Bank সংক্রান্ত ব্লগিং!
বাংলাদেশ ব্যাংক এডি নিয়োগ প্রস্তুতি: সম্পূর্ণ গাইডলাইন (২০২৬)
Biddabari (Nurullah)
|02 August 2026
বাংলাদেশ ব্যাংকের Assistant Director (AD) পদ দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যাংকিং ক্যারিয়ার। আপনি যদি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে কাজ করে দেশের আর্থিক নীতি, ব্যাংকিং খাতের তদারকি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতে চান, তাহলে এই পদটি হতে পারে আপনার কাঙ্ক্ষিত গন্তব্য।জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডের এই পদে যোগদান করে দক্ষতা, অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে ধাপে ধাপে ঊর্ধ্বতন পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ শুধুমাত্র একটি সরকারি চাকরি নয়; এটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ও তদারকি কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ দেয়।অনেক প্রার্থী একটি সাধারণ ভুল করেন - বাংলাদেশ ব্যাংকের এডি নিয়োগ পরীক্ষাকে অন্যান্য সরকারি বা বাণিজ্যিক ব্যাংকের নিয়োগ পরীক্ষার মতো ভেবে একই ধরনের প্রস্তুতি নেন। কিন্তু বাস্তবে এই পরীক্ষার প্রশ...
বাংলাদেশ ব্যাংক ভাইভা প্রস্তুতি যেভাবে নিবেন - এক্সপার্ট গাইডলাইন
Biddabari (Nurullah)
|14 March 2026
ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার স্বপ্ন অনেক শিক্ষিত তরুণ-তরুণীরই থাকেন। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। প্রিলিমিনারি ও লিখিত এর মতো কঠিন ধাপগুলো পেরিয়েও অনেক প্রার্থী ভাইভা পরীক্ষায় গিয়ে বাদ পরেন, শুধুমাত্র সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসের অভাবে। আর এর পেছনে একটি মূল কারন হলো সঠিক দিকনির্দেশনার অভাব। কারন প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার মতো ভাইভা পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট সিলেবাস থাকে না। আপনি যদি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন অথবা প্রিলি ও লিখিত পরীক্ষার জন্য এমন একটি প্রস্তুতি নিয়ে থাকেন যে ভাইবা বোর্ড পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, তাহলে আজকের ব্লগটি আপনার জন্যই। কারন আজকে আমরা বিদ্যাবাড়ি টিম আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে তুলে ধরবো সেই সবকিছু যা আপনাকে ব্যাংক নিয়োগের ভাইভা প...
সমন্বিত ব্যাংকের সকল পদের পরীক্ষার সিলেবাস ও মানবন্টন (প্রিলিমিনারি ও লিখিত)
Biddabari (Nurullah)
|01 January 2026
প্রিয় চাকরি প্রত্যাশী, সমন্বিত ব্যাংক পরীক্ষা সংক্রান্ত ব্লগে আপনাকে স্বাগতম। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংকিং পেশা সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ জবগুলোর মধ্যে অন্যতম। সামাজিক সম্মান, আকর্ষণীয় বেতন, আর্থিক নিরাপত্তা, নিয়মিত পদোন্নতি, স্থিতিশীল কর্মজীবন ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনে ব্যাংকিং খাত দেশের তরুণ সমাজের প্রথম পছন্দে পরিণত হয়েছে। তাই কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে আপনাকে সমন্বিত ব্যাংক পরীক্ষার সিলেবাস সম্পর্কে সুষ্পষ্ট ধারণার পাশাপাশি নিয়মিত অনুশীলন ও এক্সপার্ট গাইডলাইন আবশ্যক। সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার (জেনারেল) পদের সিলেবাস ও মানবন্টন আপনি যদি সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার (জেনারেল) পদের একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, তাহলে এই পদের সিলেবাস ও মানবন্টন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা...
ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন। এক্সপার্ট গাইড লাইন
Biddabari (Nurullah)
|05 November 2025
বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে ব্যাংক চাকরি বাংলাদেশের তরুণ সমাজের কাছে সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ পেশাগুলোর একটি হিসেবে বিবেচিত। স্থিতিশীল কর্মজীবন, আর্থিক নিরাপত্তা, নিয়মিত পদোন্নতি, সামাজিক সম্মান এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গঠনের অসাধারণ সুযোগ সবকিছু মিলিয়ে ব্যাংকিং খাত এখন চাকরি প্রত্যাশীদের প্রথম সারির পছন্দে পরিণত হয়েছে। তবে এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সহজ নয়। কঠোর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধুমাত্র আগ্রহ নয়, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, সুস্পষ্ট পরিকল্পনা, অবিচল ধৈর্য, সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মিত অনুশীলন। লক্ষ্যভিত্তিক প্রস্তুতি ও আত্মবিশ্বাসই পারে একজন প্রার্থীর স্বপ্নের ব্যাংকিং ক্যারিয়ারের দরজা খুলে দিতে।ব্যাংক জব প্রস্তুতি যেভাবে শুরু করবেন: লক্ষ্য নির্ধারণ করুন: ব্যাংক জব প্রস্তুতি শুরু করতে হলে প্রথমেই একজন চাকরি প্রত্যাশীকে লক্ষ্য নির্ধারণ করা জরুরি। লক্ষ্য স্...



