সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৬ | DSS Job Circular 2026 | পদসংখ্যা:১৪৮৫টি | Biddabari

সমাজসেবা অধিদপ্তর

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৪ মে ২০২৬ ইং তারিখ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৬ | DSS Job Circular 2026 প্রকাশিত হয়েছে । সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৬ | DSS Job Circular 2026র তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩ তম গ্রেড থেকে ২০ তম গ্রেডের ৫২ টি ক্যাটাগরিতে ১৪৮৫ টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ১ জুন  ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর । তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথীলযোগ্য।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৬|DSS Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৬ | DSS Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ১৪৮৫ টি।

আবেদনের বয়সসীমা: ০২ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর । 

আবেদনের সময়সীমা:  ২১ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৩ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা । সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির(ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)প্রার্থীর আবেদন ফি ৫৬ টাকা।

 আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই  http://dss.teletalk.com.bd/  ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।

এই চাকরির বিবরণ

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৬ | DSS Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদনের পদ্ধতি ও শর্তাবলী:

১. নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ০১-০৬-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমানের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭, ২৮, ২৯, ৩০,৩১,৩৫ নং ক্রমিকের এর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

২. নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত সকল প্রকার বিধি-বিধান/কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে;

৩. আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে:

ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি;

খ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি;

গ) স্থায়ী ঠিকানার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।

ঘ) ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদানকৃত চারিত্রিক সনদপত্র।

ঙ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পিতা/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদপত্র। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র এবং

চ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যায়নপত্র।

৪. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হলো।

৫. নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক চক্রের সাথে কোন প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো;

৬. ত্রুটিপূর্ণ/ অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে।

৭. আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৮. অনলাইন এ পূরণকৃত কোটায় প্রার্থীতা দাবি না করলে নতুন করে প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না।

৯. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১০. গত ২৭ মার্চ ২০২৪ তারিখের ৪১.০১.০০০০.০০৯.১১.০০১.২০২৩-৫৩২ নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। তাদের উল্লিখিত পদসমূহে পুনরায় আবেদন করা প্রয়োজন নাই।

১১. গত ০৯ জুন ২০২৪ তারিখের ৪১.০১.০০০০.০০৯.১১.০০৩.২০২১-৮৭৮ নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। তাদের উল্লিখিত পদসমূহে পুনরায় আবেদন করা প্রয়োজন নাই।

১২. জনস্বার্থে কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস/বৃদ্ধি করতে পারেন।

১৩. কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত: নিয়োগ প্রক্রিয়া যে কোন পর্যায়ে স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

১৪. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:

( ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০২-০৬-২০২৬ খ্রি. সকাল-১০:০০ টা;

(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৩-০৬-২০২৬ খ্রি. বিকাল-০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন;

(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে;

(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(ঘ) প্রার্থী Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

(৪) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নং-০১ হতে ৩৭ নং পদের জন্য ১০০ (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২ (বারো) টাকাসহ মোট ১১২ (একশত বারো) টাকা এবং ক্রমিক নং-৩৮ হতে ৫২ নং পদের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ০৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সকল পদে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপান্ন) টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"

SMS নিয়মাবলী:

প্রথম SMS: DSSUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DSS ABCDEF & send to 16222

Reply: Applicant's Name, TK. 112/56 will be charged as application fee. Your PIN is 12345678. Το

pay fee Type DSS YesPIN and send to 16222.

দ্বিতীয় SMS: DSS Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DSS Yes 12345678 & send to 16222

Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for DSS Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).

( চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dss.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে DSS HelpUserUser ID & Send to 16222.

Example: DSS Help User ABCDEF & Send to 16222.

(ii) PIN Number জানা থাকলে DSS HelpPINPIN Number & Send to 16222.

Example: DSS Help PIN 12345678 & Send to 16222.

(ক) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট https://dss.gov.bd/ এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা টেলিটকের জবপোর্টালে (https://alljobs.teletalk.com.bd) সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://dss.gov.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে।

(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইল যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DSS, Post Name: Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য না মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।