কক্সবাজার কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner office Cox's Bazar Job Circular 2026 | পদ সংখ্যা: ১২২টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪ মে ২০২৬ ইং তারিখ কক্সবাজার কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner office Cox's Bazar Job Circular 2026 প্রকাশিত হয়েছে। কক্সবাজার কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner office Cox's Bazar Job Circular 2026 এর তথ্যমতে , ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩ তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ০৬টি ক্যাটাগরিতে ১২২টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ মে ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর ।
কক্সবাজার কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner office Cox's Bazar Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
কক্সবাজার কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner office Cox's Bazar Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ১২২টি
আবেদনের বয়সসীমা: ১ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১৮ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ হতে ০৪ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ০৪:০০ পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে ।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://taxcox.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্র পূরণ করতে হবে ।
এই চাকরির বিবরণ
কক্সবাজার কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Tax Commissioner office Cox's Bazar Job Circular 2026 এর বিস্তারিত:
অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শতাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
১। প্রার্থীর বয়স সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১.০৫.২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে;
২। সরকারি কিংবা কোনো স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃর্ক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
৩। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না;
৪। প্রার্থী কোন কোটায় আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ পরিপত্র/ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। সরকার কোটার বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হবে;
৫। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল, অসত্য তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;
৬। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং-ক থেকে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার (নাম ও পদবী উল্লেখসহ) দ্বারা সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা সত্যায়িত ২ কপি রঙিন ছবি দাখিল করতে হবে:
ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);
খ। জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট সিটি কপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়াম্যান কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করতঃ) নাগরিকত্ব সনদ;
গ। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
ঘ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ:
৪। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে;
চ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের মূলকপি; এবং
জ। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's Copy) এবং প্রবেশপত্র (Admit Card) এর রঙ্গিন প্রিন্ট কপি।
৭। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী পরবর্তীতে কর অঞ্চল- কক্সবাজার এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে https://taxeszonecoxsbazar.gov.bd মাধ্যমে এবং প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
৮। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;
০৯। কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন;
১০। অনলাইন এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;
১১। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
১২। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;
১৩। একই দিনে একই সময়ে সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় প্রার্থীদেরকে একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো।
১৪। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলী
ক) পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://taxcox.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
ⅰ) Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১৮/০৫/২০২৬ খ্রি., সকাল ১০,০০ ঘটিকা।
ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ ০৪/০৬/২০২৬ খ্রি., বিকাল ৪.০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
iii) পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ ০৭/০৬/২০২৬ বিকাল ৪:০০ ঘটিকা।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি ও স্বাক্ষর Singnature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড Teletalk Pre-paid mobile মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৫ পর্যন্ত পদের জন্য ১০০ (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ (বারো) টাকাসহ ১১২ (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ০৬ এ বর্ণিত পদের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্য জমা দিবেন। তবে সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
১ম SMS
TAXCOX<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: TAXCOX ABCDEF
Reply: Aplicant's Name, TK 112/TK 56 will be charged as application fee. Your PIN is 12345678. To Pay fee Type TAXCOX<space>Yes<space> PIN and Send to 16222.
২য় SMS
TAXCOX<space>Yes<space>PIN দিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: TAXCOX Yes 12345678 and Send to 16222.
Reply: Congratulation Applicant's Name, payment completed succesfully for TAXCOX Application for (Post Name) User ID is (ABCDEF) and Password
(চ)
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি জাতীয় দৈনিক পত্রিকা অথবা কর কক্সবাজার ওয়েবসাইট https://taxeszonecoxsbazar.gov.bd/ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে। যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হইলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং password পুনরুদ্ধার করতে পারবেন।
ⅰ) USER ID জানা থাকলে।
TAXCOX<space>Help<space>User <space>User ID & Send to 16222 নম্বরে
Example: TAXCOX Help User ABCDEF
ii) PIN Number জানা থাকলে
TAXCOX<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222 নম্বরে।
Example: TAXCOX Help PIN 12345678
(ক) বিজ্ঞপ্তিটি পত্রিকা
কর ছাড়াও কক্সবাজার https://taxeszonecoxsbazar.gov.bd/ এ বিঞ্জপ্তিসহ এতস্পক্রান্ত সকল তথ্য দেখা যাবে এবং https://tzcox.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://taxeszonecoxsbazar.gov.bd/ ওয়েবসাইট হতে জানা যাবে। ওয়েবসাইট
(ঞ) চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় দলিলামি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল প্রদর্শণ করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
(5) Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন টেলিটক মোবাইল নম্বর হতে ১২১ এ কল করুন। এছাড়াও alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া ফেইসবুক টেলিটকের জবপোর্টাল এর পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail Subject Organization Name: TAXCOX Post Name, Applicants User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
***শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।



