সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Satkira Zila Parishad Job Circular 2026 | Biddabar
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০২ এপ্রিল ২০২৬ ইং তারিখ সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Satkira Zila Parishad Job Circular 2026 প্রকাশিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Satkira Zila Parishad Job Circular 2026 এর তথ্য মতে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১৬ তম গ্রেডের ০১টি ক্যাটাগরিতে সর্বমোট ৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ১১ মে ২০২৬ইং তারিখ সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Satkira Zila Parishad Job Circular 2026 এর তথ্যমতে, অধিকাংশ পদে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Satkira Zila Parishad Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ০৮টি।
আবেদন ফি: ৫৬ টাকা হতে ১১২ টাকা। উল্লেখ্য ,সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির(ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১১ মে ২০২৬ইং তারিখ সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১২ এপ্রিল ২০২৬ইং তারিখে সকাল ১০:০০ টা হতে ১১ মে ২০২৬ ইং বিকাল ০৫:০০টা পর্যন্ত ।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে http://dcsatkhira.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Satkira Zila Parishad Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
১। আবেদন গ্রহণের শেষ তারিখে ১১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানসহ সকল আবেদনকারীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত আবেদন দাখিলের শেষ সময় পর্যন্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন/বিধি-বিধান অনুযায়ী বয়সসীমা অনুসরণযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০, (সংশোধিত ২০২৪) এবং এতদসংক্রান্ত সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান যাবতীয় সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৩। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষের চাকুরিতে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
৪। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মতে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
৫। চাকরির জন্য আবেদন আগামী ১২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা হতে ১১ মে ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি বা ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
৬। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০২ (দুই) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্রের তালিকা নিম্নরূপ:
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's copy);
খ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণকস্বরূপ সকল মূল/ সাময়িক সনদপত্র;
গ) সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা/ ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ:
ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
৪) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
চ) চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
ছ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আবেদনকারীর পিতা/মাতার নামে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র/উপযুক্ত প্রমাণপত্র;
জ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য নির্ধারিত কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে বীর মুক্তিযোদ্ধার সাথে আবেদনকারীর সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অথবা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
ঝ) তৃতীয় লিঙ্গ, ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঞ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;
ট) কম্পিউটার দক্ষতার প্রমাণকস্বরূপ সকল সনদপত্র।
৭। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৯। নিয়োগকৃত পদে নিয়োগ ও চাকরির ক্ষেত্রে সরকার কর্তৃক আরোপিত সর্বশেষ শর্তাবলী প্রযোজ্য হবে।
১০। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থীত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না।
১১। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১২। বিজ্ঞাপনে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি/নির্দেশনা অনুযায়ী কোটা নীতি অনুসরণ করা হবে।
১৩। কোটা সম্পর্কিত প্রচলিত/বিদ্যমান সর্বশেষ সরকারি নীতিমালা/পরিপত্র/গেজেট অনুসরণ করা হবে।
১৪। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৫। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/পরিমার্জন/সংশোধন/সংযোজন/বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
১৬। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:
ক. উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে https://dcsatkhira.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদেনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ এপ্রিল ২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা
ii. আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১১ মে ২০২৬ খ্রি. বিকাল ৫:০০ টা।
iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে teletalk prepaid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে স্বয়ং প্রার্থী সম্পূর্ণরূপে নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী তার Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
৬. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতো ছবি (Photo) ও স্বাক্ষর (Signature) Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। সুতরাং আবেদন ফি জমাদানের পূর্বেই প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant's copy'তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ অফেরৎযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
তবে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্তায়) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
প্রথম SMS: DC SATKHIRA<space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DC SATKHIRA ABCDEF send to 16222
Reply: Applicant's Name. Tk. (Application fee) will be charged as Application fee. Your PIN is XXXXXXX. To pay fee Type DCSATKHIRA<space>Yes<space>PIN and Send to 16222.
দ্বিতীয় SMS: DC SATKHIRA<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DC SATKHIRA Yes 12345678 send to 16222
Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for
DC SATKHIRA Application for xxxxxxxx User ID is (ABCDEF) and password (xxxxxxxx)
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://desatkhira.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয়
যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও
স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থীকে প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
1.
User ID জানা থাকলে:
DC SATKHIRA<space>Help<space> User>User ID & Send to 16222 Example: DC SATKHIRA Help User ABCDEF space & Send to 16222
11. PIN Number জানা থাকলে:
DC SATKHIRA<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222
Example: DCSATKHIRA Help PIN 12345678 space & Send to 16222
অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ক. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা এর Website: www.satkhira.gov.bd এ দেখা যাবে অথবা রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.satkhira.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ঞ. অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd অথবা dcsatkhira@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail এর subject Organization Name: Satkhira. Post Name (Application User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ট. ডিক্লারেশন:
প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা যাবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বি.দ্র.: সর্বশেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথাসম্ভব পূর্বেই আবেদনপত্র পূরণ ও ফি জমাদান করার জন্য আগ্রহীদের পরামর্শ প্রদান করা হয়েছে।



