টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। DOT Job Circular 2026 | পদ সংখ্যা: ৩১ টি | Biddabari

টেলিযোগাযোগ অধিদপ্তর

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ মার্চ ২০২৬ ইং টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। DOT  Job Circular 2026 প্রকাশিত হয়েছে। টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। DOT  Job Circular 2026 এর তথ্য মতে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১৪ তম গ্রেড ও ২০ তম গ্রেডের ২টি ক্যাটাগরিতে সর্বমোট  ৩১টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের বয়সসীমা ১ মার্চ ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ বছর হতে  সর্বোচ্চ ৩২ বছর। 

টেলিযোগাযোগ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। DOT  Job Circular 2026 এর তথ্যমতে, Online এ আবেদন পত্র পূরণ করার সময় সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যতীত অন্য কোন শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্তির সুযোগ থাকবে না।

টেলিযোগাযোগ অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। DoT  Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য :

পদসংখ্যা:  ৩১ টি ।

আবেদন ফি: ৫৬ টাকা হতে ১১২ টাকা । প্রতিবন্ধি ও তৃতীয় লিংঙ্গের জন্য ৫৬  টাকা ।

আবেদনের বয়সসীমা: ১ মার্চ ২০২৬ইং তারিখে  সর্বনিম্ন ১৮ বছর হতে  সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা:  ১৬ মার্চ ২০২৬ইং সকাল১০:০০ টা হতে ১৬  এপ্রিল ২০২৬  ইং বিকাল ০৫:০০ পর্যন্ত। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://telecomdept.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

টেলিযোগাযোগ অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। DoT  Job Circular 2026 এর বিস্তারিত:

০২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

(ক) সকল পদের ক্ষেত্রেই ০১ মার্চ ২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

(খ) Online এ আবেদন পত্র পূরণ করার সময় সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যতীত অন্য কোন শিক্ষাগত যোগ্যতা অন্তর্ভুক্তির সুযোগ থাকবে না।

(গ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

(খ) সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বাংলা, ইংরেজী, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

(ঙ) পিএ-কাম-কম্পিউটার-অপারেটর পদের প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কম্পিউটার মুদ্রাক্ষরে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচিত হবেন।

(চ) অফিস সহায়ক পদের প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণসাপেক্ষে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিবেচিত হবেন।

(ছ) মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূলকপি এবং ডাউনলোডকৃত Applicant's Copy প্রদর্শনসহ সকল সনদসমূহের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

(জ) লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।

(খ) টেলিযোগাযোগ অধিদপ্তর (ডিওটি) এর কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২২ অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

(ঞ) বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্যপদের সংখ্যা হাস/বৃদ্ধি বা বাতিল এমনকি কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় নিয়োগ

প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

(ট) নিয়োগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।

(ঠ) এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন/সংযোজন (যদি থাকে) পরীক্ষার সময়, স্থান ইত্যাদি সম্পর্কিত তথ্যাদি টেলিযোগাযোগ অধিদপ্তর (ডিওটি) এর ওয়েবসাইট www.telecomdept.gov.bd এ পাওয়া যাবে।

৩। অনলাইন (Online) এ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://telecomdept.teletalk.com.bd এই ওয়েব সাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন।

(খ) Online এ আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হবে ১৬ মার্চ ২০২৬খ্রি. তারিখ সকাল ১০.০০ টায়।

(গ) Online এ আবেদন পত্র পূরণ ও আবেদন ফি জমাদানের সময় শেষ হবে ১৬ এপ্রিল ২০২৬খ্রি. তারিখ বিকাল ৫:০০ টায়।

(খ) উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন।

(ঙ) অনলাইন (Online) আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB এর মধ্যে হতে হবে।

(চ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের যথার্থতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হয়ে তথ্য প্রদান করবেন।

সকল প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্র (Applicant's Copy) এর একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

(১) Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নিদের্শনা মতো ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview এ দেখা যাবে। যদি Application Preview তে কোন ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর যথার্থতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট সংরক্ষণ করবেন।

(২) Applicant's Copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ক্রমিক ১ এর জন্য প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২.০০ (বার) টাকাসহ মোট ১১২.০০ (একশত বার) টাকা এবং ক্রমিক ২ এর জন্য প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ ৫০.০০ (পঞ্চাশ) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬.০০ (ছয়) টাকাসহ মোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর প্রার্থীদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে সকল পদে পরীক্ষার ফি বাবদ ৫০.০০ (পঞ্চাশ) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬.০০ (ছয়) টাকাসহ মোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা। বিশেষভাবে উল্লেখ্য যে, "Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।

(৩) প্রথম SMS:

TELECOMDEPT<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ

TELECOMDEPT ABCDEF & send to 16222.

Reply

Applicant's Name, TK.112/56 will be charged as application fee. Your PIN is 12345678. Το Pay fee Type TELECOMDEPT<Space>Yes<Space> PIN and send to 16222.

(৪) দ্বিতীয় SMS:

TELECOMDEPT<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ

TELECOMDEPT Yes 12345678 & send to 16222.

Reply

Congratulations Applicant's Name, Payment completed successfully for TELECOMDEPT. Application for (Post Name) User ID is (ABCDEF) and Password (xxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://telecomdept.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রদত্ত প্রার্থীর মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল ফোন নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ঞ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

(ট) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, এবং PIN ব্যবহার করে (User-ID / Password) পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে):

(১) User ID জানা থাকলে-

SMS দেয়ার নিয়ম:

TELECOMDEPT<space>Help<space>User<space>User ID

লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ

TELECOMDEPT Help User ABCDEF & Send to 16222.

(২) PIN Number জানা থাকলে-

SMS দেয়ার নিয়ম

TELECOMDEPT<space>Help<space>PIN<space>PIN No লিখে Send করতে হবে 16222 নম্বরে।

উদাহরণ

TELECOMDEPT Help PIN 12345678 & Send to 16222.

(ঠ) এই বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য টেলিযোগাযোগ অধিদপ্তর (ডিওটি) এর ওয়েবসাইট (www.telecomdept.gov.bd) হতে জানা যাবে।

(ড) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যে কোন টেলিটক নম্বর হতে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ইমেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। ই-মেইলে যোগাযোগের ক্ষেত্রে E-Mail এর Subject-এ Organization Name: TELECOMDEPT, Post Name: *****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ও সময়ের পরে কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

৪। প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থী'র প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক ০১ সেট সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে-

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্যক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ)।

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকের সনদপত্র।

(গ) কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি।

(খ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

(৩) প্রার্থীর জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (বিশেষ ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি।

(চ) প্রার্থী কর্তৃক Online এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)।

৫। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমণ যে কোন বিষয়ে সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে।