পরীক্ষার তারিখ, সময়, অথবা প্রার্থীগণের জন্য অন্যান্য
তথ্য সিভিল সার্জন অফিস, সিলেট-এর নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে। এছাড়া QR
code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টাল
http://alljobs.teletalk.com.bd ওয়েব সাইটে সরাসরি
প্রবেশ করে ও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। প্রার্থীকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপডেট থাকার
জন্য উল্লিখিত ওয়েবসাইটে নিয়মিত দৃষ্টি রাখতে অনুরোধ করা যাচ্ছে।
৬.৮ প্রার্থীকে শেষ তারিখের জন্য অপেক্ষা
না করে পর্যাপ্ত সময় নিয়ে সতর্কতার সাথে নিজে অনলাইনে যথাযথভাবে আবেদনপত্র পূরণ এবং
নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে ফি জমাদানসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ
করা যাচ্ছে।



