জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Jamalpur Recruitment Circular | পদসংখ্যা- ৬৭ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১ নভেম্বর ২০২৬ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি | District Commissioner Office, Jamalpur Recruitment Circular | পদসংখ্যা- ৬৭ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ১১টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ৬৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ২৫-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর নিয়োগ
বিজ্ঞপ্তি | District Commissioner Office, Jamalpur Recruitment Circular | পদসংখ্যা-
৬৭ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
মোট পদসংখ্যাঃ ৬৭টি
মোট ক্যাটাগরিঃ ১১টি
আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ২৫-১১-২০২৬ খ্রি:
তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের সময়সীমাঃ ৪ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে
২৫ নভেম্বর ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফিঃ ১৩তম থেকে ১৬তম
গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।
আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে
https://dcjamalpur.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন
করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।
এই চাকরির বিবরণ
জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর নিয়োগ
বিজ্ঞপ্তি | District Commissioner Office, Jamalpur Recruitment Circular | পদসংখ্যা-
৬৭ | Biddabari এর বিস্তারিতঃ
আবেদনের শর্তাবলি:
১. প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের
স্থায়ী নাগরিক ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর
স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৩. জেলা প্রশাসক, জামালপুর বরাবর আবেদন করতে
হবে।
৪. প্রার্থীর বয়সসীমা ২৬/১১/২০২৬ তারিখে ১৮
হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
৫. অসত্য/ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র
কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত
কোন তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির
পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুল
তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬. মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত প্রয়োজনীয়
সনদ/ডকুমেন্টের মূলকপিসহ একসেট ফটোকপি আবশ্যিকভাবে জমা দিতে হবে:
(ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার
মূল/সাময়িক সনদপত্র, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এর কপি;
(খ) ৯ম বা তূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা
কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
(গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার
মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
(ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ;
(ঙ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরানার
সন্তান হিসেবে চাকরির আবেদন করতে আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট
(উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ফটোকপি ৯ম বা তূর্ধ্ব
গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (পদবি ও নামের সিলসহ) করে সংযুক্ত করতে
হবে;
(চ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর
ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/জেলা প্রশাসক দপ্তর কর্তৃক প্রদত্ত পরিচয় বিষয়ক
সনদপত্র;
(জ) ডাউনলোডকৃত Applicant Copy এর ফটোকপি;
(ঝ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত
ফটোকপি;
৭. এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের শূন্য পদ
পূরণে ক্রমিক নং ১-এর সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯
এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা,
২০২০ (সংশোধিত-২০২৪) সহ নিয়োগ সংক্রান্ত প্রচলিত সরকারি সকল বিধি-বিধান, নীতিমালা ও
নির্দেশনা অনুসরণ করা হবে। পরবর্তীতে এ সংক্রান্ত কোনো বিধি-বিধান জারিকৃত/সংশোধিত
হলে জারিকৃত/সংশোধিত বিধি-বিধান এ নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৮. বিভাগীয়/চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের
অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র
দাখিল করতে হবে।
৯. নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ
বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে
নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন
করা যাবে না।
১০. উপর্যুক্ত শর্তাবলি মোতাবেক বাছাইয়ের
পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবল যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায়
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে।
১১. নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির সকল বিষয়াদি
সংশ্লিষ্ট প্রচলিত আইন, নিয়োগ বিধিমালা এবং সময় সময় সরকার কর্তৃক ঘোষিত নির্দেশাবলী
দ্বারা নির্ধারিত হবে।
১২. এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ
পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীর পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।
১৩. প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের
জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪. একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে
পারবেন, একাধিক পদে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে।
১৫. কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ
এ বিজ্ঞপ্তির শর্তাবলি পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন বা এ বিজ্ঞপ্তি বাতিল করার
ক্ষমতা সংরক্ষণ করেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি
ও শর্তাবলি:
(ক) আগ্রহী প্রার্থীগণ https://dcjamalpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ
করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র
পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ০৪/১১/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা।
ii) Online-এ আবেদনপত্র
দাখিলের শেষ তারিখ ২৫/১১/২০২৬ খ্রি. বিকাল ৪:০০ টা।
বর্ণিত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ
Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যে কোনো
Teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙিন
ছবি (দৈর্ঘ্য ৩০০ pixel × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixel × প্রস্থ
৮০ pixel) নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ
সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু
পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, কাজেই Online- এ আবেদন Submit করার পূর্বে পূরণকৃত
সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদন পত্রের
রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত সকল প্রয়োজনে সহায়ক হিসেবে ব্যবহার ও সংরক্ষণ করবেন
এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা প্রদান করবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার
ফি প্রদান: Online- এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা
মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ
Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy-তে কোনো ভুল থাকে বা অস্পষ্ট
(সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) ছবি/স্বাক্ষর না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে
থাকলেই কেবল পুনরায় আবেদন করা যাবে।
উল্লেখ থাকে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো
পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থীকে
অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর
সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF Copy Download পূর্বক নিশ্চিত হয়ে প্রিন্ট
করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ
করবেন। Applicant's Copy-তে একটি User ID দেয়া থাকবে। বর্ণিত User ID ব্যবহার করে প্রার্থী
নিম্নবর্ণিত পদ্ধতিতে যেকোনো teletalk Pre-Paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি
SMS করে পরীক্ষার ফি বাবদ ০১-০৬ নং ক্রমিকের পদের জন্য ১০০/- (একশত) টাকা ও
teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং
০৭-১১ নং ক্রমিকের পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও teletalk এর সার্ভিস চার্জ বাবদ
০৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- ( ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার
মধ্যে জমা প্রদান করবেন। তবে সকল পদের অনগ্রসর (শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং
ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী) নাগরিকদের জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা এবং সার্ভিস চার্জ
বাবদ ০৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা
প্রদান করবেন।
প্রথম SMS: DCJAMALPUR <space>
UserID লিখে 16222 নম্বরে Send করতে হবে।
Example: DCJAMALPUR ABCDEF send to
16222
দ্বিতীয় SMS: DCJAMALPUR <space>
Yes <space> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে।
Example: DCJAMALPUR Yes 1234567 send to
16222
বিশেষভাবে উল্লেখ্য যে, Online- এ আবেদনপত্রের
সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র
কোন অবস্থাতেই গৃহীত হবে না।
(চ) SMS-এ প্রেরিত User ID এবং password ব্যবহার
করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যু/কেন্দ্রের নাম
ইত্যাদির তথ্য সংবলিত প্রবেশপত্র Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। SMS এর মাধ্যমে
প্রাপ্ত User ID এবং password টি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্ত সংরক্ষণ করতে হবে। সকল
পদে আবেদনকারী প্রার্থীর প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়, লিখিত পরীক্ষায়
উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
(ছ) প্রবেশপত্র সংগ্রহের নোটিশ https://dcjamalpur.teletalk.com.bd জেলা প্রশাসকের
কার্যালয়, জামালপুর ওয়েবসাইটে www.dcjamalpur.gov.bd -তে পাওয়া যাবে।
এছাড়া প্রবেশপত্র সংগ্রহের সংক্রান্ত SMS শুধু যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে প্রেরণ
করা হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয়
বিষয়ে যোগাযোগ করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং
প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(জ) শুধু Teletalk pre-paid mobile নম্বর
থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ UserID এবং Password পুনরুদ্ধার
করতে পারবেন:
(i) User ID জানা থাকলে: DCJAMALPUR
<space> Help <space> User ID & send to 16222
Example: DCJAMALPUR
Help ABCDEF & send to 16222
(ii) PIN Number জানা থাকলে: DCJAMALPUR
<space> Help <space> PIN <space> PIN Number & send to
16222
Example: DCJAMALPUR
Help 12345678 & send to 16222
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশের
একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd তে সরাসরি প্রবেশ
করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://dcjamalpur.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা
যাবে।
(ঞ) Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে
টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd তে ইমেইল/এসএমএস
এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজ এর Subject-এ Organization Name:
DCJAMALPUR, Post Name: .........., Application User ID Contact Number অবশ্যই উল্লেখ
করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন
আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে
প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো
অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ কিংবা পরীক্ষায় নকল বা
অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা
বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
আবেদনপত্র জমাদানের
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ
ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।



