স্বাস্থ্য সহকারী (Health Assistant) বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পদ। দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা, জাতীয় টিকাদান কর্মসূচি (EPI), মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য সহকারীরা সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন। স্থায়ী সরকারি চাকরি, আকর্ষণীয় সুযোগ-সুবিধা এবং সমাজে ইতিবাচক অবদান রাখার সুযোগ থাকায় প্রতিবছর এই পদের নিয়োগ পরীক্ষায় হাজার হাজার চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।
আপনি যদি স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করতে চান, তাহলে সঠিক পরিকল্পনা ও সিলেবাসভিত্তিক পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাইডে স্বাস্থ্য সহকারী পদের দায়িত্ব, নিয়োগের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার সিলেবাস, মানবণ্টন, বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল, ৩০ ও ৬০ দিনের স্টাডি প্ল্যান, ভাইভা প্রস্তুতি, প্রয়োজনীয় বই, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং পরীক্ষায় ভালো করার কার্যকর পরামর্শ এক জায়গায় তুলে ধরা হয়েছে। ফলে নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীর জন্যই এটি একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইড হিসেবে কাজ করবে।
স্বাস্থ্য সহকারী পদ কী?
স্বাস্থ্য সহকারী (Health Assistant) হলো সরকারের ১০ম গ্রেডভুক্ত একটি পদ। এই পদধারীরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত থেকে টিকাদান, স্বাস্থ্যশিক্ষা, রোগ প্রতিরোধ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করেন।
স্বাস্থ্য সহকারী কেন একটি জনপ্রিয় সরকারি চাকরি?
স্বাস্থ্য সহকারী পদটি বাংলাদেশে জনপ্রিয় সরকারি চাকরিগুলোর একটি। এর প্রধান কারণগুলো হলো-
সরকারি চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা
আকর্ষণীয় বেতন স্কেল (১০ম গ্রেড: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা + ভাতা)
বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগ
পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা
নিজ জেলায় পোস্টিং পাওয়ার সম্ভাবনা
সমাজসেবার সুযোগ ও সামাজিক মর্যাদা
স্বাস্থ্য সহকারীর দায়িত্ব ও কাজ
স্বাস্থ্য সহকারী (Health Assistant) মাঠপর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা বাস্তবায়নের অন্যতম কর্মী। তারা কমিউনিটির মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং বিভিন্ন জাতীয় স্বাস্থ্য কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । এর প্রধান দায়িত্ব ও কাজ হলো-
ইপিআই (EPI) কর্মসূচির আওতায় শিশু ও মাতৃ টিকাদান নিশ্চিত করা
বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য তথ্য সংগ্রহ ও রেজিস্ট্রেশন করা
ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষ্মাসহ সংক্রামক রোগের নজরদারি
পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে সচেতনতা তৈরি করা
মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা প্রদান ও প্রয়োজনে অন্য হাসপাতাল বা বিশেষজ্ঞের কাছে পাঠানো ।
স্বাস্থ্যকেন্দ্রের দৈনন্দিন রিপোর্টিং ও রেকর্ড সংরক্ষণ
স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীর মধ্যে পার্থক্য
স্বাস্থ্য সহকারী (Health Assistant) এবং পরিবার কল্যাণ সহকারী (Family Welfare Assistant) উভয়েই মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্যকর্মী। তবে তাদের দায়িত্ব, কর্মক্ষেত্র এবং কাজের ধরনে কিছু মৌলিক পার্থক্য রয়েছে।
বিষয় | স্বাস্থ্য সহকারী | পরিবার কল্যাণ সহকারী |
নিয়ন্ত্রণকারী অধিদপ্তর | স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কাজ করেন | পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কাজ করেন |
কর্মক্ষেত্র | ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি পর্যায় ও নির্ধারিত এলাকা | ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ও নির্ধারিত ওয়ার্ড/এলাকায় মাঠপর্যায়ে কাজ |
টিকাদান কার্যক্রম | জাতীয় টিকাদান কর্মসূচি (EPI) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন | টিকাদান কার্যক্রমে সহায়তা করতে পারেন, তবে এটি মূল দায়িত্ব নয় |
পরিবার পরিকল্পনা | সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন | পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে পরামর্শ ও সেবা প্রদান প্রধান দায়িত্ব |
রোগ নজরদারি | সংক্রামক রোগ শনাক্তকরণ, নজরদারি ও রিপোর্টিং করেন | প্রয়োজন অনুযায়ী তথ্য প্রদান ও সমন্বয় করেন |
বাড়ি বাড়ি পরিদর্শন | স্বাস্থ্য তথ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেন | পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে নিয়মিত বাড়ি বাড়ি যান |
স্বাস্থ্য সহকারী নিয়োগের যোগ্যতা
স্বাস্থ্য সহকারী (Health Assistant) নিয়োগের যোগ্যতা সাধারণত বাংলাদেশে সরকারি স্বাস্থ্য বিভাগ (DGHS) অনুযায়ী নিম্নরূপ:
ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
কিছু নিয়োগ বিজ্ঞপ্তিতে বিজ্ঞান বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন
আবেদনকারীর বয়স সাধারণত ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
নিয়োগের চূড়ান্ত পর্যায়ে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক
সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলা কোটা অনুযায়ী আবেদন করতে হবে
এই পদে আবেদন করার জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না, তাই নতুন বা ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারেন
স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রক্রিয়া
স্বাস্থ্য সহকারী (Health Assistant) পদে নিয়োগ প্রক্রিয়া সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রতিটি ধাপ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে আবেদন থেকে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজে অনুসরণ করা যায়। গুরুত্বপূর্ণ ধাপগুলো হলো -
অনলাইন আবেদন: নির্ধারিত সময়ের মধ্যে Teletalk-এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড: আবেদন গ্রহণের পর SMS পাওয়ার মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
লিখিত (MCQ) পরীক্ষা: নির্ধারিত তারিখে সাধারণত এমসিকিউভিত্তিক লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
মৌখিক (ভাইভা) পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পুলিশ ভেরিফিকেশন ও চূড়ান্ত নিয়োগ: ভাইভায় সফল প্রার্থীদের কাগজপত্র যাচাই, পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়।
স্বাস্থ্য সহকারী পরীক্ষার মান বণ্টন ও প্রশ্নের ধরন
স্বাস্থ্য সহকারী (Health Assistant) নিয়োগ পরীক্ষা সাধারণত লিখিত (MCQ) এবং মৌখিক (ভাইভা) এই দুই ধাপে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং স্বাস্থ্য ও বিজ্ঞানবিষয়ক প্রশ্ন থেকে এমসিকিউ আসে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নিচের টেবিলে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার একটি প্রচলিত মান বণ্টন ও প্রশ্নের ধরন তুলে ধরা হলো।
বিষয় | আনুমানিক নম্বর |
বাংলা (ব্যাকরণ + সাহিত্য) | ২০ নম্বর |
ইংরেজি (Grammar + Vocabulary) | ২০ নম্বর |
গণিত (Arithmetic + Algebra) | ২০ নম্বর |
সাধারণ জ্ঞান (বাংলাদেশ + আন্তর্জাতিক) | ১০ নম্বর |
স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক জ্ঞান | ১০ নম্বর |
মোট (MCQ/লিখিত) | ৮০ নম্বর |
মৌখিক পরীক্ষা (Viva) | ২০ নম্বর |
সর্বমোট | ১০০ নম্বর |
স্বাস্থ্য সহকারী পরীক্ষার সিলেবাস
বাংলা
স্বাস্থ্য সহকারী (Health Assistant) নিয়োগ পরীক্ষার সিলেবাস সাধারণত নিচের বিষয়গুলো থেকে হয়ে থাকে। লিখিত পরীক্ষায় বাংলা একটি গুরুত্বপূর্ণ অংশ।
ব্যাকরণ
সন্ধি বিচ্ছেদ (স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি, বিসর্গসন্ধি)
সমাস (দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি)
কারক ও বিভক্তি
বাগধারা ও প্রবাদ-প্রবচন
এক কথায় প্রকাশ ও বিপরীত শব্দ
বানান শুদ্ধি ; সঠিক বানান নির্বাচন
পদ পরিবর্তন ও বচন
সাহিত্য
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম; সাহিত্য পরিচিতি ও গুরুত্বপূর্ণ রচনাবলি
মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ
বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র ; মূল রচনাবলী
বাংলা উপন্যাস, নাটক ও কবিতার মূল তথ্য
ইংরেজি
Parts of Speech (Noun, Pronoun, Verb, Adjective...)
Tense - Simple, Continuous, Perfect
Voice Change (Active to Passive & vice versa)
Narration (Direct to Indirect Speech)
Prepositions - common usages
Synonym & Antonym - frequently asked words
Fill in the Blanks with correct article/preposition
Sentence Correction
Translation: Bengali to English
গণিত
শতকরা ও লাভ-ক্ষতি
অনুপাত ও সমানুপাত
সরল ও চক্রবৃদ্ধি সুদ
সরলীকরণ (BODMAS)
ঐকিক নিয়ম
জ্যামিতি
বীজগণিত
সাধারণ জ্ঞান
স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান অংশে সাধারণত বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান ও পত্রিকার পাতা থেকে প্রশ্ন আসে।
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের ইতিহাস (বিশেষ করে মুক্তিযুদ্ধ)
সংবিধান ও রাষ্ট্রব্যবস্থা
জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ ঘটনা
বাংলাদেশের ভূগোল (নদ-নদী, জেলা, বিভাগ)
অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনা
আন্তর্জাতিক বিষয়াবলি
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা (UN, WHO, IMF, World Bank)
বিশ্বের রাজধানী, মুদ্রা ও দেশ পরিচিতি
সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনা
বিশ্ব রাজনীতি ও সম্পর্ক
স্বাস্থ্য ও বিজ্ঞান (সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ)
টপিক | গুরুত্ব (★ স্কেলে) |
EPI টিকাদান ও ঠান্ডা শৃঙ্খল সম্পর্কে ধারণা রাখুন | ★★★★★ (সর্বোচ্চ) |
বাংলা বানান ও সন্ধি বিচ্ছেদ | ★★★★★ |
গণিত: শতকরা ও লাভ-ক্ষতি | ★★★★☆ |
ইংরেজি: Tense ও Voice Change | ★★★★☆ |
ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষ্মা | ★★★★☆ |
সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি | ★★★☆☆ |
মাতৃ ও শিশু স্বাস্থ্য (ANC/PNC) | ★★★★☆ |
ORS ও ডায়রিয়া ব্যবস্থাপনা | ★★★☆☆ |
স্বাস্থ্য ও বিজ্ঞান অংশের গুরুত্বপূর্ণ টপিকসমূহ
EPI টিকাদান কর্মসূচি
EPI বাংলাদেশের অন্যতম সফল সরকারি কর্মসূচি। পরীক্ষায় এই টপিক থেকে প্রায় প্রতিবার প্রশ্ন আসে।
টিকার নাম | রোগ প্রতিরোধ | বয়স/ডোজ |
BCG | যক্ষ্মা (Tuberculosis) | জন্মের পরপরই - ১ ডোজ |
OPV (পোলিও) | পোলিওমাইলিটিস | জন্ম, ৬, ১০, ১৪ সপ্তাহ - ৪ ডোজ |
DPT-Hep B-Hib | ডিফথেরিয়া, হুপিংকাশি, টিটেনাস, হেপাটাইটিস-B, Hib | ৬, ১০, ১৪ সপ্তাহ - ৩ ডোজ |
Measles-Rubella (MR) | হাম ও রুবেলা | ৯ মাস ও ১৫ মাস - ২ ডোজ |
Pneumococcal (PCV) | নিউমোনিয়া | ৬, ১০, ১৪ সপ্তাহ - ৩ ডোজ |
TT (Tetanus Toxoid) | নবজাতকের টিটেনাস | গর্ভবতী মা - ৫ ডোজ |
ডেঙ্গু
কারণ: Aedes aegypti মশার কামড়
লক্ষণ: তীব্র জ্বর, মাথাব্যথা, শরীরে র্যাশ, হাড়ে ব্যথা
প্রতিরোধ: মশার প্রজনন স্থান ধ্বংস, মশারি ব্যবহার
চিকিৎসা: বিশ্রাম, প্রচুর পানি, প্যারাসিটামল - NS1 পরীক্ষা
জটিলতা: DHF (Dengue Hemorrhagic Fever), DSS
যক্ষ্মা
কারণ: Mycobacterium tuberculosis ব্যাকটেরিয়া
সংক্রমণ: আক্রান্ত ব্যক্তির কাশি/হাঁচির মাধ্যমে বায়ুবাহিত
DOTS পদ্ধতি: ৬ মাসের সম্পূর্ণ চিকিৎসা (পরিত্যাগ নয়)
BCG টিকা শিশুকালে দিলে গুরুতর যক্ষ্মা থেকে রক্ষা পাওয়া যায়
ডায়রিয়া ও ORS
ORS (Oral Rehydration Salt) তৈরি: ১ লিটার নিরাপদ পানিতে ১ প্যাকেট ORS
ঘরোয়া ORS: ১ লিটার পানি + ৬ চা-চামচ চিনি + আধা চা-চামচ লবণ
শিশুকে ২ বছর পর্যন্ত বুকের দুধ দেওয়া ডায়রিয়া প্রতিরোধ করে
WASH: নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসম্মত অভ্যাস
মাতৃ ও শিশু স্বাস্থ্য
ANC: গর্ভাবস্থায় কমপক্ষে ৪ বার প্রসবপূর্ব সেবা
আয়রন ও ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গর্ভাবস্থায় জরুরি
প্রতিটি গর্ভবতী মায়ের প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করা
MMR (Maternal Mortality Ratio) কমানো জাতীয় লক্ষ্যমাত্রা
শিশুর জন্মের ১ ঘণ্টার মধ্যে শালদুধ (Colostrum) খাওয়ানো
স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য ৩০ দিনের স্টাডি প্ল্যান
সপ্তাহ | বিষয় | দৈনিক লক্ষ্য |
সপ্তাহ ১ (দিন ১-৭) | বাংলা ব্যাকরণ + গণিতের মূল সূত্র | ২-৩ ঘণ্টা / MCQ অভ্যাস |
সপ্তাহ ২ (দিন ৮-১৪) | ইংরেজি Grammar + স্বাস্থ্য বিষয়ক | ২-৩ ঘণ্টা / নোট তৈরি |
সপ্তাহ ৩ (দিন ১৫-২১) | সাধারণ জ্ঞান + EPI ও রোগ বিষয়ক | ২ ঘণ্টা / বিগত প্রশ্ন |
সপ্তাহ ৪ (দিন ২২-৩০) | রিভিশন + মক টেস্ট + ভাইভা প্রস্তুতি | পূর্ণ সিলেবাস রিভিউ |
স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য ৬০ দিনের স্টাডি প্ল্যান
৬০ দিনের পরিকল্পনায় প্রতিটি বিষয়কে আরও গভীরভাবে আয়ত্ত করা সম্ভব। প্রথম ৩০ দিন নতুন বিষয় শেখা এবং পরের ৩০ দিন রিভিশন ও মক টেস্টে ব্যয় করুন।
দিন ১-১৫: বাংলা (ব্যাকরণ + সাহিত্য) -দৈনিক ৫০টি MCQ অভ্যাস
দিন ১৬-৩০: ইংরেজি + গণিত -দৈনিক ৩০টি MCQ + সূত্র মুখস্থ
দিন ৩১-৪৫: সাধারণ জ্ঞান + স্বাস্থ্য বিষয়ক - বিস্তারিত নোট
দিন ৪৬-৫৫: বিগত ৫ বছরের প্রশ্নপত্র সমাধান
দিন ৫৬-৬০: মক টেস্ট + ভাইভা প্রস্তুতি + চূড়ান্ত রিভিশন
সকাল ৬-৮টা: নতুন টপিক পড়ুন। দুপুর ১২-১টা: MCQ অভ্যাস। রাত ৯-১০টা: রিভিশন। সপ্তাহান্তে: পূর্ণ মক টেস্ট দিন।
স্বাস্থ্য সহকারী পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ
বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ থেকে দেখা যায় কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। নিচের টেবিলটি আপনাকে সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করবে।
টপিক | গুরুত্ব (★ স্কেলে) |
EPI টিকাদান ও ঠান্ডা শৃঙ্খল সম্পর্কে ধারণা রাখুন | ★★★★★ (সর্বোচ্চ) |
বাংলা বানান ও সন্ধি বিচ্ছেদ | ★★★★★ |
গণিত: শতকরা ও লাভ-ক্ষতি | ★★★★☆ |
ইংরেজি: Tense ও Voice Change | ★★★★☆ |
ডেঙ্গু, ম্যালেরিয়া, যক্ষ্মা | ★★★★☆ |
সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি | ★★★☆☆ |
মাতৃ ও শিশু স্বাস্থ্য (ANC/PNC) | ★★★★☆ |
ORS ও ডায়রিয়া ব্যবস্থাপনা | ★★★☆☆ |
পরীক্ষার হলে সফল হওয়ার কৌশল
প্রশ্নপত্র পাওয়ার পর প্রথম ৫ মিনিট পুরো প্রশ্ন একবার চোখ বুলিয়ে নিন ।
সহজ প্রশ্ন গুলোর উত্তর আগে করুন, কঠিন প্রশ্ন গুলোর উত্তর পরে করুন
প্রতিটি প্রশ্নের জন্য গড়ে ৪৫ সেকেন্ড -সময় ব্যবস্থাপনা জরুরি
নেগেটিভ মার্কিং থাকলে নিশ্চিত না হয়ে উত্তর দেবেন না
OMR শিট সতর্কভাবে পূরণ করুন - ভুল বৃত্ত ভরলে সংশোধন কঠিন
শেষ ৫ মিনিটে সব উত্তর চেক করুন
একটি প্রশ্নে বেশি সময় নষ্ট না করা
বাংলা বানানে ড/ড় এবং ণ/ন গুলিয়ে না ফেলা
পরীক্ষার হলে গণিতের জন্য ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ নাই,সুতরাং বাসায় ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার প্র্যাক্টিস করুন ।
ইংরেজি Tense-এ singular/plural ভুল না করা
স্বাস্থ্য সহকারী ভাইভা প্রস্তুতি
স্বাস্থ্য সহকারী (Health Assistant) নিয়োগ পরীক্ষার শেষ ধাপ হলো মৌখিক (ভাইভা) পরীক্ষা। সাধারণত ভাইভায় ২০ নম্বর বরাদ্দ থাকে। এই ধাপে প্রার্থীর আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা, পরিষ্কার উচ্চারণ, উপস্থিত বুদ্ধি এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে মৌলিক জ্ঞান মূল্যায়ন করা হয়। তাই শুধু লিখিত পরীক্ষার প্রস্তুতি নয়, ভাইভার জন্যও আগে থেকেই অনুশীলন করা জরুরি। নিজের পরিচয়, স্বাস্থ্য সহকারীর দায়িত্ব, জাতীয় টিকাদান কর্মসূচি (EPI), সাধারণ স্বাস্থ্যসেবা এবং সমসাময়িক স্বাস্থ্যবিষয়ক তথ্য সম্পর্কে ধারণা থাকলে ভালো ফল করা সহজ হয়।
স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য সেরা বই ও রিসোর্স
স্বাস্থ্য সহকারী নিয়োগ গাইড (যেকোনো স্বনামধন্য প্রকাশনী)
বিগত বছরের প্রশ্নব্যাংক (MP3 / Oracle)
ড. মুহম্মদ এনামুল হক - বাংলা ব্যাকরণ
P. C. Das - English Grammar
খাইরুল আলম - গণিত
MP3 সাধারণ জ্ঞান
Biddabari.com MCQ Practice
পরীক্ষার প্রস্তুতির জন্য কার্যকর টিপস
স্বাস্থ্য সহকারী (Health Assistant) নিয়োগ পরীক্ষায় ভালো ফল করতে হলে পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। নিচে কিছু কার্যকর প্রস্তুতির পরামর্শ দেওয়া হলো-
১। পরীক্ষার সিলেবাস ভালোভাবে জানুন
প্রথমেই অফিসিয়াল সিলেবাস ও বিগত বছরের প্রশ্নপত্র দেখে কোন কোন বিষয় থেকে বেশি প্রশ্ন আসে তা বুঝে নিন। সিলেবাস অনুযায়ী একটি পড়ার পরিকল্পনা তৈরি করুন ।
২। বিগত বছরের প্রশ্ন সমাধান করুন
আগের বছরের স্বাস্থ্য সহকারী এবং অন্যান্য সরকারি চাকরির প্রশ্ন সমাধান করলে প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ টপিক এবং সময় ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পাওয়া যায় ।
৩। বাংলা, ইংরেজি ও গণিতে নিয়মিত অনুশীলন করুন:
বাংলা: ব্যাকরণ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বানান ও সাহিত্য।
ইংরেজি: Grammar, Vocabulary, Synonyms, Antonyms, Translation ।
গণিত: শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত, সরল ও চক্রবৃদ্ধি সুদ, গড়, বয়স, জ্যামিতি এবং মানসিক দক্ষতা।
৪। সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিষয় পড়ুন:
বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মুক্তিযুদ্ধ, সংবিধান, ভূগোল, বিজ্ঞান, স্বাস্থ্য ও চলমান ঘটনাবলি নিয়মিত পড়ুন। সাম্প্রতিক তথ্যের জন্য প্রতিদিন সংবাদপত্র বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণ করুন ।
৫। স্বাস্থ্য বিষয়ক মৌলিক জ্ঞান অর্জন করুন:
স্বাস্থ্য সহকারী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য, সংক্রামক রোগ, পুষ্টি, স্যানিটেশন এবং জনস্বাস্থ্য সম্পর্কে মৌলিক ধারণা থাকা প্রয়োজন ।
৬। নিয়মিত মডেল টেস্ট দিন:
নির্দিষ্ট সময় ধরে মডেল টেস্ট দিলে পরীক্ষার পরিবেশে অভ্যস্ত হওয়া যায় এবং নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে উন্নতি করা সম্ভব ।
৭। সময় ব্যবস্থাপনা শিখুন:
প্রতিটি বিষয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করুন। কঠিন প্রশ্নে বেশি সময় না দিয়ে সহজ প্রশ্ন আগে সমাধান করার অভ্যাস গড়ে তুলুন ।
৮। সংক্ষিপ্ত নোট তৈরি করুন:
গুরুত্বপূর্ণ সূত্র, সাল-তারিখ, ব্যাকরণের নিয়ম, ইংরেজি Vocabulary এবং সাধারণ জ্ঞানের তথ্য ছোট নোটে লিখে নিয়মিত পুনরাবৃত্তি করুন ।
৯। নিয়মিত রিভিশন করুন:
নতুন বিষয় পড়ার পাশাপাশি আগের পড়া বিষয়গুলো নির্দিষ্ট বিরতিতে পুনরাবৃত্তি করুন। এতে তথ্য দীর্ঘদিন মনে থাকে ।
১০। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকুন:
পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য এবং নিয়মিত বিশ্রাম মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। পরীক্ষার আগে অযথা চাপ না নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি চালিয়ে যান ।
স্বাস্থ্য সহকারী পরীক্ষায় সফল হওয়ার জন্য ধারাবাহিক অনুশীলন, সঠিক পরিকল্পনা এবং নিয়মিত রিভিশনের কোনো বিকল্প নেই। সিলেবাসভিত্তিক প্রস্তুতি, বিগত বছরের প্রশ্ন সমাধান এবং মডেল টেস্টের মাধ্যমে আপনি পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা অনেকটাই বাড়াতে পারবেন ।
স্বাস্থ্য সহকারী পদে ক্যারিয়ার ও পদোন্নতির সুযোগ
স্বাস্থ্য সহকারী (Health Assistant) পদটি সরকারি স্বাস্থ্য খাতের একটি গুরুত্বপূর্ণ মাঠপর্যায়ের চাকরি । স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীরা টিকাদান কর্মসূচি, রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সচেতনতা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং সরকারি বিধিমালা অনুযায়ী এই পদে ক্যারিয়ার উন্নয়নের সুযোগ রয়েছে ।
১। সরকারি চাকরির স্থায়িত্ব: স্বাস্থ্য সহকারী একটি স্থায়ী সরকারি চাকরি। চাকরিতে যোগদানের পর সরকারি চাকরির সকল সুযোগ-সুবিধা, যেমন নিয়মিত বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন (প্রযোজ্য ক্ষেত্রে) পাওয়া যায় ।
২। পদোন্নতির সুযোগ: স্বাস্থ্য সহকারীরা চাকরির অভিজ্ঞতা, শূন্য পদ এবং সরকারি পদোন্নতি নীতিমালা অনুযায়ী ধাপে ধাপে উচ্চ পদে উন্নীত হওয়ার সুযোগ পান। কর্মদক্ষতা ও প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব ও পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে ।
৩। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন: চাকরির সময় বিভিন্ন সরকারি প্রশিক্ষণ, কর্মশালা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ থাকে। এসব প্রশিক্ষণ স্বাস্থ্যসেবা, রোগ নিয়ন্ত্রণ, টিকাদান এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সহায়তা করে ।
৪। উচ্চশিক্ষার সুযোগ: অনেক স্বাস্থ্য সহকারী চাকরির পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করে স্বাস্থ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য (Public Health) বা সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেন। অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা ভবিষ্যতে ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হতে পারে ।
৫। নেতৃত্বের সুযোগ: দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে মাঠপর্যায়ে বিভিন্ন স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা, টিকাদান কর্মসূচির সমন্বয় এবং নতুন কর্মীদের দিকনির্দেশনার দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হয় ।
৬। সামাজিক মর্যাদা: স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকেন। ফলে সমাজে এই পেশার একটি ইতিবাচক গ্রহণযোগ্যতা ও সম্মান রয়েছে ।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন: স্বাস্থ্য সহকারী পরীক্ষায় কত নম্বর থাকে?
উত্তর: মোট ৮০ নম্বরের MCQ এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকে।
প্রশ্ন: নেগেটিভ মার্কিং থাকে কি?
উত্তর: পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে প্রতিটি ভুল উত্তরের জন্য সাধারণত ০.২৫ নম্বর কাটা ।
প্রশ্ন: স্বাস্থ্য সহকারী হতে কী যোগ্যতা লাগে?
উত্তর: ন্যূনতম উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ।
প্রশ্ন: স্বাস্থ্য সহকারীর বেতন কত?
উত্তর: স্বাস্থ্য সহকারীর বেতন স্কেল: ৳৯,৩০০–২২,৪৯০ (গ্রেড-১৬) ।
প্রশ্ন: স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীর পার্থক্য কী?
উত্তর: স্বাস্থ্য সহকারী মূলত টিকাদান ও জনস্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন, আর পরিবার কল্যাণ সহকারী মূলত পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্যসেবা নিয়ে কাজ করেন ।
প্রশ্ন: স্বাস্থ্য সহকারী পরীক্ষায় কোন বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ?
উত্তর: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক মৌলিক জ্ঞান - সবগুলোই গুরুত্বপূর্ণ ।
প্রশ্ন: ভাইভায় কী ধরনের প্রশ্ন করা হয়?
উত্তর: ব্যক্তিগত পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, স্বাস্থ্যসেবা, সাধারণ জ্ঞান এবং চাকরিসংক্রান্ত মৌলিক প্রশ্ন করা হয় ।
প্রশ্ন: EPI থেকে কী ধরনের প্রশ্ন আসে?
উত্তর: EPI-এর পূর্ণরূপ, টিকাদান কর্মসূচি, টিকার নাম, টিকার সময়সূচি, লক্ষ্যবস্তু শিশু ও গর্ভবতী মা, এবং কোল্ড চেইন (Cold Chain) সম্পর্কিত প্রশ্ন বেশি আসে ।
প্রশ্ন: আবেদন কোথায় করতে হয়?
উত্তর: স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) নির্ধারিত টেলিটক (Teletalk) আবেদন পোর্টালে অনলাইনে আবেদন করতে হয়। আবেদন লিংক ও সময়সীমা সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে ।
প্রশ্ন: ফ্রেশাররা আবেদন করতে পারবেন কি
উত্তর: হ্যাঁ, ফ্রেশার (নতুন HSC পাশ করা প্রার্থী)-রাও আবেদন করতে পারবেন, যদি তারা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা পূরণ করেন ।
উপসংহার
স্বাস্থ্য সহকারী (Health Assistant) নিয়োগ পরীক্ষায় সফল হতে হলে সিলেবাসভিত্তিক প্রস্তুতি, নিয়মিত অনুশীলন, বিগত বছরের প্রশ্ন সমাধান এবং কার্যকর সময় ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। ধারাবাহিকভাবে পড়াশোনা, নিয়মিত মক টেস্ট এবং নিজের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করে অনুশীলন করলে পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আত্মবিশ্বাস বজায় রাখুন, প্রতিদিনের পড়ার রুটিন অনুসরণ করুন এবং সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রস্তুতি নিন।
আপনার প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করতে Biddabari.com -এ রয়েছে বিনামূল্যে MCQ প্র্যাকটিস, বিগত বছরের প্রশ্ন, মডেল টেস্ট, লাইভ প্রশ্নব্যাংক এবং বিশেষজ্ঞদের তৈরি স্টাডি রিসোর্স। এছাড়া স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিদ্যাবাড়ির স্বাস্থ্য সহকারী গোল্ড লাইভ ব্যাচ - এ অভিজ্ঞ শিক্ষকদের সরাসরি গাইডলাইন, বিষয়ভিত্তিক লাইভ ক্লাস, নিয়মিত পরীক্ষা এবং সমাধান সেশনের মাধ্যমে ঘরে বসেই স্মার্টভাবে প্রস্তুতি নিতে পারবেন। পরিকল্পিত প্রস্তুতি শুরু করুন আজই এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান আপনার কাঙ্ক্ষিত সরকারি চাকরির লক্ষ্যে।
Comments