জেলা প্রসাশকের কার্যালয়, সিরাজগঞ্জ জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Sirajganj Recruitment Circular | পদসংখ্যা ৪৩ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১৮ নভেম্বর ২০২৬ইং তারিখে জেলা প্রসাশকের কার্যালয়, সিরাজগঞ্জ জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Sirajganj Recruitment Circular | পদসংখ্যা ৪৩ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৬টি ক্যাটাগরিতে ১৬তম ও ২০তম গ্রেডে মোট ৪৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ১৫-১২-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জেলা প্রসাশকের কার্যালয়, সিরাজগঞ্জ জেলা
নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Sirajganj Recruitment Circular
| পদসংখ্যা ৪৩ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ৪৩টি
মোট ক্যাটাগরিঃ ৬টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের
বয়স ১৫-১২-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ২৫ নভেম্বর ২০২৬,
সকাল ১০:০০ টা হতে ১৫ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।
আবেদন ফিঃ ১৬তম গ্রেডের জন্য
১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে
http://dcsirajganj.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা প্রসাশকের কার্যালয়, সিরাজগঞ্জ জেলা
নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Sirajganj Recruitment Circular
| পদসংখ্যা ৪৩ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
(১) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক
ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
(২) নির্ধারিত আবেদন ফরমটি সিরাজগঞ্জ জেলার
ওয়েবসাইট (www.sirajganj.gov.bd) ও জেলা প্রশাসকের
কার্যালয়, সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের
নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
(৩) নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা এবং
নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন করতে হবে।
(৪) প্রার্থীর বয়সসীমা ১৫/১২/২০২৬ তারিখে
১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া
বয়সসীমা সংক্রান্ত অন্যান্য বিধি-বিধান প্রযোজ্য হবে।
(৫) মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদসমূহের
মূল কপিসমূহ প্রদর্শন করতে হবে।
ক) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র;
খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন
কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
গ) জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম সনদপত্র;
ঘ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা
সন্তানদের কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের
পিতা/মাতা অথবা পিতা/মাতার সংশ্লিষ্ট সনদপত্র;
ঙ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক
উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/তৃতীয় লিঙ্গ/প্রতিবন্ধী
প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক এর দপ্তর কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
পরিচয়পত্র বিষয়ক সনদপত্র;
জ) ডাউনলোডকৃত Applicant's Copy।
(৬) কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি
নীতিমালা অনুসরণ করা হবে।
(৭) এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদগুলো
পূরণে "জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ
বিধিমালা, ২০২০ (সংশোধিত ২০২৪) এর আলোকে অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা
হবে।
(৮) সরকারি চাকরীরত প্রার্থীকে যথাযথভাবে
অনুমোদন গ্রহণপূর্বক কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে আপলোড করে আবেদন করতে হবে।
(৯) নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ
বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(১০) কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ
বিজ্ঞপ্তি এবং শর্তাবলী পরিবর্তন/পদের সংখ্যা পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন/সংশোধন/সংযোজন/বিয়োজন
ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
(১১) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ
পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।
(১২) প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের
জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
(১৩) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী
ও শর্তাবলী:
(ক) আগ্রহী প্রার্থীগণ http://dcsirajganj.teletalk.com.bd এ ওয়েবসাইটে প্রবেশ
করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ২৫/১১/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে এবং ১৫/১২/২০২৬
তারিখ বিকাল ০৫.০০ টা পর্যন্ত গ্রহণ করা হবে। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ
online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর
মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীগণ নিজের স্বাক্ষর
(দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন।
(গ) অনলাইন আবেদনপত্রে উল্লিখিত তথ্যই যেহেতু
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফরমে
তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের
একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি
এবং Signature Upload করে আবেদন Submit করা সম্পন্ন করা হলে কম্পিউটারে ছবিসহ
Application Preview দেখা যাবে। আবেদন Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি
এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন তথ্য
ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক
না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন
গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই উক্ত Applicant's Copy তে তার
সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি
PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত
Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's
Copy তে একটি User ID নম্বর দেখা যাবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত
পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে উক্ত
পদের জন্য ১০০/- (একশত) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২/- (বারো) টাকাসহ
অফেরতযোগ্য সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী
ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা, টেলিটকের
সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ০৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা
অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, online এ আবেদনপত্রের
সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত online এ আবেদনপত্র
কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: DCSIRAJGANJ<space>User
ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCSIRAJGANJ ABCDEF
Reply: Applicant's Name, Tk,112 Will be
charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCSIRAJGANJ
Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS
DCSIRAJGANJ<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCSIRAJGANJ YES 12345678 and
send to 16222.
Reply: Congratulations Applicant's
Name, payment completed successfully for DCSIRAJGANJ Application for post
xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)
চ) Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল
ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক
সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম
ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী
প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়
অবশ্যই প্রদর্শন করবেন।
ঝ) শুধু Teletalk pre-paid মোবাইল ফোন থেকে
প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন।
i) User ID জানা থাকলে:
DCSIRAJGANJ<space>Help<space>User<space> User ID & Send
to 16222
Example: DCSIRAJGANJ Help User 12345678
Send to 16222
ii) PIN Number জানা থাকলে:
DCSIRAJGANJ<space>Help<space>PIN <space>PIN No & Send to
16222
Example: DCSIRAJGANJ Help PIN 12345678
Send to 16222
ঞ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী
নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত
হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(ঞ) বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের
কার্যালয়, সিরাজগঞ্জ (সংস্থাপন শাখা) www.sirajganj.gov.bd এর ওয়েবসাইটে এবং
http://dcsirajganj.teletalk.com.bd অথবা বাংলাদেশের
একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটরের টেলিটকের জবপোর্টাল http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি
প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.sirajganj.gov.bd ওয়েবসাইট হতে জানা
যাবে।
(ট) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যে
কোন টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd বা dcsirajganj@mopa.gov.bd ই-মেইল এ যোগাযোগ
করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে
যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর subject-এ Organization Name: DCSIRAJGANJ, Post
Name: *****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
শেষ তারিখ ও সময়ের
জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ
দেয়া যাচ্ছে।



