আপডেট:
13 June 2026

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ

ইউনিয়ন সমাজকর্মী পদে প্রতিযোগিতা প্রতি বছর বাড়ছে। তাই এই পরীক্ষাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পরীক্ষা যখনই হোক, এখন থেকেই সিলেবাস অনুযায়ী পরিকল্পিত প্রস্তুতি শুরু করুন।

কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে তা বিশ্লেষণ করুন, দুর্বল জায়গাগুলো চিহ্নিত করুন এবং বারবার রিভিশন দিন। অনেক পরীক্ষার্থী একা প্রস্তুতি নিতে গিয়ে মাঝপথে ছেড়ে দেন। নিয়মিত গাইডলাইন, অনুশীলন ও মনিটরিং পেলে শেষ পর্যন্ত ধরে রাখা সহজ হয়।

ইউনিয়ন সমাজকর্মী পদটি বর্তমানে চাকরিপ্রার্থীদের কাছে অন্যতম আকর্ষণীয় সরকারি চাকরি হিসেবে পরিচিত। প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বিপুল আবেদন পড়ছে এবং প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে।

কেন ইউনিয়ন সমাজকর্মী পদে প্রতিযোগিতা বাড়ছে?

প্রথমত: এটি একটি স্থায়ী সরকারি চাকরি। নিয়মিত বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, চিকিৎসা সুবিধা ও অবসরকালীন সুবিধা মিলিয়ে চাকরির বাজারে এটি বেশ নির্ভরযোগ্য।

দ্বিতীয়ত: যোগ্যতার শর্ত তুলনামূলক সহজ। সাধারণত এইচএসসি বা সমমান পাস হলেই আবেদন করা যায়। ফলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এ পদে সুযোগ পান।

তৃতীয়ত: কাজটি সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার সুযোগ থাকায় অনেকে এই পেশাকে সম্মানজনক মনে করেন।

চতুর্থত: কর্মস্থল সাধারণত স্থানীয় পর্যায়ে হওয়ায় নিজ এলাকার কাছাকাছি চাকরির সুযোগ পাওয়া যায়, যা পারিবারিক স্থিতিশীলতার জন্য সহায়ক।

পঞ্চমত: শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরির প্রতি আগ্রহও বেড়েছে। সীমিত পদে হাজার হাজার আবেদন পড়ায় প্রতিযোগিতা স্বাভাবিকভাবেই বাড়ছে।

সামগ্রিকভাবে, চাকরির নিরাপত্তা, সামাজিক মর্যাদা, জনসেবার সুযোগ এবং সহজ যোগ্যতার কারণে এই পদটি ভবিষ্যতেও আকর্ষণীয় থাকবে।

ইউনিয়ন সমাজকর্মী পদ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি

ইউনিয়ন সমাজকর্মী কে?

ইউনিয়ন সমাজকর্মী হলেন সমাজসেবা অধিদপ্তরের মাঠপর্যায়ের একজন সরকারি কর্মী। সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রম ও উন্নয়নমূলক সেবা তৃণমূলের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের মূল দায়িত্ব।

ইউনিয়ন সমাজকর্মীর প্রধান দায়িত্বসমূহ:

  • সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়ন: বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো সরাসরি মাঠপর্যায়ে বাস্তবায়ন করেন ।

  • দরিদ্র বিমোচন: পল্লী সমাজসেবা (RSS) ও পল্লী মাতৃকেন্দ্রের মতো সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলোর সুবিধাভোগী নির্বাচন ও ঋণ বিতরণে সহায়তা প্রদান করেন ।

  • প্রতিবন্ধী কল্যাণ: প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ, প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদান এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ।

  • বিশেষ সেবা ও পুনর্বাসন: এসিড দগ্ধ ও অন্যান্য প্রান্তিক বা বিপদাপন্ন জনগোষ্ঠীকে পুনর্বাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে তাদের তালিকা প্রণয়নে ভূমিকা পালন করেন ।

  • সামাজিক উন্নয়ন: সামাজিক অবক্ষয় প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং শিশুদের সুরক্ষা ও অধিকার রক্ষায় মাঠপর্যায়ে কাজ করেন ।

ইউনিয়ন সমাজকর্মীর পদ সম্পর্কিত তথ্য:

  • পদমর্যাদা: তৃতীয় শ্রেণি

  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (HSC) বা সমমান পাস

  • কর্মপরিবেশ: সমাজসেবা অধিদপ্তরের মাঠপর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন

সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদের গুরুত্ব

সমাজসেবা অধিদপ্তরের (DSS) ইউনিয়ন সমাজকর্মী পদটি মাঠপর্যায়ে সরকারের সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মূল চালিকাশক্তি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং তাদের অধিকার নিশ্চিত করতে এই পদটি অপরিহার্য।

ইউনিয়ন সমাজকর্মী পদের বেতন, গ্রেড ও সুযোগ-সুবিধা

ইউনিয়ন সমাজকর্মী কততম গ্রেড?

ইউনিয়ন সমাজকর্মী পদটি ১৬ তম গ্রেডভুক্ত। এই পদের মূল বেতন স্কেল হলো ৯,৩০০-২২,৪৯০ টাকা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতের আওতাভুক্ত একটি স্থায়ী পদ এটি ।

ইউনিয়ন সমাজকর্মী পদের মূল বেতন কাঠামো

ইউনিয়ন সমাজকর্মী পদের বেতন কাঠামো ১৬তম গ্রেড-এর অন্তর্ভুক্ত। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী এই গ্রেডের মূল বেতন স্কেল হলো ৯,৩০০ - ২২,৪৯০ টাকা। ১৬তম গ্রেডের বেতন কাঠামোটি নিচে বিস্তারিত দেওয়া হলো:

মূল বেতনের পাশাপাশি সরকার নির্ধারিত হারে বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হয়।

সরকারি ভাতা ও অন্যান্য সুবিধা

বেতন ও ভাতা:

  • বাড়িভাড়া ভাতা: মূল বেতনের ৪৫% হারে।

  • চিকিৎসা ভাতা: প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে।

  • পাহাড়ি ভাতা: কর্মক্ষেত্র ভেদে প্রযোজ্য ক্ষেত্রে।

বোনাস ও সঞ্চয়:

  • উৎসব বোনাস: বছরে দুটি।

  • পেনশন ও গ্র্যাচুইটি: অবসরে সরকারি নিয়মানুযায়ী।

  • ভবিষ্যৎ তহবিল (GPF): নির্দিষ্ট হারে সঞ্চয়ের সুযোগ।

চাকরির নিরাপত্তা ও ক্যারিয়ার সম্ভাবনা

প্রবেশন পিরিয়ড শেষে এটি একটি শতভাগ স্থায়ী ও পেনশনযোগ্য সরকারি চাকরি। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরাসরি কাজ করার অভিজ্ঞতা ভবিষ্যতে NGO, INGO বা উন্নয়ন সংস্থায় কাজের সুযোগও তৈরি করতে পারে।

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগে আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা:

সমাজসেবা অধিদপ্তর-এর অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি (HSC) বা সমমান পাস। 

বয়সসীমা:

সাধারণত ১৮ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর)।

অন্যান্য প্রয়োজনীয় শর্ত

  • নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

  • বয়স: সাধারণত ১৮ থেকে ৩২ বছর। তবে কিছু পদে বয়স ৪০ বছর পর্যন্ত শিথীলযোগ্য 

  • চারিত্রিক সনদ: প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হতে হবে।

  • সহমর্মিতা ও ধৈর্য: স্থানীয় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে কাজ করার মানসিকতা।

  • যোগাযোগ দক্ষতা: স্থানীয় অধিবাসী, জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখার সক্ষমতা।

  • সমস্যা সমাধান: সামাজিক নিরাপত্তা কর্মসূচি (যেমন- বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা) বাস্তবায়নে মাঠপর্যায়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে

নিয়োগ বিজ্ঞপ্তি

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর (DSS) ২০২৬ সালে ১,৪৮৫টি শূন্যপদে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হবে ৩১২ জন। অনলাইন আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৬

আবেদন প্রক্রিয়া

অনলাইনেhttp://dss.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

লিখিত পরীক্ষা

সমাজসেবা অধিদপ্তর-এর অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদের পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়া বিশ্লেষণ করলে দেখা যায় এ পদে মোট ৭০ নম্বরের পরীক্ষা MCQ টাইপ এবং OMR শিটে হয়ে থাকলেও একে লিখিত পরীক্ষা বলা হয়ে থাকে।বাছাই পরীক্ষায়

মৌখিক পরীক্ষা

প্রিলিমিনারি পরীক্ষায় প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে ৩০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এবং মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ বিধিমালা অনুসরণ করে নিয়োগ প্রদান করা হয়।

চূড়ান্ত নিয়োগ

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার পূর্বে পুলিশ ভেরিফিকেশন (Police Verification) করা হয়। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়। এই দুটি ধাপে ইতিবাচক রিপোর্ট পাওয়া সাপেক্ষে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হয়।

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন

পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে আগে সিলেবাস ও মানবণ্টন ভালোভাবে জানা দরকার। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণে দেখা যায়, মোট ৭০ নম্বরের MCQ পরীক্ষায় চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয়:

বিষয়

        মোট নম্বর

বাংলা

              ২০

ইংরেজি

              ২০

গণিত

              ১৫

সাধারণ জ্ঞান

              ১৫

মোট নম্বর

              ৭০

বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ইউনিয়ন সমাজকর্মী পদের এমসিকিউ (MCQ) টাইপ লিখিত পরীক্ষায় মূলত চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয়। সঠিক কৌশলে এই বিষয়গুলো প্রস্তুত করতে পারলে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা অনেক সহজ হয়ে যায়।

বাংলা

ব্যাকরণ ও সাহিত্য উভয় অংশ থেকে প্রশ্ন আসে। ব্যাকরণে বানান শুদ্ধি, সমাস, সন্ধি, কারক-বিভক্তি ইত্যাদি এবং সাহিত্যে যুগভিত্তিক লেখক ও রচনা থেকে প্রশ্ন থাকে।

ইংরেজি

Grammar ও Vocabulary উভয় অংশ থেকে প্রশ্ন আসে। Subject Verb Agreement, Tense, Voice, Narration, Preposition, Idioms ইত্যাদি গুরুত্বপূর্ণ।

গণিত

পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি থেকে প্রশ্ন থাকে। শতকরা, অনুপাত, সুদকষা, লাভ-ক্ষতি, ল.সা.গু, গ.সা.গু ইত্যাদি বেশি গুরুত্বপূর্ণ।

সাধারণ জ্ঞান

বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও সাম্প্রতিক ঘটনা থেকে প্রশ্ন আসে।

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণে গুরুত্বপূর্ণ টপিকসমূহ

বাংলা অংশে বেশি আসা টপিক

ধ্বনি ও বর্ণ, শব্দ, সন্ধিবিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধি, বিরামচিহ্ন, প্রকৃতি-প্রত্যয়, কারক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ।

ইংরেজি অংশে বেশি আসা টপিক

Right form of verbs, Preposition, Voice, Narration, Synonym/Antonym এবং Idioms & Phrases.

গণিত অংশে বেশি আসা টপিক

মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, ল.সা.গু ও গ.সা.গু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ।

সাধারণ জ্ঞান অংশে বেশি আসা টপিক

মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, সরকারের মেগা প্রকল্পসমূহ, বঙ্গবন্ধু, মেট্রোরেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ, সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলি।

পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণে গুরুত্বপূর্ণ টপিকসমূহ

 বাংলা অংশে বেশি আসা টপিক:

 ধনি ও বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, এককথায় প্রকাশ, সমাস, বানান শুদ্ধি, বিরামচিহ্ন, প্রকৃতি-প্রত্যয়, কারক, বিপরীত শব্দ, সমার্থক শব্দ ইত্যাদি।

 

ইংরেজি অংশে বেশি আসা টপিকঃ

Right form of verbs, Preposition, Voice, Narration, Synonym/Antonym এবং Idioms & Phrases

গণিত অংশে বেশি আসা টপিকঃ

মৌলিক সংখ্যা, গড়, অনুপাত, ঐকিক নিয়ম, লসাগু ও গসাগু, মান নির্ণয়, উৎপাদক, সূচক, ধারা, বৃত্ত, ক্ষেত্রফল ও কোণ ইত্যাদি

সাধারণ জ্ঞান অংশে বেশি আসা টপিকঃ

মুক্তিযুদ্ধ, আদমশুমারি, পদ্মা সেতু, সরকারের মেগা প্রকল্প সমূহ, বঙ্গবন্ধু, মেট্রোরেল, সমাজসেবা অধিদপ্তর, জাতিসংঘ, সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলি।

বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশল

বাংলা প্রস্তুতি

ব্যাকরণ

বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি, এককথায় প্রকাশ, বাগ্‌ধারা ও প্রবাদ, সমাস, সন্ধি, উপসর্গ, কারক-বিভক্তি, সমার্থক ও প্রতিশব্দ, শব্দার্থ, বিপরীতার্থক শব্দ, ধ্বনি ও বর্ণ, বিরাম ও যতিচিহ্ন, প্রকৃতি ও প্রত্যয়, ক্রিয়াপদ, ক্রিয়ার কাল, পারিভাষিক শব্দ।

সাহিত্য

গ্রন্থ ও রচয়িতা, পঙ্‌ক্তি ও চরণ, প্রাচীন ও মধ্যযুগ, প্রবন্ধ বা গল্পের লেখক, কবি-সাহিত্যিকদের জন্ম-মৃত্যু, পত্রপত্রিকা, গ্রন্থের চরিত্র।

ইংরেজি প্রস্তুতি

Grammar

Subject Verb Agreement, Sentence Completion & Correction, Preposition, Parts of Speech, Right form of verb, Transformation of Sentence, Voice, Narration, Tense, Degree, Gender, Determiner, Participle/Gerund, Phrases & Clauses।

Vocabulary

Correct Spelling, Phrases & Idioms, Analogy, Word Substitution, Translation।

গণিত প্রস্তুতি

পাটিগণিত:

সংখ্যার ধারণা, অনুপাত-সমানুপাত ও মিশ্রণ, সুদকষা, সময়-দূরত্ব-গতিবেগ, শতকরা, ল.সা.গু ও গ.সা.গু, লাভ-ক্ষতি, বয়স, ভগ্নাংশ, বর্গমূল, গড়, ঐকিক নিয়ম, লোক ও খাদ্য, নল ও চৌবাচ্চা, পরিমাপ ও ক্ষেত্রফল।

বীজগণিত ও জ্যামিতি:

মান নির্ণয়, সরল সমীকরণ, ধারা, সম্ভাব্যতা, উৎপাদক, ত্রিভুজ, কোণ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, বৃত্ত।

সাধারণ জ্ঞান প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার, বাংলায় মুসলিম শাসনামল, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জনশুমারি, প্রাচীন বাংলার ইতিহাস, ৬-দফা ও ১৯৭০ সালের নির্বাচন, ব্রিটিশ শাসনামল, সংবিধান, ভাষা আন্দোলন, নদ-নদী, খেলাধুলা, পদ্মা সেতু ও মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, ভৌগোলিক নির্দেশক পণ্য।

আন্তর্জাতিক বিষয়াবলি

জাতিসংঘ ও সংস্থার সদর দপ্তর, এসডিজি, প্রাচীন সভ্যতা, আন্তর্জাতিক দিবস, খেলাধুলা, রাজধানী ও দেশ-মহাদেশ, বিখ্যাত প্রণালি ও স্থান, ফরাসি বিপ্লব।

সাম্প্রতিক ঘটনা

প্রতিদিনের জাতীয় পত্রিকা অনুসরণ করুন এবং গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য নোট রাখুন।

ঘরে বসেই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রস্তুতি যেভাবে নেবেন

ঘরে বসে পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে চাইলে একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকা সহায়ক। বিদ্যাবাড়িতে ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য বিশেষায়িত কোর্স রয়েছে, যেখানে পাওয়া যাবে:

  • অভিজ্ঞ শিক্ষকদের বিষয়ভিত্তিক লাইভ ক্লাস

  • গুরুত্বপূর্ণ টপিক বিশ্লেষণ

  • MCQ গুলো দ্রুত ও নির্ভুলভাবে পূরণের কৌশল

  • নিয়মিত মডেল টেস্ট ও পারফরম্যান্স বিশ্লেষণ

  • পরীক্ষাভিত্তিক সাজেশন ও স্টাডি রুটিন

  • দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ মনিটরিং

বর্তমান ব্যাচে যা থাকছে:

  • মোট ৪০টি সাজেশনভিত্তিক মেগা লাইভ ক্লাস (বাংলা ১০টি, ইংরেজি ১০টি, গণিত ১০টি, সাধারণ জ্ঞান ১০টি)

  • সাজেশনভিত্তিক লিখিত ক্লাস: ১০টি

  • মোট পরীক্ষা: ৬০টি (ক্লাস টেস্ট ৪০টি, ফাইনাল মডেল টেস্ট ৪টি)

  • সাপ্তাহিক হোম অ্যাসাইনমেন্ট: ১৬টি

যারা ক্লাস নেবেন: 

  • বাংলা: ফুজাইল স্যার 

  • ইংরেজি: জিহাদ স্যার

  • গণিত: রফিক স্যার

  • বাংলাদেশ বিষয়াবলি: শাওন স্যার

  • আন্তর্জাতিক বিষয়াবলি: সাজ্জাদ স্যার

  • বিজ্ঞান ও আইসিটি: ইরফান স্যার

Foundation Live Class:

  • Foundation Class-1: ১৫ জুন ২০২৬

  • Foundation Class-2: ২৫ জুন ২০২৬

  • Orientation Class: ২ জুলাই ২০২৬

কোর্স ফি: ১,৪৯৯ টাকা (সীমিত সময়ের অফার)

ভর্তিতে বিনামূল্যে পাচ্ছেন: ১১–২০তম গ্রেডের PDF Sheet, সাম্প্রতিক হ্যান্ডবুক এবং ১১–২০তম গ্রেডের Premium Record কোর্স।

ভর্তি ও যোগাযোগ: 0189 60 60 800 (Call/WhatsApp)

সফল শিক্ষার্থীদের পরামর্শ ও রিভিউ দেখুন:biddabari.com/success-student-advice

ঘরে বসেই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রস্তুতি যেভাবে নিবেন

শুধু ভালো প্রস্তুতিই যথেষ্ট নয়, পরীক্ষার হলেও সঠিক কৌশল অনুসরণ করা দরকার। অনেক প্রার্থী পর্যাপ্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও সময় ব্যবস্থাপনার ভুলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন না।

  1. প্রশ্নপত্র দ্রুত স্ক্যান করুন: শুরুতেই পুরো প্রশ্নপত্রে চোখ বুলিয়ে নিন। যেসব প্রশ্নের উত্তর নিশ্চিত জানেন, সেগুলো আগে করুন।

  2. কঠিন প্রশ্নে আটকে থাকবেন না: কঠিন প্রশ্ন চিহ্নিত করে রেখে পরে সমাধান করুন। একটি প্রশ্নে বেশি সময় দিলে সহজ প্রশ্নের সময় কমে যায়।

  3. OMR শিটে সতর্ক থাকুন: প্রশ্নের নম্বর ও বৃত্তের নম্বর মিলিয়ে উত্তর দিন। তাড়াহুড়োয় ভুল ঘরে বৃত্ত ভরলে একাধিক উত্তর ভুল হয়ে যেতে পারে।

  4. সময় ভাগ করুন: প্রথমে সহজ, তারপর মাঝারি এবং শেষে কঠিন প্রশ্ন করুন। একদম শেষে উত্তর পুনরায় যাচাই করুন।

  5. নেগেটিভ মার্কিং মাথায় রাখুন: নেগেটিভ মার্কিং থাকলে শুধুমাত্র যে প্রশ্নের উত্তর নিয়ে যুক্তিসঙ্গত ধারণা আছে, সেগুলোই দিন।

  6. মানসিক স্থিরতা বজায় রাখুন: কোনো প্রশ্ন কঠিন মনে হলে বিচলিত না হয়ে পরের প্রশ্নে যান। সঠিক সময় ব্যবস্থাপনা ও মনোযোগই সাফল্যের চাবিকাঠি।

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য প্রয়োজনীয় বই ও রিসোর্স

বাংলা

  1. ৯ম–১০ম শ্রেণির বাংলা বোর্ড বই

  2. সাহিত্য কথা — রানা ঘোষ

  3. শীকর — মোহসিনা নাজিলা

  4. অগ্রদূত — মফিজুল ইসলাম মিলন

ইংরেজি

  1. Classroom MCQ English Grammar & Literature

  2. Master English

  3. A Passage to the English Language — S.M. Zakir Hussain

গণিত

  1. Khairul's Basic Math

  2. Ashraful's Math Cocktail

  3. Professor's Math

সাধারণ জ্ঞান

  1. ওরাকল বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি

  2. প্রফেসর'স বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি

  3. অ্যাসিউরেন্স বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি

মডেল টেস্ট ও প্রশ্নব্যাংক

১১–২০তম গ্রেডের প্রশ্নব্যাংক বিশ্লেষণ করে প্রস্তুতি আরও শানিত করতে পারেন:biddabari.com/category-question-banks/11-20-Grade

ইউনিয়ন সমাজকর্মীর পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতি:

বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর-এর রাজস্ব খাতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তৃণমূল পর্যায়ের পদ হলো ইউনিয়ন সমাজকর্মী। এই পদে চাকরিরতদের পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতি মূলত বিভাগীয় অভিজ্ঞতা এবং সমাজসেবা অধিদপ্তর (গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়। 


নিচে ইউনিয়ন সমাজকর্মীদের পদোন্নতির ধাপ ও ক্যারিয়ার অগ্রগতির বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হলো:

পদোন্নতির ধাপসমূহ

  • ফিল্ড সুপারভাইজার: ইউনিয়ন সমাজকর্মী বা সমমানের পদে অন্যূন ৫ বছরের চাকরির অভিজ্ঞতা অর্জন করার পর পদোন্নতির মাধ্যমে 'ফিল্ড সুপারভাইজার' পদে যাওয়ার সুযোগ থাকে। শূন্য পদের বিপরীতে নির্দিষ্ট হারে (সাধারণত শতকরা ৭০ ভাগ পদ) এই ফিল্ড সুপারভাইজার পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়।

  • সমাজসেবা অফিসার বা সমমান: ফিল্ড সুপারভাইজার এবং এর পরবর্তী অন্যান্য প্রশাসনিক বা তদারকিমূলক পদে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে ধাপে ধাপে উচ্চতর পদে পদোন্নতি পাওয়া যায়।

  • সহকারী সমাজসেবা অফিসার পদ: অধিদপ্তরের নিয়ম ও শূন্যপদের প্রাপ্যতা অনুযায়ী সহকারী সমাজসেবা অফিসার পদেও পদোন্নতির বিধান রয়েছে।

উচ্চতর পদে যাওয়ার সুযোগ

সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদটি শুধুমাত্র একটি চাকরি নয়, বরং সরকারি সেবাখাতে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই পদে যোগদানের পর বিভাগীয় পদোন্নতি, জ্যেষ্ঠতার ভিত্তি এবং বিভাগীয় পরীক্ষার মাধ্যমে ধাপে ধাপে উচ্চতর পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে।

একজন ইউনিয়ন সমাজকর্মী মাঠপর্যায়ে সমাজকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করেন, যা পরবর্তী সময়ে অফিস ব্যবস্থাপনা ও তদারকিমূলক দায়িত্ব পালনে সহায়ক হয়। চাকরিজীবনে সন্তোষজনক কর্মদক্ষতা, প্রশিক্ষণ গ্রহণ এবং বিভাগীয় নীতিমালা অনুসরণ করলে উচ্চতর পদে পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায়।

সাধারণভাবে ইউনিয়ন সমাজকর্মী পদ থেকে ধাপে ধাপে উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক ও তদারকিমূলক পদে উন্নীত হওয়ার সুযোগ থাকে। এছাড়া সরকারি চাকরির অন্যান্য বিভাগীয় ও উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে আরও উচ্চ পদে যাওয়ার সুযোগও রয়েছে।

তাই যারা সমাজসেবা অধিদপ্তরে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য ইউনিয়ন সমাজকর্মী পদটি একটি শক্তিশালী সূচনা হতে পারে। নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে এই পদ থেকে সম্মানজনক উচ্চতর অবস্থানে পৌঁছানো সম্ভব।

ইউনিয়ন সমাজকর্মীর কর্মস্থল ও পদায়ন ব্যবস্থা:

সাধারণভাবে ইউনিয়ন সমাজকর্মী পদ থেকে ধাপে ধাপে  নিজ উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক ও তদারকিমূলক পদে উন্নীত হওয়ার সুযোগ থাকে। নিচে এ সংক্রান্ত বিস্তর আলোচনা তুলে ধরা হলো -

কোথায় পদায়ন করা হয়?

ইউনিয়ন সমাজকর্মীদের নিয়োগের পর সরাসরি নিজ নিজ উপজেলার আওতাধীন নির্দিষ্ট ইউনিয়ন বা পৌর এলাকায় কর্মস্থলে পদায়ন করা হয। তাঁদের সমাজসেবা অধিদপ্তর-এর বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (Bangladesh National Portal) মাঠপর্যায়ের কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় ।

বদলি ও স্থানান্তর নীতি

ইউনিয়ন সমাজকর্মীদের বদলি ও স্থানান্তর মূলতসমাজসেবা অধিদপ্তর-এর বিদ্যমান সরকারি চাকরি বিধিমালা, সাধারণ বদলি নীতিমালা এবং প্রশাসনিক নির্দেশনার ভিত্তিতে পরিচালিত হয়। এটি সাধারণত উপজেলা সমাজসেবা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন থাকে এবং প্রশাসনিক প্রয়োজনে এই বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

বদলি ও স্থানান্তরের মূল নীতিমালা:

  • স্থানান্তর এলাকা: একজন ইউনিয়ন সমাজকর্মীকে সাধারণত একই উপজেলার বিভিন্ন ইউনিয়ন বা পৌরসভায় দায়িত্ব পালনের জন্য স্থানান্তর করা হতে পারে। বিশেষ পরিস্থিতিতে প্রশাসনিক নির্দেশে আন্তঃউপজেলা বা আন্তঃজেলা বদলিও করা সম্ভব।

  • সেবামূলক কাজের দায়িত্ব: ইউনিয়ন সমাজকর্মীদের মূলত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা প্রদান, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং অন্যান্য জনকল্যাণমূলক দায়িত্ব পালন করতে হয়। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দীর্ঘ সময় একই এলাকায় অবস্থানজনিত সমস্যা এড়াতে নির্দিষ্ট সময় পর পর স্থানান্তর করা হয়।

  • সাধারণ বদলি: সাধারণত কোনো নির্দিষ্ট কর্মস্থলে ৩ থেকে ৫ বছর পূর্ণ হলে প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে বদলির বিষয়টি বিবেচনা করা হয়।

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা নিয়ে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

ইউনিয়ন সমাজকর্মী কততম গ্রেড?

ইউনিয়ন সমাজকর্মী পদটি ১৬তম গ্রেডভুক্ত।

ইউনিয়ন সমাজকর্মীর বেতন কত?

বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ কবে?

সমাজসেবা অধিদপ্তরের লিখিত পরীক্ষার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রশ্ন কেমন হয়?

পরীক্ষায় মূলত MCQ (বহুনির্বাচনী) প্রশ্ন থাকে এবং OMR শিটে উত্তর দিতে হয়। পরে মৌখিক পরীক্ষাও নেওয়া হয়।

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়?

সাধারণত পরীক্ষার্থীর নিজ জেলা অথবা বিভাগীয় শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য কোন বই সবচেয়ে ভালো?

বিষয়ভিত্তিক মানসম্পন্ন বই পড়ার পাশাপাশি বিদ্যাবাড়ির ১১–২০তম গ্রেডের প্রশ্নব্যাংক ও নিয়োগ সহায়িকা অনুসরণ করলে প্রস্তুতি আরও কার্যকর হয়।

ইউনিয়ন সমাজকর্মী পদে পদোন্নতির সুযোগ কেমন?

ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতার পর পদোন্নতির ভালো সুযোগ রয়েছে। দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ধাপে ধাপে উচ্চতর পদে যাওয়া সম্ভব।

উপসংহার

ইউনিয়ন সমাজকর্মী পদে সফল হতে হলে দরকার সঠিক পরিকল্পনা, নিয়মিত অনুশীলন এবং শেষ পর্যন্ত ধৈর্য ধরে লেগে থাকার মানসিকতা। সিলেবাস বুঝে পড়ুন, দুর্বল জায়গা চিহ্নিত করুন এবং বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করুন। আপনার প্রস্তুতিতে শুভকামনা।



Leave A Reply

Already have an account ? Sign in to leave a reply

Comments

Top Categories

BCS

17

Bank

3

Primary

8

NTRCA

6

9th-20th Grade

3

Guide

1

Browse By Categories

More Blogs

9th-20th Grade

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ

Biddabari (Nurullah) |

13 June 2026

ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি: সিলেবাস, প্রশ্ন বিশ্লেষণ

Guide

সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি (সম্পূর্ণ গাইড)

Biddabari (Nurullah) |

11 May 2026

সমাস কাকে বলে? কত প্রকার ও কি কি (সম্পূর্ণ গাইড)

NTRCA

শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি যেভাবে নিবেন - এক্সপার্ট গাইডলাইন

Biddabari (Nurullah) |

15 April 2026

শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতি যেভাবে নিবেন - এক্সপার্ট গাইডলাইন

ডাউনলোড করুন

বিদ্যাবাড়ি App

180K+

Learners

4.7

Positive
Reviews

180+

Skill based Courses

ডাউনলোড করুন বিদ্যাবাড়ি অ্যাপ,
শুরু করুন এখান থেকেই

🎓
Biddabari AI
LIVE
Expert Support 24/7
How can we help? 👋
Courses, Admission, Payment & Support
Biddabari
Biddabari
Popular Topics
Biddabari AI
Online
preview
Image ready
Tap send to attach