কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- বগুড়া জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Bagura Circle Recruitment Circular | পদসংখ্যা ৩৬ | Biddabari

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- বগুড়া জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Bagura Circle Recruitment Circular | পদসংখ্যা ৩৬ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৩ নভেম্বর ২০২৬ইং তারিখে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- বগুড়া জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Bagura Circle Recruitment Circular | পদসংখ্যা ৩৬ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৬টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৩৬ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বগুড়া, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- বগুড়া জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Bagura Circle Recruitment Circular | পদসংখ্যা ৩৬ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৩৬টি

মোট ক্যাটাগরিঃ ৬টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা হতে ১০ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।

আবেদন ফিঃ ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে http://taxbog.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- বগুড়া জেলা নিয়োগ বিজ্ঞপ্তি | Tax Commissioner’s Office Bagura Circle Recruitment Circular | পদসংখ্যা ৩৬ | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১। সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ০১.১১.২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে)।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

৩। কেবল কর বিভাগে চাকরিরত প্রার্থীরা বিভাগীয় প্রার্থী হিসেবে গণ্য হবেন এবং তারা সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনটি সিলেক্ট করবেন। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে।

৪। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং-০১ হতে ০৫ পর্যন্ত বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক নং-০৬ এ উল্লিখিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।

৫। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশুদ্ধিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না;

৬। প্রার্থী কোনো কোটায় আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। সরকার কোটার বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন করা হবে;

৭। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;

৮। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ক থেকে জ-পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবি উল্লেখসহ) কর্তৃক সত্যায়িত ফটোকপি ০১ (এক) সেট ও সদ্য তোলা ২ (দুই) কপি রঙিন ছবি দাখিল করতে হবে:

ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);

খ. জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করতঃ) নাগরিকত্ব সনদ;

গ. শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;

ঘ. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;

ঙ. আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে;

চ. প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

ছ. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের মূলকপি; এবং

জ. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's Copy) এবং প্রবেশপত্র (Admit Card) এর রঙিন প্রিন্ট কপি।

৯। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী পরবর্তীতে কর অঞ্চল-বগুড়া'র নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে www.tax.bogra.gov.bd পাওয়া যাবে এবং প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

১০। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে প্রাপ্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে।

১১। কোন কারণ দর্শানো ছাড়াই এ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;

১২। কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন;

১৩। অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;

১৪। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;

১৫। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং প্রার্থীর পক্ষে যেকোন তদবির তার অযোগ্যতা বলে বিবেচিত হবে।

১৬। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন;

১৭। এ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান যাবতীয় বিধি-বিধান/আদেশ এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) যথাযথভাবে পরিপালন/অনুসরণ করা হবে। নিয়োগে সরকারের প্রচলিত বিধি-বিধান ও কোটানীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে;

১৮। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলী

(ক) পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://taxbog.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i) Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ২৬ নভেম্বর, ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।

ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ১০ ডিসেম্বর, ২০২৬ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকা।

উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান :

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড (Teletalk Pre-paid mobile) মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৫ নং পর্যন্ত পদের জন্য ১০০ (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ (বারো) টাকাসহ ১১২ (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ০৬ এ বর্ণিত পদের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। তবে সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: TAXBOG<space>USER ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: TAXBOG ABCDEF

Reply: Aplicant`s Name, TK 112/TK 56 wil TAXBOG <space>YES< space> PIN and Send to 16222.

দ্বিতীয় SMS: TAXBOG<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: TAXBOG YES 12345678 and Send to 16222.

Reply: Congratulation! Applicant`s Name, payment completed successfully for TAXBOG Application for (Post Name) User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://taxbog.teletalk.com.bd অথবা কর অঞ্চল-বগুড়া'র ওয়েবসাইট www.tax.bogra.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) SMS এ প্রেরিত USER ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হইলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i) USER ID জানা থাকলে:

TAXBOG<space>Help<space>USER <space>USER ID & Send to 16222 নম্বরে

Example: TAXBOG Help USER ABCDEF

ii) PIN Number জানা থাকলে:

TAXBOG<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222 নম্বরে।

Example: TAXBOG Help PIN 12345678

(ঝ) বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও কর অঞ্চল-বগুড়া'র ওয়েবসাইট https://tax.bogra.gov.bd/ এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে এবং https://taxbog.teletalk.com.bd অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://tax.bogra.gov.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে।

(ঞ) চাকুরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় দলিলাদি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল/প্রদর্শন করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।

(ট) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ এ কল করুন। এছাড়াও alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: TAXBOG Post Name ••••, Applicants User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।