বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Comptroller and Auditor General Bangladesh Recruitment Circular | পদসংখ্যা- ৩৪৭ | Biddabari

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Comptroller and Auditor General Bangladesh Recruitment Circular | পদসংখ্যা- ৩৪৭ | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ২৯ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Comptroller and Auditor General Bangladesh Recruitment Circular | পদসংখ্যা- ৩৪৭ | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৪টি ক্যাটাগরিতে ১৬তম থেকে ২০তম গ্রেডে মোট ৩৪৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Comptroller and Auditor General Bangladesh Recruitment Circular | পদসংখ্যা- ৩৪৭ | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ৩৪৭টি

মোট ক্যাটাগরিঃ ৪টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১০-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমাঃ ৩ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৫ নভেম্বর ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://cag.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Comptroller and Auditor General Bangladesh Recruitment Circular | পদসংখ্যা- ৩৪৭ | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

ক. সকল প্রার্থীর ক্ষেত্রে ০১-১০-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।  

খ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।  

গ. বর্ণিত পদের ক্ষেত্রে "বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয় এবং এর অধীনস্থ দপ্তর/বিভাগসমূহ, হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) এর নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৩" অনুসরণ করা হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।  

ঘ. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।  

ঙ. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।  

চ. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।  

ছ. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।  

৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://cag.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:  

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৩/১১/২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা।  

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫/১১/২০২৬ খ্রি. বিকাল ৪:০০ ঘটিকা।  

খ. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিবেন।  

গ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সম্প্রতি তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।  

ঘ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।  

ঙ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।  

চ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে ছবি ও স্বাক্ষর Upload করে Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant's Copy পাওয়া যাবে। কোনো ভুল থাকলে পুনরায় আবেদন করা যাবে, তবে ফি জমাদানের পর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। ফি জমা দেওয়ার পূর্বে PDF Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট সংরক্ষণ করতে হবে।   জুনিয়র অডিটর (গ্রেড-১৬) এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/- সহ মোট ১১২/- টাকা।   অফিস সহায়ক (গ্রেড-২০) পদের জন্য আবেদন ফি বাবদ ৫০/- এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬/- সহ মোট ৫৬/- টাকা।   সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ ফি বাবদ ৫০/- ও সার্ভিস চার্জ ৬/- সহ মোট ৫৬/- টাকা জমা দেবেন।   ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।  

SMS প্রেরণ পদ্ধতি:

প্রথম SMS: CAG <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CAG ABCDEF

দ্বিতীয় SMS: CAG <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CAG YES XXXXXXXXXX  

ছ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানানো হবে।  

জ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র Download ও Print করতে হবে।  

ঝ. ইউজার আইডি বা পিন নম্বর ভুলে গেলে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নিচের মতো করে পুনরুদ্ধার করা যাবে:  

User ID জানা থাকলে: CAG <space> HELP <space> USER <space> User ID & Send to 16222PIN

জানা থাকলে: CAG <space> HELP <space> PIN <space> PIN No & Send to 16222

ঞ. বিজ্ঞপ্তিটি সিএজি-র ওয়েবসাইট https://cag.teletalk.com.bd অথবা টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd -এ পাওয়া যাবে। অনলাইনে কোনো সমস্যা হলে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd এ যোগাযোগ করা যাবে।

৪। প্রার্থীর যোগ্যতা যাচাই:প্রার্থীর তথ্য জাল বা ভুয়া প্রমাণিত হলে বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থীতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময় মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।

খ. নাগরিকত্ব সনদপত্র।

গ. কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের সনদ/প্রমাণপত্র।

ঘ. চারিত্রিক সনদপত্র।

ঙ. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ।

চ. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy)।

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।