সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Social Welfare Ministry Recruitment Circular | পদসংখ্যা ৩৩ | Biddabari

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Social Welfare Ministry Recruitment Circular | পদসংখ্যা ৩৩ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৩ নভেম্বর ২০২৬ইং তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Social Welfare Ministry Recruitment Circular | পদসংখ্যা ৩৩ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৭টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৩৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১২-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। । সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। একই দিন, একই সময়ে পরীক্ষার সম্ভাব্যতা আছে বিধায় একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Social Welfare Ministry Recruitment Circular | পদসংখ্যা ৩৩ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৩৩টি

মোট ক্যাটাগরিঃ ৭টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১২-২০২৬ ইং তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা হতে ২০ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।

আবেদন ফিঃ ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://msw.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Social Welfare Ministry Recruitment Circular | পদসংখ্যা ৩৩ | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ ডিসেম্বর ২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে, ক্রমিক ১ ও ৪ নং এর উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

খ. আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত/বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Status-এ স্ব স্ব Option Select করতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।

ঘ. চাকরির আবেদন ফর্মে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

ঙ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীকালে এ-সংক্রান্ত বিধি-বিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

চ. লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ছ. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form-সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত ১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে।

জ. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে 'বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধনী ২০২০)', 'হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮' এবং 'কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯' অনুসরণ করা হবে।

ঝ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

ঞ. নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

ক. অনলাইনে https://msw.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩০ নভেম্বর ২০২৬ খ্রি: সকাল ১০.০০ টায়।

খ. অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২০ ডিসেম্বর ২০২৬ খ্রি: বিকাল ৫.০০ টা পর্যন্ত। (উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ কর্তৃক অনলাইনে আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস (SMS) এ পরীক্ষার ফি জমা দিতে হবে)।

গ. অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য 300x প্রস্থ 300) pixel স্বাক্ষর (দৈর্ঘ্য 300x প্রস্থ 80) pixel স্ক্যান করে নির্ধারিত স্থলে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

ঘ. অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঙ. প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

চ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন করা প্রার্থী User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।

তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি USER ID নম্বর দেয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২টি sms করে ১, ২, ৩, ৪, ৫ ও ৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- (একশত বার) টাকা এবং ০৭ নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

SMS এর নিয়মাবলী:

প্রথম SMS: MSW<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: MSW ABCDEF Reply: Applicant's Name, TK 112/56 will be charged as application fee. Your PIN নং-12345678. To Confirm fee Type MSW<Space>YES<Space>PIN and Send to 16222.

দ্বিতীয় SMS: MSW<Space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: MSW YES 12345678

Reply: Congratulation Applicant's Name, payment completed successfully for MSW Application for the post of xxxxxxxxxxxxx, User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)

ছ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://msw.teletalk.com.bd অথবা, MSW Website: www.msw.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

জ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

ঝ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে: MSW<Space>Help<Space>User<Space>User ID & Send to 16222.

Example: MSW HELP USER ABCDEF

PIN Number জানা থাকলে: MSW<Space>Help<Space>PIN<Space>PIN NO & Send to 16222.

Example: MSW HELP PIN 12345678

ঞ. জাতীয় দৈনিক পত্রিকা ছাড়াও মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.msw.gov.bd এর নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটরের টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং নোটিশবোর্ড হতে জানা যাবে।

ট. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা sasadmin1@msw.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbd Teletalkএ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: MSW, Post Name****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করলে পরীক্ষায় উত্তীর্ণ যে-কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি;

(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)-এর সত্যায়িত অনুলিপি;

(চ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy); এবং

এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে-কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উপরোক্ত শর্তাবলির যে কোন অংশে সংশোধন, সংযোজনসহ যে কোনো আবেদনপত্র গ্রহণ/বাতিলের পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

 

বি:দ্র: “একই দিন, একই সময়ে পরীক্ষার সম্ভাব্যতা আছে বিধায় একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হলো”