Parts of Speech কাকে বলে? কত
প্রকার, সংজ্ঞা, উদাহরণ ও চেনার নিয়ম
Introduction
যে কোন ভাষা শেখার ক্ষেত্রে ভাষার প্রতিটি ক্ষুদ্র
বাক্যাংশ সম্পর্কে পরিচয় থাকা অতীব জরুরী। সে প্রেক্ষিতে ইংরেজি ভাষা শেখার
ক্ষেত্রে English Grammar এর একটি কাজ হলো সেই ক্ষুদ্র বাক্যাংশগুলোর সাথে আমাদের
পরিচয় করিয়ে দেয়া । একটি সঠিক ইংরেজি বাক্য তৈরি করতে হলে শব্দের অর্থ জানার
পাশাপাশি বাক্যের মধ্যে প্রতিটি শব্দ কী ভূমিকা পালন করছে সেটি সম্পর্কেও ধারণা
রাখতে হয়। আর এই শব্দের ভূমিকা বা কাজ বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো Parts
of Speech।
শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং ইংরেজি শেখার আগ্রহীদের
জন্য Parts of Speech সম্পর্কে ভালো ধারণা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা BCS,
ব্যাংক নিয়োগ, শিক্ষক নিবন্ধনসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় Grammar অংশে
নিয়মিত Parts of Speech থেকে প্রশ্ন আসে।
এই আর্টিকেলে আমরা Parts of Speech এর সংজ্ঞা, গুরুত্ব, প্রকারভেদ,
সনাক্তকরণের উপায়, কিছু Confusing প্রশ্ন, Parts of Speech সঠিকভাবে চেনার
উপায়, চাকুরী পরীক্ষার জন্য গুরত্বপূর্ণ প্রশ্ন ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জানব।
Parts of Speech কাকে বলে?
বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বা অংশ যা বাক্যে কোন
স্বতন্ত্র ভূমিকা পালন করছে তাকে Parts of Speech বলা হয়। অর্থাৎ, একটি
বাক্যে কোনো শব্দ কী কাজ করছে তার ওপর নির্ভর করে সেই শব্দের Parts of Speech
নির্ধারণ করা হয়।
উদাহরণ: Saptarshi
went there.
এই বাক্যে:
Saptarshi একজন ব্যক্তির নাম বুঝাচ্ছে বিধায় এটা
Noun; went একটি কাজের নাম তাই এটি verb; there, went verb কে modify করছে
তাই এটি Adverb।
আবার, Nitu reads a good book.
এখানে: Nitu হলো Noun;
reads হলো Verb; good হলো Adjective আর book হলো Noun
এখানে দেখা যাচ্ছে, একটি বাক্যের প্রতিটি শব্দই স্বতন্ত্র
অর্থ প্রকাশ করছে।
Parts of Speech-এর বাংলা অর্থ কী?
'Parts' শব্দের অর্থ অংশ এবং 'Speech' শব্দের অর্থ বাক্য
বা বক্তব্য। সুতরাং, Parts of Speech-এর বাংলা অর্থ হলো "বাক্যের অংশ"
বা "পদ"।
তবে Grammar এর ক্ষেত্রে Speech বলতে মানুষের কথাবার্তা
নয়; বরং বাক্যে ব্যবহৃত শব্দকে বোঝানো হয়েছে। অর্থাৎ, বাক্যে ব্যবহৃত শব্দগুলো
তাদের ভূমিকা অনুযায়ী যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়, সেটিই Parts of Speech।
Parts of Speech কেন গুরুত্বপূর্ণ?
Parts of Speech হলো English Grammar-এর প্রাণ। এটি
English এ ব্যবহৃত Vocabulary গুলোর প্রাথমিক পরিচয় প্রদান করে। সে কারণে এটি
ভালোভাবে না বুঝলে পরবর্তীতে Grammar এর বিষয়গুলো বুঝতে সমস্যা হতে পারে। কেন
Parts of Speech এত গুরুত্বপূর্ণ তা নিচে ধারাবাহিকভাবে তুলে ধরা হলোঃ
১. সঠিক বাক্য গঠন করতে সাহায্য করে
একটি বাক্যে শব্দের সঠিক ব্যবহার ও ব্যাকরণগত অবস্থান
বুঝতে Parts of Speech সাহায্য করে।
যেমনঃ বাক্যে কর্তা বা Subject হিসেবে Noun/Pronoun
ব্যবহত হয়। Subject এর পরপরেই সাধারণত Verb ব্যবহৃত হয়। Adjective অবশ্যই
Noun/Pronoun এর আগে বসে বা Noun/Pronoun কে নির্দেশ করে।
উদাহরণ: He is a good boy.
এখানে, He হলো Pronoun; is হলো Verb; good হলো Adjective
আর boy হলো Noun. “good” Adjective টি Noun “boy” এর সামনে বসে “boy” এর অবস্থান
নির্দেশ করছে।
২. ইংরেজি Speaking ও Writing উন্নত করে
Parts of Speech সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে একটি
সঠিক ইংরেজি বাক্য লেখা সম্ভব নয়। কেননা ইংরজি বাক্যের ক্ষেত্রে Subject, Number এবং
Tense এর ওপর ভিত্তি করে Verb রূপের পরবর্তন হয় এবং Subject কে কেন্দ্র করেই Verb
বসে। এসব ধারনা থাকলে নিজের চিন্তা সঠিকভাবে ইংরেজিতে প্রকাশ করা সহজ হয়। যা
ইংরেজি Speaking ও Writing স্কিল উন্নত করে।
৩. Grammar এর অন্যান্য Item এর সাথে
সমন্বয় সাধন করে
Voice, Narration, Right Form of Verb, Sentence
Correction, Degree of Comparison, Transformation of Sentences সহ প্রায় সব
জায়গাতেই Parts of Speech- কে প্রয়োজন হয়।
৪. প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
গুরুত্বপূর্ণ:
বিভিন্ন একাডেমিক পরীক্ষা এবং BCS, ব্যাংক, প্রাথমিক
শিক্ষক নিয়োগ ও NTRCA সহ সকল চাকরির পরীক্ষার Grammar অংশে Parts of Speech থেকে
সরাসরি ও পরোক্ষভাবে নিয়মিত প্রশ্ন আসে।
Parts of Speech কত প্রকার?
প্রচলিত English Grammar Book অনুযায়ী Parts of Speech
মোট ৮ প্রকার।
এই ৮টি হলো:
1. Noun
2. Pronoun
3. Adjective
4. Verb
5. Adverb
6. Preposition
7. Conjunction
8. Interjection
|
Parts of Speech
|
বাংলা অর্থ
|
প্রধান কাজ
|
উদাহরণ
|
|
Noun
|
বিশেষ্য
|
ব্যক্তি, বস্তু,
স্থান বা ধারণার নাম প্রকাশ করে
|
Rahim, Book, Dhaka
|
|
Pronoun
|
সর্বনাম
|
Noun-এর পরিবর্তে
ব্যবহৃত হয়
|
He, She, They
|
|
Adjective
|
বিশেষণ
|
Noun বা Pronoun-এর
গুণ প্রকাশ করে
|
Good, Beautiful
|
|
Verb
|
ক্রিয়া
|
কাজ বা অবস্থা
প্রকাশ করে
|
Run, Eat, Write
|
|
Adverb
|
ক্রিয়া বিশেষণ
|
Verb, Adjective বা
Adverb সম্পর্কে তথ্য দেয়
|
Slowly, very
|
|
Preposition
|
পদান্বয়ী অব্যয়
|
সম্পর্ক প্রকাশ করে
|
In, On, Under
|
|
Conjunction
|
সংযোজক অব্যয়
|
শব্দ বা বাক্য
যুক্ত করে
|
And, but
|
|
Interjection
|
আবেগসূচক শব্দ
|
আকস্মিক অনুভূতি
প্রকাশ করে
|
Wow! Alas!
|
৮ প্রকার Parts of Speech -এর
বিস্তারিত আলোচনা
ইংরেজি Grammar অনুযায়ী Parts of Speech মোট
৮ প্রকার। প্রতিটি Parts of Speech-এর স্ব স্ব কাজ ও ব্যবহার রয়েছে। সাধারণত একটির
কাজ অন্যটি দিয়ে পরিবর্তন করা যায় না। একটি বাক্যের সঠিক অর্থ বুঝতে হলে প্রতিটি শব্দ
কোন Parts of Speech হিসেবে কাজ করছে তা শিখে রাখা প্রয়োজন।
এখন আমরা প্রতিটি Parts of Speech বিস্তারিতভাবে
আলোচনা করব।
vNoun
Noun কাকে বলে?
যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান,
প্রাণী, পদার্থ, গুণ, অবস্থা বা ধারণার নাম বোঝায় তাকে Noun বলে। সহজভাবে
বললে, কোনো কিছুর নাম প্রকাশকারী শব্দই হলো Noun।
উদাহরণ: Shanto, Padma,
Honesty, Germany, Everest, Diamond ইত্যাদি।
Example: Riaz lives in Dhaka.
এখানে, Riaz একজন ব্যক্তির নাম এবং Dhaka
একটি স্থানের নাম। তাই উভয়ই Noun
বাক্যে Noun চেনার উপায়
Noun চেনার জন্য নিচের বিষয়গুলো লক্ষ্য করুন
১. বাক্যের Subject এর মধ্যে Noun খুঁজে পাওয়া
যায়
বাক্যের কর্তা বা Subject এর মধ্যে যদি কোনো ব্যক্তি,
স্থান, বস্তু বা ধারণার নাম পাওয়া যায়, তাহলে সেটি Noun।
উদাহরণ: Dhaka is the
capital of Bangladesh.
এখানে Dhaka কর্তা বা Subject হিসেবে
ব্যবহৃত হয়েছে এবং এটি একটি জায়গার নাম।। সুতরাং এটি একটি Noun।
২. বাক্যের Object এর মধ্যে Noun খুঁজে পাওয়া
যায়
বাক্যের Object এর মধ্যে কোনো ব্যক্তি, স্থান,
বস্তু বা ধারণার নাম পাওয়া যায়, তাহলে সেটি Noun।
উদাহরণ: He is playing Cricket.
এখানে “Cricket” Object হিসেবে ব্যবহৃত হয়েছে
এবং এটি একটি খেলার নাম। সুতরাং এটি একটি Noun।
৩. Preposition এর Object এর মধ্যে Noun খুঁজে পাওয়া
যায়
বাক্যের Preposition এর Object এর মধ্যে কোনো ব্যক্তি, স্থান,
বস্তু বা ধারণার নাম পাওয়া যায়, তাহলে সেটি Noun।
উদাহরণ: They went to school.
এখানে school শব্দটি Preposition ‘to’ এর
Object হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি একটি প্রাতষ্ঠানের নাম। সুতরাং এটি একটি Noun।
৪. Word এর আগে Article (a, an, the) থাকলে
তা Noun হতে পারে
উদাহরণ: a stove, a pineapple, the church
এখানে stove, pineapple, church এগুলো হলো
Noun
৫. Noun এর আগে Adjective বসতে পারে
উদাহরণ: A beautiful flower,
All men
এখানে Beautiful, All হলো Adjective এবং Flower,
men হলো Noun
vPronoun
Pronoun কাকে বলে?
বাক্যে যে সকল শব্দ Noun এর পরিবর্তে ব্যবহৃত
হয় তাকে Pronoun বলে। একই Noun বারবার ব্যবহার না করে বাক্যকে সহজ ও শ্রুতিমধুর
করার জন্য Pronoun ব্যবহার করা হয়।
Example: Rahim is a
student. Rahim reads books.
বার বার Rahim ব্যবহার করায় বাক্যটি
মাধূর্য্য হারিয়েছে। এই বাক্যটি আরও সুন্দরভাবে লেখা যায়।
Rahim is a student. He
reads books.
এখানে He শব্দটি Rahim-এর পরিবর্তে
ব্যবহৃত হয়েছে। বাক্যটি পড়তেও সহজ হচ্ছে।
Pronoun-এর উদাহরণ
I, We, You, He, She,
It, They, This, That ইত্যাদি।
বাক্যে Pronoun চেনার উপায়
১. মুলতঃ Noun-কে যেসব যায়গায় খুজে পাওয়া
যায় (Subject, Object, Preposition এর Object) সেসব যায়গায় Noun এর পরিবর্তে
Pronoun খুজে পাওয়া যায়।
উদাহরণ: Aziz is a student. He
loves his father. His father calls him
Babu. His father is sitting beside him at the
afternoon.
২. Subject/ Object এর জায়গায় একই নাম বারবার
ব্যবহার না করে তার জায়গায় অন্য কিছু এসেছে কিনা দেখুন।
উদাহরণ: Rina is a doctor.
She works in a hospital.
দ্বিতীয় বাক্যে She শব্দটি Rina এর পরিবর্তে
ব্যবহৃত হয়েছে তাই এটি Pronoun
vAdjective
Adjective কাকে বলে?
যে শব্দ কোনো Noun বা Pronoun-এর গুণ,
সংখ্যা, পরিমাণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে Adjective বলে।
সহজভাবে যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুর সম্পর্কে
অতিরিক্ত তথ্য দেয় সেটি Adjective।
Adjective-এর উদাহরণ
Good, Beautiful, Tall,
Small, Honest, Five ইত্যাদি।
Example: He is an honest
man.
এখানে honest শব্দটি man-এর গুণ প্রকাশ করছে।
বাক্যে Adjective চেনার উপায়
Adjective সাধারণত:
১। Noun-এর আগে বসে এবং Noun সম্পর্কে তথ্য
দেয়
উদাহরণ: Please, give me the blue
shirt.
এখানে Blue শব্দটি Shirt-এর রং বোঝাচ্ছে তাই
এটি Adjective
২। Be verb এর complement হিসেবে বসে
Pronoun এর অবস্থা নির্দেশ করে
উদাহরণ: He is ill.
এখানে, ill শব্দটি pronoun “he” এর অবস্থা
নির্দেশ করছে। তাই এটি Adjective ।
৩। বাক্যে পাশাপাশি দুটি Noun বসলে প্রথম
Noun-টি দ্বিতীয় Noun-টিকে Modify করে এবং ব্যাকরণগতভাবে Adjective এর ভূমিকা পালন
করে।
উদাহরণ: Tawfiq is a college
student.
এখানে, College শব্দটি Student কে Modify
করছে। তাই College শব্দটি Adjective।
vVerb
Verb কাকে বলে?
যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বা
কোনো অবস্থা বোঝায় তাকে Verb বলে।
একটি বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো
Verb, কারণ Verb ছাড়া একটি পূর্ণাঙ্গ বাক্য তৈরি সম্ভব না।
Verb-এর উদাহরণ:
Run (দৌড়ানো), Eat (খাওয়া), Write (লেখা),
Read (পড়া), Sleep (ঘুমানো), Go (যাওয়া), Be (হওয়া)
Example: Rahim plays
football. Do or die. Slow and steady wins
the race. Honey testes sweet.
এখানে, play, do, die, win, teste প্রত্যেকটি
দ্বারাই কাজ বোঝাচ্ছে।
বিশেষ ভাবে লক্ষণীয় দ্বিতীয় বাক্যে শুধুমাত্র
দুইটি Verb এবং একটি conjunction আছে। তাতেই বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে।
বাক্যে Verb চেনার উপায়
Verb চেনার জন্য কয়েকটি বিষয় লক্ষ্য করুন:
১. শব্দটি কোনো কাজ বোঝাচ্ছে কিনা দেখুন
উদাহরণ:
They play cricket.
এখানে Play কাজ বোঝাচ্ছে তাই এটি Verb।
২. বাক্যে "কি করছে?" প্রশ্ন করুন
উদাহরণ:
He writes a letter.
“সে কী করছে?” “লিখছে”
তাই writes হলো Verb।
৩. Helping Verb-এর উপস্থিতি লক্ষ্য করুন
উদাহরণ:
She is cooking
food.
এখানে is হলো Helping Verb এবং
cooking হলো Main Verb।
vAdverb
Adverb কাকে বলে?
যে শব্দ কোনো Verb, Adjective বা অন্য
Adverb সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে Adverb বলে।
Adverb সাধারণত বোঝায়: কীভাবে? (How); কখন?
(When); কোথায়? (Where); কতটা? (How much)
Adverb-এর উদাহরণ: Slowly, Quickly,
Very, Always, Yesterday, Here ইত্যাদি।
উদাহরণ: He runs quickly.
এখানে runs হলো Verb আর quickly হলো
Adverb কারণ quickly বোঝাচ্ছে সে কীভাবে দৌড়াচ্ছে।
বাক্যে Adverb চেনার উপায়
১. Verb-কে প্রশ্ন করুন:
ক।কীভাবে?
খ। কখন?
গ। কোথায়?
ঘ। কতটা?
উত্তর পেলে সেটি Adverb হতে পারে।
উদাহরণ: He runs fast. প্রশ্ন হলো
সে কীভাবে দৌড়ায়? উত্তর হলো Fast
তাই fast হলো Adverb।
২. অনেক Adverb-এর শেষে "-ly" থাকে
উদাহরণ: Slowly, Quickly, Carefully, Boldly
ইত্যাদি
(তবে ব্যতিক্রম: Noun + ly =
Adjective, যেমন: Friend+ly = Friendly যা একটি Adjective).
vPreposition
Preposition কাকে বলে?
যে শব্দ কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সঙ্গে
অন্য কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition
বলে।
Preposition সাধারণত Noun বা Pronoun-এর আগে
বসে।
Preposition-এর উদাহরণ: In, On,
At, Under, Behind, Besides, Between
উদাহরণ: The book is on the table.
এখানে Book ও Table এই শব্দ দুটোর ভেতর সম্পর্ক
তৈরি করেছে on। তাই on হলো preposition
বাক্যে Preposition চেনার উপায়
যে শব্দ দুটি ব্যক্তি, বস্তু বা স্থানের মধ্যে
সম্পর্ক তৈরি করে সেটি সাধারণত Preposition।
উদাহরণ: The pen is in the bag.
In শব্দটি Pen ও bag-এর মধ্যে সম্পর্ক প্রকাশ
করছে।
vConjunction
Conjunction কাকে বলে?
যে শব্দ দুটি শব্দ, বাক্যাংশ (Phrase) বা
বাক্যকে যুক্ত করে, তাকে Conjunction বলে।
সহজভাবে বললে, Conjunction হলো এমন একটি শব্দ
যা একাধিক শব্দ বা বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে এবং তাদের একসঙ্গে যুক্ত করে।
উদাহরণ: Rahim and Karim are friends.
এখানে: Rahim হলো Noun, Karim ও হলো Noun
এবং and এদুটি Noun কে যুক্ত করেছে তাই এটি Conjunction
Conjunction-এর উদাহরণ And, But, Or, Because,
Although, If, So, While, Since ইত্যাদি।
উদাহরণ: I wanted to go, but I was
sick. এখানে but দুটি Clause কে যুক্ত করেছে।
বাক্যে Conjunction চেনার উপায়ঃ এক্ষেত্রে লক্ষ্য
করুন
১. শব্দটি কি দুটি শব্দ বা বাক্যকে যুক্ত
করছে?
উদাহরণ: Rahim and Karim play
football.
And এক্ষেত্রে দুটি নামকে যুক্ত করেছে।
২. শব্দটি কি কারণ, শর্ত বা বিরোধ বোঝাচ্ছে?
উদাহরণ: I stayed home because I was
sick.
Because এক্ষেত্রে কারণ বোঝাচ্ছে।
৩. দুটি Clause-এর মধ্যে সংযোগ তৈরি করছে
কিনা দেখুন।
উদাহরণ: If he goes, I will go. If এক্ষেত্রে
সংযোগ তৈরি করছে
vInterjection
Interjection কাকে বলে?
যে শব্দ দ্বারা হঠাৎ কোনো আবেগ, অনুভূতি,
আনন্দ, দুঃখ, বিস্ময় বা কষ্ট প্রকাশ করা হয়, তাকে Interjection বলে।
Interjection-এর উদাহরণ Wow, Alas, Hurrah,
Oh, Bravo, Ah ইত্যাদি।
বাক্যে Interjection চেনার উপায়
Interjection সাধারণত বাক্যের শুরুতে ব্যবহৃত
হয় এবং এর পরে অনেক সময় (!) Exclamation mark ব্যবহার করা হয়।
Interjection চেনার জন্য লক্ষ্য করুন:
ক। শব্দটি কি আকস্মিক
আবেগ প্রকাশ করছে?
উদাহরণ: Hurrah! We won the
match.
খ। শব্দের পরে সাধারণত (!) চিহ্ন আছে কিনা?
উদাহরণ: Wow! What a beautiful
view!
গ। এটি কি বাক্যের মূল অর্থের পরিবর্তে অনুভূতি প্রকাশ করছে?
উদাহরণ: Oh! I forgot my book.
Hurrah! Wow! Oh! শব্দগুলো আকস্মিক অনুভূতি প্রকাশ করছে তাই এগুলো
Interjection।
Parts
of Speech চেনার সহজ নিয়ম
Parts of Speech চেনার সময় খুবই কৌশলী হতে
হবে । শুধু শব্দ দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। একটি শব্দ বাক্যে কী কাজ করছে, সেটিই
সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই শব্দ ভিন্ন বাক্যে ভিন্ন Parts of Speech হতে পারে। নিচের
ধাপগুলো অনুসরণ করলে সহজে Parts of Speech চিহ্নিত করা যায়।
Step - 1 শব্দটি বাক্যে কী কাজ করছে তা নির্ধারণ
করুন
প্রথমে দেখুন শব্দটি বাক্যে কী ভূমিকা পালন
করছে।
যেমন the boy runs fast
এখানে, Boy এক ধরনের নাম বোঝাচ্ছে তাই এটি
Noun; runs এক ধরনের কাজ বোঝাচ্ছে তাই এটি Verb; fast মূলতঃ কাজের ধরন বোঝাচ্ছে তাই
এটি Adverb।
Step – 2 শব্দটি ব্যক্তি, বস্তু বা ধারণার
নাম কি না দেখুন
যদি কোনো শব্দ কোনো ব্যক্তি, বস্তু, স্থান
বা ধারণার নাম প্রকাশ করে, তাহলে সেটি Noun
যেমন Dhaka is a city.
Dhaka একটি শহরের নাম বিধায় এটি একটি
Noun
Step – 3 শব্দটি Noun-এর পরিবর্তে ব্যবহৃত
হয়েছে কিনা দেখুন
যদি কোনো শব্দ কোন নামের পরিবর্তে ব্যবহৃত
হয়, তাহলে সেটি Pronoun
যেমন: Rahim is a student. He reads
books.
এখানে He শব্দটি Rahim এর পরিবর্তে এসেছে
তাই এটি Pronoun
Step – 4 কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা বৈশিষ্ট্য
প্রকাশ করছে কিনা দেখুন
যদি কোনো শব্দ Noun এর গুণ, সংখ্যা বা বৈশিষ্ট্য
প্রকাশ করে, তাহলে সেটি Adjective
উদাহরণ: She has a beautiful flower.
Beautiful শব্দটি মূলতঃ ফুলের গুন প্রকাশ
করছে বিধায় এটি Adjective
Step – 5 কাজ বা অবস্থা বোঝাচ্ছে কিনা দেখুন
যদি কোনো শব্দ কোনো কাজ বা অবস্থা প্রকাশ
করে, তাহলে সেটি Verb।
উদাহরণ: They play cricket.
Play শব্দটি মূলত একটি কাজ বুঝাতে ব্যবহৃত
হওয়ায় এটি Verb
Step – 6 কাজটি কীভাবে, কখন, কোথায় বা কতটা
হচ্ছে তা বোঝাচ্ছে কিনা দেখুন
যদি কোনো শব্দ Verb সম্পর্কে তথ্য দেয় অর্থাৎ
কাজটি কি করে হচ্ছে বা কাজটি কেমন তাহলে সেটি Adverb।
উদাহরণ: He runs quickly.
Quickly শব্দটি যেহেতু কাজটি কেমন করে হচ্ছে
সেটা বুঝাচ্ছে তাই এটা Adverb
Step – 7 সম্পর্ক প্রকাশ করছে কিনা দেখুন
যদি কোনো শব্দ দুটি ব্যক্তি, বস্তু বা স্থানের
মধ্যে সম্পর্ক তৈরি করে, তাহলে সেটি Preposition
উদাহরণ: The book is on the table.
On শব্দটি যেহেতু বই এবং টেবিলের ভেতর সম্পর্ক
বোঝাচ্ছে তাই এটি Preposition.
Step – 8 শব্দ, Phrase বা Clause যুক্ত করছে
কিনা দেখুন
যদি কোনো শব্দ দুটি বাক্যাংশকে যুক্ত করে,
তাহলে সেটি Conjunction
উদাহরণ: I tried but failed.
But শব্দটি দুটি ভিন্ন জাতীয় শব্দ (verb)
কে যুক্ত করেছে তাই এটি Conjunction
Step – 9 আকস্মিক আবেগ প্রকাশ করছে কিনা দেখুন
যদি কোনো শব্দ হঠাৎ আনন্দ, দুঃখ, বিস্ময় বা
অনুভূতি প্রকাশ করে, তাহলে সেটি Interjection
উদাহরণ: Wow! It is amazing.
Wow শব্দটি এক্ষেত্রে এক ধরনের বিস্ময় প্রকাশ
করেছে তাই এটি Interjection
একটি
বাক্যে Parts of Speech কীভাবে চিহ্নিত করবেন?
একটি বাক্যে
Parts of Speech চিহ্নিত করার জন্য প্রতিটি শব্দ আলাদা করে বিচার বুদ্ধি দিয়ে যাচাই
করতে হবে। শুধু শব্দ দেখেই সিদ্ধান্ত নেওয়া
যাবে না; বরং বাক্যে শব্দটির ব্যবহার ও ভূমিকা দেখতে হবে। একটি নির্দিষ্ট শব্দ
সব সময় একই Parts of Speech নাও হতে পারে। বাক্যে তার অবস্থান (Position) দেখে তাকে
চিনতে হয়।
ØArticle /
Determiner / Possessive-এর পর একক শব্দ: Noun হয়।
Example: He is a king (Noun).
ØArticle +
Adjective + Noun:
Example: He is a good (Adjective) boy
(Noun).
ØArticle +
Adverb + Adjective + Noun:
Example: He is a very (Adverb) good
(Adjective) boy (Noun).
ØPreposition-এর ঠিক
পরের শব্দ: Noun বা Gerund (Verb + ing) হয়।
Example: He is fond of music / She is
fond of reading.
Example 1:
Hurrah! The young boy runs very fast
and wins the race easily.
|
শব্দ
|
Parts of Speech
|
কারণ
|
|
Hurrah
|
Interjection
|
আবেগ প্রকাশ করছে
|
|
The
|
Article / Determiner
|
Noun-কে নির্দিষ্ট করছে
|
|
young
|
Adjective
|
Boy-এর বৈশিষ্ট্য বোঝাচ্ছে
|
|
boy
|
Noun
|
ব্যক্তির নাম/শ্রেণী
|
|
runs
|
Verb
|
কাজ বোঝাচ্ছে
|
|
very
|
Adverb
|
Fast-কে Modify করছে
|
|
fast
|
Adverb
|
কীভাবে দৌড়ায় তা বোঝাচ্ছে
|
|
and
|
Conjunction
|
দুটি বাক্য অংশ যুক্ত করেছে
|
|
wins
|
Verb
|
কাজ বোঝাচ্ছে
|
|
the
|
Article / Determiner
|
Noun-কে নির্দিষ্ট করছে
|
|
race
|
Noun
|
খেলার নাম
|
|
easily
|
Adverb
|
কীভাবে জেতে তা বোঝাচ্ছে
|
Example 2:
The smart boy runs quickly.
এখানে প্রতিটি শব্দ বিশ্লেষণ:
|
শব্দ
|
Parts of Speech
|
কারণ
|
|
The
|
Article/Determiner
|
Boy-কে নির্দিষ্ট করছে
|
|
smart
|
Adjective
|
Boy-এর গুণ প্রকাশ করছে
|
|
boy
|
Noun
|
একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে
|
|
runs
|
Verb
|
কাজ বোঝাচ্ছে
|
|
quickly
|
Adverb
|
কীভাবে দৌড়াচ্ছে তা বোঝাচ্ছে
|
Example 3:
Rahim and Karim play football in the
field.
|
শব্দ
|
Parts of Speech
|
কারণ
|
|
Rahim
|
Noun
|
ব্যক্তির নাম
|
|
and
|
Conjunction
|
দুটি নাম যুক্ত করেছে
|
|
Karim
|
Noun
|
ব্যক্তির নাম
|
|
play
|
Verb
|
কাজ বোঝাচ্ছে
|
|
football
|
Noun
|
বস্তুর নাম
|
|
in
|
Preposition
|
সম্পর্ক প্রকাশ করছে
|
|
the field
|
Noun
|
স্থানের নাম
|
Article/Determiner এবং Parts of Speech এর
সম্পর্ক
অনেক শিক্ষার্থী Article নিয়ে বিভ্রান্ত হয়।
যেমন: A, An and The এগুলো সাধারণত Article বা Determiner হিসেবে বিবেচিত হয়।
কারণ এগুলো কোন কিছুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়।
উদাহরণ: A beautiful flower
এখানে: A হলো Article/Determiner, beautiful
হলো Adjective আর flower হলো Noun
অর্থাৎ Article থাকলেও প্রচলিত ৮টি Parts
of Speech-এর মধ্যে Article আলাদা একটি শ্রেণি নয়।
একই শব্দ কি একাধিক Parts of Speech হতে পারে?
হ্যাঁ, বিস্ময়কর হলেও সত্যি যে একই শব্দ বাক্যের
ব্যবহার অনুযায়ী একাধিক Parts of Speech হতে পারে। তাই শব্দের অর্থ নয়, বরং বাক্যে
তার কাজ দেখে Parts of Speech নির্ধারণ করতে হয়।
যেমন I drink water.
এখানে: Water হলো Noun কারণ এটি একটি বস্তুর
নাম।
আবার, Water the plants regularly.
এখানে: Water হলো Verb কারণ এখানে water অর্থ
পানি দেওয়া বা সেচ দেওয়া (একটি কাজ)
আরও উদাহরণ হিসেবে বলা যায় Fast শব্দটি
He runs fast. এখানে Fast হলো
Adverb কারণ এটি দৌড়ানোর ধরন বোঝাচ্ছে।
আর He is a fast runner. এখানে Fast হলো
Adjective। কারণ এটি runner-এর বৈশিষ্ট্য প্রকাশ করছে।
Parts of Speech মনে রাখার সহজ কৌশল
Parts of Speech মনে রাখার জন্য নিয়মিত অনুশীলন
সবচেয়ে কার্যকর পদ্ধতি। প্রতিটি Parts of Speech ব্যবহারের উদ্দেশ্য ও কাজ ভালোভাবে
বুঝে চর্চা করতে হবে। এক্ষেত্রে যে পদ্ধতিগুলো অবলম্বন করা যেতে পারে
১. প্রতিদিন কয়েকটি করে বাক্য বিশ্লেষণ করুন
যেকোনো ইংরেজি বাক্য নিয়ে সেখানে কোনটি
Noun? কোনটি Verb? অথবা কোনটি Adjective? এভাবে চিহ্নিত করার অভ্যাস করুন। বারংবার
চর্চার মাধ্যমেই দ্রুতই আয়ত্ত হয়ে যাবে । চাকরির পরীক্ষায় আসা প্রশ্নগুলো বারবার অনুশীলন
করুন।
২. প্রশ্ন করে চিনুন
Noun এর জন্য দেখুন কোনো
নাম বোঝাচ্ছে কি? Verb এর জন্য শব্দটি কী করছে? Adverb এর জন্য
দেখুন কাজের ব্যাপারে কীভাবে/কখন/কোথায় বোঝাচ্ছে? Preposition
এর জন্য সম্পর্ক তৈরি করছে কিনা সেটা দেখুন Conjunction এর জন্য
দেখুন কিছু যুক্ত করছে কিনা? Interjection এর জন্য সেটা আবেগ
প্রকাশ করছে কিনা বিশ্লেষণ করুন।
Parts of Speech নিয়ে পরীক্ষায় যে ভুলগুলো
বেশি হয়
Parts of Speech থেকে প্রশ্ন করার সময় পরীক্ষার্থীরা
সাধারণত কয়েকটি ভুল করে থাকে।
১. শুধু শব্দ দেখে উত্তর দেওয়া
অনেকেই মনে করে একটি শব্দ সবসময় একই
Parts of Speech হবে।
কিন্তু এটি ভুল। উদাহরণ:
- The light is bright. এখানে light শব্দটি Noun
- Light the lamp. এখানে light শব্দটি Verb
২. Adjective ও Adverb গুলিয়ে ফেলা
Adjective এবং Adverb অনেক সময় শিক্ষার্থীদের
বিভ্রান্ত করে। Adjective এবং Adverb চেনার সবচেয়ে সহজ উপায় হলো—শব্দটি বাক্যে কাকে
বর্ণনা বা Modify করছে তা খেয়াল করা।
Adjective:
Adjective সবসময় Noun বা Pronoun-এর দোষ,
গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে।
o
কাকে প্রশ্ন করবেন: Noun/Pronoun-কে
কেমন (How), কতটুকু (How much), কতগুলো (How many) বা কোনটি (Which) দিয়ে প্রশ্ন করলে
Adjective পাওয়া যায়।
o
বাক্যে অবস্থান: এটি সাধারণত Noun-এর ঠিক পূর্বে অথবা
Linking Verb (be verbs, feel, seem, look, taste)-এর পরে বসে।
উদাহরণ:
1.
She is a talented girl। ('talented' শব্দটি 'girl' Noun-কে
বর্ণনা করছে)
2.
Honey tastes sweet। ('sweet' শব্দটি 'Honey' Noun-এর গুণ প্রকাশ
করছে)
3.
I have three cars। ('three' শব্দটি 'cars' Noun-এর সংখ্যা
বোঝাচ্ছে)
Adverb
Adverb প্রধানত Verb, Adjective বা অন্য কোনো
Adverb-কে Modify করে (তবে কখনো Noun/Pronoun-কে Modify করে না)।
o
কাকে প্রশ্ন করবেন: Verb-কে কীভাবে/কেমন
করে (How), কখন (When), কোথায় (Where), কেন (Why) বা কতখানি (To what extent) দিয়ে
প্রশ্ন করলে Adverb পাওয়া যায়।
o
সহজ টেকনিক: সাধারণত শব্দের শেষে -ly যুক্ত থাকলে
তা Adverb হয় (যেমন: slowly, quickly, easily)। (তবে ব্যতিক্রম: Noun +
ly = Adjective, যেমন: Friend+ly = Friendly).
উদাহরণ:
1.
He walks slowly। (কীভাবে হাঁটে? উত্তর হলোslowly. এটি
'walks' Verb-কে Modify করছে)
2.
She is very smart। (কতটা smart? উত্তর হলো very. এটি
'smart' Adjective-কে Modify করছে)
3.
He runs very fast। (কতটা fast? উত্তর হলো very. এটি
'fast' Adverb-কে Modify করছে)
৩. Noun ও Pronoun এর পার্থক্য না বোঝা
Noun এবং Pronoun-এর মূল পার্থক্য হলো তাদের
ব্যবহার এবং উদ্দেশ্য। Noun সরাসরি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম প্রকাশ করে,
আর Pronoun সেই নামের পুনরাবৃত্তি এড়াতে নামের পরিবর্তে বসে।
উদাহরণ:
Noun দিয়ে বাক্য: Sumon is a good
boy. Sumon goes to school daily. Sumon loves Sumon's parents. (এখানে বারবার
'Sumon' বলাতে বাক্যটি শুনতে খারাপ লাগছে)
Pronoun দিয়ে বাক্য: Sumon is a good
boy. He goes to school daily. He loves his parents. (এখানে 'Sumon'-এর পরিবর্তে
He এবং his বসায় বাক্যটি প্রাঞ্জল হয়েছে)
সংক্ষেপে মনে রাখার কৌশল:
Noun হলো মূল নাম, আর Pronoun হলো
সেই নামের প্রক্সি বা বিকল্প।
৪. Preposition ভুল চিহ্নিত করা
উদাহরণ: The cat is under the table.
এখানে “Under” Preposition হিসেবে ব্যবহৃত
হচ্ছে। কারণ এটি cat ও table-এর সম্পর্ক প্রকাশ করছে।
চাকরির পরীক্ষায় Parts of Speech-এর গুরুত্ব
Parts of Speech বিভিন্ন প্রতিযোগিতামূলক
পরীক্ষার English Grammar অংশের একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা এখান থেকে সবসময়ই প্রশ্ন
আসে। এই অংশে BCS, ব্যাংক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং NTRCA পরীক্ষার গুরুত্ব
আলাদাভাবে আলোচনা করা হবে।
BCS পরীক্ষায় Parts of Speech
BCS পরীক্ষায় English Grammar অংশে Parts
of Speech থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে।
সাধারণত প্রশ্নের ধরন:
- Underlined word-এর Parts of Speech নির্ধারণ
- Error identification
- Sentence correction
- Appropriate word selection
উদাহরণ:
The sun went down. The
underlined word is used here as a/an: (38 BCS)
(a) preposition (b) adverb (c) noun (d)
conjunction
উত্তর: (b) adverb
বিগত BCS পরীক্ষায় Parts of Speech থেকে প্রশ্নের
আসা প্রশ্ন সংখ্যা
|
BCS পরীক্ষায়
|
Parts of Speech থেকে আসা প্রশ্ন
|
|
50 তম
|
৫
|
|
49 তম
|
৩
|
|
48 তম
|
৫
|
|
47 তম
|
৫
|
|
46 তম
|
৭
|
|
45 তম
|
৬
|
ব্যাংক নিয়োগ পরীক্ষায় Parts of Speech
ব্যাংক নিয়োগ পরীক্ষায় Grammar অংশে
Parts of Speech থেকে:
- Word identification
- Grammar correction
- Sentence analysis
ধরনের প্রশ্ন দেখা যায়।
প্রস্তুতির জন্য শুধু সংজ্ঞা মুখস্থ না করে
বাক্যে ব্যবহার বোঝা প্রয়োজন।
ব্যাংক নিয়োগ পরীক্ষায় Parts of Speech থেকে
প্রশ্নের আসা কিছু প্রশ্ন সংখ্যার তালিকা
|
পরীক্ষার সাল
|
Parts of Speech থেক প্রেশ্নর সংখ্যা
|
|
সমন্বিত পাঁচ ব্যাংক – ২০২৫
|
3
|
|
সমন্বিত নয় ব্যাংক – ২০২৫
|
2
|
|
সমন্বিত আট ব্যাংক – ২০২৫
|
4
|
|
জনতা ব্যাংক – ২০২৪
|
3
|
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় Parts of
Speech
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় English
Grammar-এর মৌলিক বিষয়গুলোর মধ্যে Parts of Speech গুরুত্বপূর্ণ।
প্রশ্ন সাধারণত হয়:
- Noun চেনা
- Pronoun নির্বাচন
- Verb-এর ব্যবহার
- Adjective ও Adverb নির্ধারণ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় Parts of
Speech থেকে প্রশ্নের আসা প্রশ্ন সংখ্যা
|
পরীক্ষার সাল
|
Parts of Speech থেক প্রেশ্নর সংখ্যা
|
|
২০২৫
|
4
|
|
২০২৪ (৩য় ধাপ)
|
4
|
|
২০২৪ (২য় ধাপ)
|
3
|
|
২০২৩ (১ম ধাপ)
|
4
|
|
২০২২ (৩য় ধাপ)
|
2
|
|
২০২২ (২য় ধাপ)
|
3
|
|
২০২২ (১ম ধাপ)
|
5
|
NTRCA পরীক্ষায় Parts of Speech
NTRCA পরীক্ষার English Grammar অংশেও
Parts of Speech-এর ধারণা প্রয়োজন হয়।
ভালো প্রস্তুতির জন্য দরকার
- নিয়ম জানা
- উদাহরণ অনুশীলন
- Previous question practice
NTRCA পরীক্ষায় Parts of Speech থেকে প্রশ্নের
আসা প্রশ্ন সংখ্যা
|
NTRCA পরীক্ষা
|
Parts of Speech থেক প্রেশ্নর
সংখ্যা
|
|
১৮ তম (স্কুল)
|
5
|
|
১৮ তম (কলেজ)
|
4
|
|
১৮ তম (স্কুল – ২)
|
5
|
|
১৭ তম (স্কুল)
|
5
|
|
১৭ তম (কলেজ)
|
4
|
|
১৭ তম (স্কুল – ২)
|
6
|
Parts
of Speech MCQ Practice
Parts of Speech ভালোভাবে শেখার জন্য নিয়মিত
MCQ অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় সাধারণত কোনো শব্দের Parts of Speech
নির্ধারণ, সঠিক ব্যবহার নির্বাচন এবং Grammar correction-এর মাধ্যমে প্রশ্ন করা হয়।
নিচে Parts of Speech-এর গুরুত্বপূর্ণ কিছু
MCQ দেওয়া হলো:
MCQ 1
‘He was a rather disagreeable man.’
Here the underlined word is a/an-
(৩৫ তম বিসিএস)
(a) Noun (b) Pronoun (c) Adverb (d)
Preposition
Answer: (c) Adverb
MCQ 2
“Come on, it’s time to go home.’ Here
‘home’ is a/an -
(৪১ তম বিসিএস)
(a) Noun (b) Verb (c) Adjective (d)
Adverb
Answer: (d) Adverb
MCQ 3
Select the sentence in which “better”
is an adverb –
(৪৯ তম বিসিএস)
(a) We’re helping
for better weather tomorrow
(b)Sound travels
better in water than in air
(c) It’s hard to
decide which one is better
(d)He joined the
gym to better his health
Answer: (b) Sound travels better in
water than in air
MCQ 4
“We work everyday except Friday”. In
this sentence “except” is a/an –
(৪৯ তম বিসিএস)
(a) Adjective (b) noun (c) preposition (d)
pronoun
Answer: (c) preposition
MCQ 5
“He kept the fast for a week.” Here
“fast” is-
(প্রাথমিক সহকারী
শিক্ষক ২০১৩)
(a) Noun (b) Pronoun (c) Adjective (d)
Adverb
Answer: (a) Noun
MCQ 6
I shall return …… an hour.
(NSI field
Officer – ২০১৭)
(a) by (b) of (c) within (d)
none of this
Answer: (c) within
MCQ 7
Honey is ….. sweet.
(২৯ তম বিসিএস)
(a) very (b) too much (c) much too (d)
excessive
Answer: (a) very
MCQ 8
Which one is an adjective?
(কারিগরি শিক্ষা
অধিদপ্তর- ১৮-২০ গ্রেড – ২০২৪)
(a) Navy (b) Ocean (c) Seashore (d)
Marine
Answer: (d) Marine
MCQ 9
He is better worker than I. Here
“better” is-
(বাংলাদেশ ডাকবিভাগ
– পোস্টমাস্টার – ২০২৪)
(a) Adverb (b) Adjective (c) Noun (d) Pronoun
Answer: (b) better
MCQ 10
The Oncologist studied the results of
the biopsy and decided …. Additional tests.
(Sonali Bank
Ltd. Officer – 2018)
(a) Should order
(b) he should
order
(c) to order
(d) ordering
Answer: (c) to order
MCQ 11
He ran a race. Here ‘ran’ is a –
(৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন)
(a) Causative (b) Copulative (c) Cognate (d)
Factitive
Answer: (c) Cognate
MCQ 12
He writes a letter. In this sentence
“write” is a-
(প্রাক-প্রাথমিক
সহকারী শিক্ষক – ২০১৪)
(a) Principal verb
(b) Auxiliary
Verb
(c) Transitive
Verb
(d)
Intransitive Verb
Answer: (c) Transitive verb
MCQ 13
I have read the novel twice. Here
“twice” is –
(BSC Officer –
2019)
(a) adjective (b) adverb (c) verb (d)
noun
Answer: (b) adverb
MCQ 14
Which underlined word is an adverb?
(South-east
Bank Ltd. Officer – 2020)
(a) This house is fine.
(b)This shirt
suits me fine.
(c) The bottle has
to be fined.
(d)He has to pay a
fine.
Answer: (b) This shirt suits me fine.
MCQ 15
Ivanka speaks English fluently; ….. she
knows French.
(Combined &
Bank Officer (General) 2022)
(a) However (b) since (c) moreover (d)
but
Answer: (c) moreover
Parts
of Speech নিয়ে সাধারণ প্রশ্ন (FAQ)
Parts of Speech সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে
কিছু সাধারণ প্রশ্ন থাকে। নিচে সেগুলোর উত্তর দেওয়া হলো।
Q1. Noun ও Pronoun-এর মধ্যে পার্থক্য কী?
Noun এবং Pronoun-এর মূল পার্থক্য হলো তাদের
ব্যবহার এবং উদ্দেশ্য। Noun সরাসরি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম প্রকাশ করে,
আর Pronoun সেই নামের পুনরাবৃত্তি এড়াতে নামের পরিবর্তে বসে।
উদাহরণ:
Noun দিয়ে বাক্য: Sumon is a good
boy. Sumon goes to school daily. Sumon loves Sumon's parents. (এখানে বারবার
'Sumon' বলাতে বাক্যটি শুনতে খারাপ লাগছে)
Pronoun দিয়ে বাক্য: Sumon is a good
boy. He goes to school daily. He loves his parents. (এখানে 'Sumon'-এর পরিবর্তে
He এবং his বসায় বাক্যটি প্রাঞ্জল হয়েছে)
সংক্ষেপে মনে রাখার কৌশল:
Noun হলো মূল নাম, আর Pronoun হলো
সেই নামের প্রক্সি বা বিকল্প।
Q2. Adjective ও Adverb কীভাবে চিনব?
Adjective এবং Adverb অনেক সময় শিক্ষার্থীদের
বিভ্রান্ত করে। Adjective এবং Adverb চেনার সবচেয়ে সহজ উপায় হলো—শব্দটি বাক্যে কাকে
বর্ণনা বা Modify করছে তা খেয়াল করা।
Adjective:
Adjective সবসময় Noun বা Pronoun-এর দোষ,
গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে।
o
কাকে প্রশ্ন করবেন: Noun/Pronoun-কে
কেমন (How), কতটুকু (How much), কতগুলো (How many) বা কোনটি (Which) দিয়ে প্রশ্ন করলে
Adjective পাওয়া যায়।
o
বাক্যে অবস্থান: এটি সাধারণত Noun-এর ঠিক পূর্বে অথবা
Linking Verb (be verbs, feel, seem, look, taste)-এর পরে বসে।
উদাহরণ:
4.
She is a talented girl। ('talented' শব্দটি 'girl' Noun-কে
বর্ণনা করছে)
5.
Honey tastes sweet। ('sweet' শব্দটি 'Honey' Noun-এর গুণ প্রকাশ
করছে)
6.
I have three cars। ('three' শব্দটি 'cars' Noun-এর সংখ্যা
বোঝাচ্ছে)
Adverb:
Adverb প্রধানত Verb, Adjective বা অন্য কোনো
Adverb-কে Modify করে (তবে কখনো Noun/Pronoun-কে Modify করে না)।
o
কাকে প্রশ্ন করবেন: Verb-কে কীভাবে/কেমন
করে (How), কখন (When), কোথায় (Where), কেন (Why) বা কতখানি (To what extent) দিয়ে
প্রশ্ন করলে Adverb পাওয়া যায়।
o
সহজ টেকনিক: সাধারণত শব্দের শেষে -ly যুক্ত থাকলে
তা Adverb হয় (যেমন: slowly, quickly, easily)। (তবে ব্যতিক্রম: Noun +
ly = Adjective, যেমন: Friend+ly = Friendly).
উদাহরণ:
4.
He walks slowly। (কীভাবে হাঁটে? “slowly”. এটি 'walks'
Verb-কে Modify করছে)
5.
She is very smart। (কতটা smart? “very”. এটি
'smart' Adjective-কে Modify করছে)
6.
He runs very fast। (কতটা fast? “very”. এটি 'fast' Adverb-কে Modify করছে)
Q3. একটি শব্দ কি একাধিক Parts of Speech
হতে পারে?
হ্যাঁ, একটি শব্দ একাধিক Parts of Speech
হতে পারে।
ইংরেজি ব্যাকরণে কোনো শব্দ ডিকশনারিতে একাকী
কী অর্থ প্রকাশ করছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো শব্দটিকে বাক্যে কীভাবে এবং কোথায়
ব্যবহার করা হচ্ছে। একটি নির্দিষ্ট শব্দ বাক্যের পরিবেশ ও কাজের ওপর ভিত্তি করে আলাদা
আলাদা Parts of Speech রূপ ধারণ করতে পারে।
উদাহরণ:
Word: "Water"
o
Noun: I drink water. (এখানে 'water' একটি বস্তুর
নাম বোঝাচ্ছে)
o
Verb: I water the plants. (এখানে 'water' গাছে
পানি দেওয়ার 'কাজ' বোঝাচ্ছে)
Word: "Fast"
o
Adjective: He is a fast runner. (এখানে 'fast' শব্দটি
'runner' Noun-কে Modify করছে)
o
Adverb: He runs fast. (এখানে 'fast' শব্দটি
'runs' Verb-কে Modify করছে)
o
Noun: He kept a fast for two days. (এখানে
'fast' দ্বারা উপবাস/রোজা রাখার নাম বোঝাচ্ছে)
o
Verb: Muslims fast during Ramadan. (এখানে
'fast' দ্বারা রোজা রাখার কাজ বোঝাচ্ছে)
Q4. Parts of Speech কি চাকরির পরীক্ষার জন্য
গুরুত্বপূর্ণ?
হ্যাঁ, চাকরির পরীক্ষার জন্য Parts of
Speech অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি ব্যাকরণ (English Grammar) অংশের অন্যতম প্রধান
ভিত্তি হলো Parts of Speech, আর যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে সরাসরি
প্রশ্ন থাকে।
প্রশ্ন আসার পরিমাণ (Weightage)
BCS, ব্যাংক নিয়োগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ
এবং শিক্ষক নিবন্ধন (NTRCA)-সহ প্রায় সকল সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষায় Parts
of Speech থেকে ২ থেকে ৫টি প্রশ্ন নিয়মিত আসে।
·
BCS প্রিলিমিনারি: Identification of Clauses,
Phrase, Position of Parts of Speech এবং Correct Use of Words থেকে ৩-৪টি প্রশ্ন থাকে।
·
ব্যাংক নিয়োগ পরীক্ষা:
Identification, Inter-change of Parts of Speech এবং Error Detection-এ সরাসরি প্রশ্ন
আসে।
·
প্রাথমিক শিক্ষক ও NTRCA নিয়োগ: সরাসরি Noun,
Pronoun, Adjective বা Adverb চেনার ওপর প্রশ্ন থাকে।
Q5. Parts of Speech মনে রাখার সহজ কৌশল কী?
o
Noun: নাম প্রকাশ করে।
o
Pronoun: নামের বদলে বসে।
o
Adjective: Noun/Pronoun-এর গুণ প্রকাশ করে।
o
Verb: কাজ প্রকাশ করে।
o
Adverb: কাজ বা গুণের অবস্থা প্রকাশ করে।
o
Preposition: সম্পর্ক তৈরি করে।
o
Conjunction: দুটি অংশকে যুক্ত করে।
o
Interjection: আকস্মিক অনুভূতি প্রকাশ করে।
মুখস্থ না করে বাক্যের Context ও শব্দটির কাজ (Function) দেখে
Parts of Speech সনাক্ত করাই সবচেয়ে কার্যকর কৌশল।
Q6. Parts of Speech থেকে কী ধরনের MCQ আসে?
o
Identification (পদ শনাক্তকরণ): একটি বাক্যের নির্দিষ্ট
শব্দকে Underline করে সেটি কোন Part of Speech তা জানতে চাওয়া হয়।
যেমন: "He runs fast." — এখানে
'fast' কোন Part of Speech?
o
Word Transformation (শব্দের রূপান্তর): একটি শব্দের
Noun, Adjective, Verb বা Adverb Form কোনটি তা নির্বাচন করতে বলা হয়।
যেমন: What is the Adjective of
"Beauty"? উত্তরঃ Beautiful
o
Correct Use / Position (শব্দের সঠিক স্থান): বাক্যের গঠন অনুযায়ী
সঠিক Parts of Speech নির্বাচন করা।
যেমন: Possessive-এর পর সর্বদা Noun বসে।
o
Confusing Words (একই শব্দের ভিন্ন প্রয়োগ): একই শব্দ বাক্যে
কীভাবে ভিন্ন পদ হিসেবে কাজ করে তা যাচাই করা।
এছাড়াও Parts of Speech ভালো না বুঝলে ইংরেজি
ব্যাকরণের অন্যান্য গুরুত্বপূর্ণ টপিক যেমন: Subject-Verb Agreement, Right Forms
of Verbs, Clause & Phrase Identification, Voice, Narration, Modifier, এবং
Translation সঠিকভাবে সমাধান করা সম্ভব নয়।
উপসংহার
Parts of Speech হলো English Grammar-এর অন্যতম
গুরুত্বপূর্ণ ভিত্তি। একটি শব্দ বাক্যে কী ভূমিকা পালন করছে তা বুঝতে পারলে ইংরেজি
শেখা অনেক সহজ হয়ে যায়। শুধু সংজ্ঞা মুখস্থ করলেই Parts of Speech ভালোভাবে শেখা সম্ভব
নয়। নিয়মিত বাক্য বিশ্লেষণ, উদাহরণ অনুশীলন এবং পরীক্ষার প্রশ্ন সমাধানের মাধ্যমে এই
বিষয়ে দক্ষতা অর্জন করা যায়। একজন শিক্ষার্থী যদি Noun, Pronoun, Adjective, Verb,
Adverb, Preposition, Conjunction এবং Interjection-এর ব্যবহার ভালোভাবে বুঝতে পারে,
তাহলে English Grammar-এর অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়।
তাই ইংরেজি শেখার শুরুতেই Parts of
Speech-এর ভিত্তি শক্ত করা অত্যন্ত প্রয়োজন।
Comments