স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SSF Job Circular 2026 | পদ সংখ্যা: ১৩টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ জুন ২০২৬ ইং তারিখ স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SSF Job Circular 2026 প্রকাশিত হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SSF Job Circular 2026 এর তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩তম থেকে ২০তম গ্রেডের ০৭ টি ক্যাটাগরিতে সর্বমোট ১৩টি পদে নিয়োগ প্রদান করা হবে । সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ জুন ২০২৬ ইং তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SSF Job Circular 2026 এর তথ্যমতে, আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SSF Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ১৩টি ।
আবেদনের বয়সসীমা: ০১ জুন ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ জুন ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ হতে ০৫ জুলাই ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://ssf.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SSF Job Circular 2026 এর বিস্তারিত:
২। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ জুন ২০২৬ তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
খ. আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
গ. সরকারি, আধা-সরকারি ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) পত্রের মূলকপি জমা দিতে হবে।
ঘ. চাকরির আবেদন ফর্মে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
ঙ. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
চ. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Form, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
ছ. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণ বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা/কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০০৩ (সংশোধিত ২০০৮ ও ২০১১) এবং নিয়োগ সম্পর্কিত সরকারি অন্যান্য বিধিমালা অনুসরণ করা হবে।
জ. নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
ঝ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
ঞ. নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
৩। প্রার্থীর যোগ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগ প্রক্রিয়ার যেকোন স্তরে ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শনের বিষয়ে প্রমানিত হলে তাৎক্ষণিক তাঁর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শন পূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
ক লিখিত পরীক্ষার প্রবেশপত্র;
খ. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
গ. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রাধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
ঘ. কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমানপত্র;
ঙ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
চ. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন (প্রযোজ্য ক্ষেত্রে);
ছ. Online-এ পুরনকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)
৪। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ http://ssf.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৫ জুন ২০২৬ সকাল ১০.০০ টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০৫ জুলাই ২০২৬ বিকাল ৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User (I) প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০-প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০-প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এ-কপি জমা দিবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User II) নম্বর দেয়া থাকবে এবং User IID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ১-৩ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরত যোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা, ৪-৭ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/ (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
তবে, সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জবাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য "Online-আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না"। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এ ক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রথম SMS: SSF<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SSI ABCDEF.
Reply: Applicant's Name, Tk. 112/56 Will be charged as application fee. Your PIN is xxxxxxx. To pay fee Type SSP<space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: SSF<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SSF YES XXXXXXX.
Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for SSF Application for post name> User ID is (ABCDEF) and Password (xxxxxxx.).
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ssf.teletalk.com.bd-এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথা সময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী পরবর্তীকালে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
জ. Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন:
User ID জানা থাকলে: SSF<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: SSF Help User ABCDEF
ii. PIN Number জানা থাকলে: SSF-space> Help<space>PIN<space>PIN Number & Send to 16222. Example: SSF Help PIN 12345678.
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd/ssf ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
ঞ. অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk. com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল-এর ফেসবুক পেজ https://www.facebook. com/alljobsteletalk-এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: SSI, Post Name:*** Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
৫. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যেকোনো বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
***
যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।



