ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | TICI Job Circular 2026 | পদ সংখ্যাঃ ১৪টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | TICI Job Circular 2026 প্রকাশিত হয়েছে।ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | TICI Job Circular 2026 এর তথ্য মতে, ২০১৫সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১২ তম গ্রেড থেকে ২০ তম গ্রেডে ০৮টি ক্যাটাগরিতে সর্বমোট ১৪ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর।
ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | TICI Job Circular 2026 এর তথ্যমতে, ত্রুটিপূর্ণ / অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে ।
ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | TICI Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ১৪টি
আবেদন ফি: ৫০ টাকা হতে ১৫০ টাকা।
আবেদনের বয়সসীমা: ২৮ এপ্রিল ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর।
আবেদনের সময়সীমা: ৩১ মে ২০২৬ ইং তারিখ পর্যন্ত।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টিআইসিআই এর অনুকূলে পে অর্ডার/ ব্যাংক ড্রাফট ।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের নির্বাহী পরিচালক ,টিআইসিআই,সার কারখানা,পলাশ, নরসিংদী বরাবর আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | TICI Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদনের নিয়ম ও শর্তাবলী:
১। প্রার্থীকে সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনপত্রে আবেদনকৃত পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ ২৮.০৪.২০২৬খ্রি. তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ (প্রযোজ্য ক্ষেত্রে) ক্রমানুযায়ী বিস্তারিত উল্লেখপূর্বক সাদা কাগজে দরখাস্ত করতে হবে। আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে খামের উপর উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ ও ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
২। ২৮.০৪.২০২৬খ্রি. এ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। সহকারী নিরাপত্তা পরিদর্শক পদে অনূর্ধ্ব ৩৩ (তেত্রিশ) বছর এবং সামরিক/আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ৪০ বছর। এছাড়া নিরাপত্তা প্রহরী পদে সেনাবাহিনী/পুলিশবাহিনী/আনসার বাহিনীর অভিজ্ঞতাসমেত সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
৩। বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র/এসএসসি সনদ এর সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
৪। আবেদনপত্রের সাথে সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (প্রযোজ্য ক্ষেত্রে) সনদ, নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৫। আবেদনকারী কোন মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপিসহ মুক্তিযোদ্ধার সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্তান কোটায় নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের এ বিষয়ে দাখিলকৃত সনদ সঠিক মর্মে প্রশাসনিক মন্ত্রণালয় হতে প্রত্যয়নপত্র প্রাপ্তির পর নিয়োগপত্র প্রদান করা হবে। মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দাবিদার সকল প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিম্নে প্রদত্ত নির্ধারিত ছক আলাদা কাগজে পূরণ করে আবেদনপত্রের সাথে পাঠাতে হবে।



