বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Export Processing Zones Authority Recruitment Circular | পদসংখ্যা ৩৩২ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১৯ নভেম্বর ২০২৬ইং তারিখে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Export Processing Zones Authority Recruitment Circular | পদসংখ্যা ৩৩২ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৩টি ক্যাটাগরিতে ৯ম ও ২০তম গ্রেডে মোট ৩৩২ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স পদভেদে ৩২, ৩৫ ও ৫৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Export Processing Zones Authority Recruitment
Circular | পদসংখ্যা ৩৩২ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ৩৩২টি
মোট ক্যাটাগরিঃ ৩টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের
বয়স পদভেদে ৩২, ৩৫ ও ৫৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২৪ নভেম্বর ২০২৬,
সকাল ১০:০০ টা হতে ২৪ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।
আবেদন ফিঃ ৯ম গ্রেডের জন্য
২২৩ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে
https://bepza.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ
নিয়োগ বিজ্ঞপ্তি | Bangladesh Export Processing Zones Authority Recruitment
Circular | পদসংখ্যা ৩৩২ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
১) নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধি-বিধান
এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে;
২) চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের
পূর্বানুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার বোর্ডে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র
দাখিল করতে হবে;
৩) সকল পদে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শিক্ষা
মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নং- শিম/শা:১১/৫-১(অংশ)/৫৮২
এবং শিম/শা:১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ/সিজিপিএ এর বিপরীতে পূর্বের
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ/শ্রেণি নিম্নরূপভাবে নির্ধারিত হবে:
(ক) এস.এস.সি. বা সমমান এবং এইচ.এস.সি. বা
সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে-
|
অর্জিত
জিপিএ |
পূর্বের
সমতুল্য বিভাগ/শ্রেণি |
|
জিপিএ
৩.০০ বা তদূর্ধ্ব |
প্রথম
বিভাগ |
|
জিপিএ
২.০০ থেকে ৩.০০ এর কম |
দ্বিতীয়
বিভাগ |
|
জিপিএ
১.০০ থেকে ২.০০ এর কম |
তৃতীয়
বিভাগ |
(খ) অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত
সিজিপিএ এর ক্ষেত্রে-
|
অর্জিত
সিজিপিএ |
সমতুল্য
বিভাগ/শ্রেণি |
|
|
৪.০০
পয়েন্ট স্কেল |
৫.০০
পয়েন্ট স্কেল |
|
|
সিজিপিএ
৩.০০ বা তদূর্ধ্ব |
সিজিপিএ
৩.৭৫ বা তদূর্ধ্ব |
প্রথম
বিভাগ/শ্রেণি |
|
সিজিপিএ
২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম |
সিজিপিএ
২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম |
দ্বিতীয়
বিভাগ/শ্রেণি |
|
সিজিপিএ
১.৬৫ বা তদূর্ধ্ব কিন্তু ২.২৫ এর কম |
সিজিপিএ
২.০৬৩ বা তদূর্ধ্ব কিন্তু ২.৮১৩ এর কম |
তৃতীয়
বিভাগ/শ্রেণি |
৪) বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য
নয়;
৫) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান
করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে যেকোনো সময় তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট
প্রার্থীর নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
৬) বিভিন্ন বাহিনীতে প্রশিক্ষক, প্রভোস্ট
ও গোয়েন্দা সংস্থায় চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে;
৭) নির্দিষ্ট সংখ্যক মহিলা নিরাপত্তা প্রহরী
নিয়োগ প্রদান করা হবে;
৮) নিরাপত্তা কর্মকর্তা এবং নিরাপত্তা প্রহরী
পদে শারীরিক সক্ষমতা এবং স্বাস্থ্যগত পরীক্ষা অনুষ্ঠিত হবে;
৯) কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে
যেকোনো অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে;
১০) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত
পদসংখ্যা প্রয়োজনে হ্রাস/বৃদ্ধি হতে পারে;
১১) চাকরিতে নিয়োগলাভের ক্ষেত্রে কোটার বিষয়ে
সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে;
১২) লিখিত/শারীরিক সক্ষমতা/স্বাস্থ্যগত/মৌখিক
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
১৩) মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকালে প্রার্থীকে
নিম্নবর্ণিত কাগজপত্রসমূহ বোর্ডে দাখিল করতে হবে:
(ক) লিখিত পরীক্ষার প্রবেশপত্র (রঙিন প্রিন্ট);
(খ) অনলাইন Applicant's Copy (রঙিন প্রিন্ট);
(গ) সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূলকপি;
(ঘ) কোটায় আবেদনকারী প্রার্থীদের কোটার সপক্ষে
প্রমাণপত্রের মূলকপি;
(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের
মূলকপি;
(চ) অনলাইন আবেদনে উল্লেখকৃত স্থায়ী ঠিকানার
সপক্ষে ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের
মূলকপি;
(ছ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি;
(জ) অনলাইন আবেদনে উল্লেখকৃত সকল অভিজ্ঞতা
সনদের মূলকপি;
(ঝ) সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে
সশস্ত্র বাহিনীর চাকরি থেকে অবসরের সনদ/খালাসী বইয়ের মূলকপি;
১৪) উপরে বর্ণিত সকল কাগজপত্রের ০১ সেট সত্যায়িত
ফটোকপি মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে;
১৫) একজন প্রার্থী শুধুমাত্র ১ (এক) টি পদে
আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে উক্ত প্রার্থীর সকল আবেদন বাতিল বলে গণ্য
হবে;
১৬) বেপজার স্মারক নম্বর: ০৩.০৬.২৬১৬.৩০৭.১১.০০৪.২৬.১৪৯৭,
তারিখ: ২৩ জুন ২০২৬ মারফত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা বিভিন্ন পদে আবেদন
করেছেন তারাও এ নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহে আবেদন করতে পারবেন;
১৭) নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই
চূড়ান্ত বলে গণ্য হবে;
১৮) কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ প্রক্রিয়া
বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী
ও শর্তাবলী:
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://bepza.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র
পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(ক) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি
জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা;
(খ) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ
ও সময়: **২৪ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা।** উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত
প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর
মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন;
(গ) Online আবেদনপত্রে প্রার্থী তার ছবি দৈর্ঘ্য
এবং প্রস্থ ৩০০x৩০০ (Pixel) এবং স্বাক্ষর দৈর্ঘ্য এবং প্রস্থ ৩০০x৮০ (Pixel) স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন;
(ঘ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তীতে
সকল কার্যক্রমে ব্যবহৃত হবে তাই Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল
তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে;
(ঙ) পরীক্ষার ফি প্রদান:
Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে
পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি ও স্বাক্ষর Upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে
ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি
এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন ভুল থাকে
বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে
পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন
গ্রহণযোগ্য নয়। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সাম্প্রতিক
তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন
প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID থাকবে এবং উক্ত User
ID ব্যবহার করে প্রার্থী যে কোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)
টি SMS করে অনলাইনে আবেদন ফি প্রদান করবেন। আবেদন ফি সংক্রান্ত অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের
প্রজ্ঞাপন নম্বর: ০৭.০০.০০০০.১৭২.৩৭.০০৩.১৫-৩৬২, তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৪ অনুসারে নিম্নোক্তভাবে
আবেদন ফি প্রদান করতে হবে:
|
ক্রম |
পদের
নাম |
পরীক্ষা
ফি |
সার্ভিস
চার্জ ও ভ্যাট |
মোট আবেদন
ফি |
|
১ |
নিরাপত্তা
কর্মকর্তা |
২০০/-
|
২৩/- |
২২৩/- |
|
২ |
নিরাপত্তা
প্রহরী |
৫০/- |
৬/- |
৫৬/- |
|
৩ |
অফিস
সহায়ক |
৫০/- |
৬/- |
৫৬/- |
|
৪ |
সকল ক্যাটাগরির
পদ (অনগ্রসর নাগরিক) |
৫০/- |
৬/- |
৫৬/- |
Online এ আবেদন দাখিলের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে
প্রার্থীদের আবেদন ফি পরিশোধ করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল
অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র
কোন অবস্থাতেই গৃহীত হবে না।
(চ) SMS প্রেরণের নিয়মাবলী:
প্রথম SMS: BEPZA<space>User ID লিখে
Send করতে হবে 16222 নম্বরে। Example: BEPZA ABCDEF
Reply: Applicant's name, Tk. 223/56
will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee type
BEPZA<space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS:
BEPZA<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BEPZA YES 12345678
Reply: Congratulations Applicant's
Name, payment completed successfully for BEPZA Application for post . User ID
is (ABCDEF) and Password (`**********`).
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি
তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রবেশপত্রটি
লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার
সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে;
(জ) বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও বেপজার ওয়েবসাইটে
https://bepza.gov.bd/job-circulars এবং https://bepza.teletalk.com.bd অথবা বাংলাদেশের
একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bepza.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে
জানিয়ে দেওয়া হবে ;
(ঝ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://bepza.teletalk.com.bd ওয়েবসাইটে এবং
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়াদি প্রার্থীর আবেদনে উল্লেখকৃত মোবাইল নম্বরে SMS
এর মাধ্যমে অবহিত করা হবে বিধায়, উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং
প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়;
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক
নম্বর থেকে ১২১ নম্বরে অথবা যে কোন অপারেটরের ফোন নম্বর থেকে ০১৫০০-১২১১২১ নম্বরে কল
করতে পারবেন অথবা recruitment@bepza.gov.bd বা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ
করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে
যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজ এর subject-এ Organization Name: BEPZA, Post Name,
Applicant's User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে);
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে আবেদনপত্রের
ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল
তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা
ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা
অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোন পর্যায়ে প্রার্থিতা
বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময়
নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা করার পরামর্শ দেওয়া যাচ্ছে।



