পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rural Development Academy Rangpur Job Circular 2026 | পদ সংখ্যা: ৫৭টি | Biddabari

rural-development-academy-rangpur

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২২ জুন ২০২৬ ইং তারিখ পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rural Development Academy Rangpur Job Circular 2026  প্রকাশিত হয়েছে। পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rural Development Academy Rangpur Job Circular 2026 র তথ্যমতে, ৯ম থেকে ১৮তম গ্রেডের ২৭টি ক্যাটাগরিতে সর্বমোট ৫৭ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০১ জুন ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৫ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rural Development Academy Rangpur Job Circular 2026 এর তথ্যমতে, সকল জেলার প্রত্থীগণ আবেদন করতে পারবেন।

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rural Development Academy Rangpur Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৫৭টি ।

আবেদনের বয়সসীমা: ৩০ জুন ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা: ২৫ জুন ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৫ জুলাই ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ২২৩ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://rdarangpur.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

পল্লী উন্নয়ন একাডেমি রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Rural Development Academy Rangpur Job Circular 2026 এর বিস্তারিত:

০২। আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করিতে হইবে:

(ক) যে সকল আবেদনকারী ০১/১০/২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নং ৪৭.৭২.৮৫৯২.০০১.১১.০০১.২৪.১৪১-এর বিপরীতে ইতোপূর্বে আবেদন করেছেন, তাদের পূর্বের আবেদন বহাল রয়েছে বিধায় সংশ্লিষ্ট পদের বিপরীতে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

(খ) আবেদনকারীর বয়স ০১/০৬/২০২৬খ্রি. তারিখে ১৮-৩২ বছর হইতে হইবে। তবে ক্রমিক ০১ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪৫ (পঁয়তাল্লিশ), ক্রমিক- ০২ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ (চল্লিশ), ক্রমিক ০৩ নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ (পঁয়ত্রিশ) হইতে হইবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

(গ) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করিতে হইবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হইবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হইবে।

(ঘ) চাকুরির আবেদন ফরমে (Applicants Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করিতে হইবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হইলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকিবে না।

(ঙ) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তী সময়ে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হইলে তা অনুসরণ করা হইবে।

(চ) প্রাপ্ত আবেদনসমূহ প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপর্যুক্ত প্রার্থীদের লিখিত/ব্যাবহারিক/মৌখিক পরীক্ষার জন্য পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর এর ওয়েবসাইট (www.rdarangpur.gov.bd) এবং SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) মোবাইল নম্বরে যথাসময়ে জানানো হইবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।

(ছ) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করিতে হইবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করিতে হইবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করিতে হইবে।

(জ) কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং প্রয়োজনে কোনো কারণ প্রদর্শন ব্যতিরেকে বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করিতে পারিবেন।

(ক) নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

০৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলিঃ

(ক) পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি https://rdarangpur.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করিতে পারিবেন।

i. Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৫/০৬/২০২৬খ্রি, সকাল- ১০:০০ ঘটিকা;

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫/০৭/২০২৬খ্রি, বিকাল- ০৫:০০ ঘটিকা;

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিতে পারিবেন।

(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করিয়া নির্ধারিত স্থানে Upload করিবেন।

(গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হইবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হইবেন।

(ঘ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন কপি প্রিন্ট করিয়া পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রার্থী সংরক্ষণ করিবেন।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করিয়া নির্দেশনা মতে ছবি এবং Signature upload করিয়া আবেদনপত্র Submit করা সম্পন্ন হইলে কম্পিউটারে ছবিসহ

Application preview দেখা যাইবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষর যুক্ত একটি Applicant's Copy পাইবেন। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকিলে তাহলে পুনরায় আবেদন করতে পারিবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য হইবেনা বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তাহার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হইয়া রঙ্গিন প্রিন্ট করিয়া সংরক্ষণ করিবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকিবে যা ব্যাবহার করিয়া প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করিয়া অনধিক ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিবেন। ০১ হতে ১১ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ১২ হতে ২৫ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বার) টাকা জমা দিতে হইবে এবং ২৬ হতে ২৭ নম্বর ক্রমিকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ) ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপান্ন) টাকা জমা দিতে হইবে। তবে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে ১ হতে ২৭ নম্বর ক্রমিকে উল্লিখিত সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপান্ন) টাকা জমা দিতে হইবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করিয়া Submit করা হইলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হইবে না।

নিম্নেবর্ণিত পদ্ধতিতে এসএমএস (SMS) করিতে হইবে:

প্রথম SMS: RDARANGPUR<space>User ID লিখে send করিতে হইবে 16222 নম্বরে।

Example: RDARANGPUR ABCDEF & send to 16222, (ABCDEF এর স্থলে User ID বসাতে হইবে) Reply: Applicant's Name, Tk-223/- or Tk-112/ or TK-56/ will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type RDARANGPUR <space>Yes <space> PIN & send to 16222.

দ্বিতীয় SMS: RDARANGPUR<space>Yes<space>PIN লিখে send করিতে হইবে 16222 নম্বরে।

Example: RDARANGPUR YES 12345678 & Send to 16222 (12345678) এর স্থলে PIN নম্বর বসাতে হইবে।

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for Application for post xxxxxxxxx User ID is (ABCDEF) and Password

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.rdarangpur.gov.bd অথবা https://rdarangpur.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হইবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হইবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নিদের্শনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

(ঘ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করিয়া পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথা সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন কপি প্রিন্ট করিয়া নিবেন এবং প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করিবেন;

(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করিয়া নিজ নিজ User ID, Password পুনরুদ্ধার করিতে পারিবেন।

(1) User ID জানা থাকলে:

RDARANGPUR<space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: RDARANGPUR Help User ABCDEF & send to 16222 (ABCDEF এর স্থলে User

ID বসাতে হইবে)।

(ii) PIN Number জানা থাকলে:

RDARANGPUR<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.

Example: RDA Help PIN 12345678 & send to 16222 (12345678 এর স্থলে PIN নম্বর বসাতে হইবে)।

(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর ওয়েবসাইট www.rdarangpur.gov.bd এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট www.rdcd.gov.bd এ পাওয়া যাইবে অথবা QR-Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করিলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাইবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.rdarangpur.gov.bd ওয়েবসাইট হতে জানা যাইবে।

(ঞ) অনলাইনে আবেদন করিতে কোন সমস্যা হইলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা rdarangpur@gmail.com এর ই-মেইলে যোগাযোগ করা যাইবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাইবে (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: RDARANGPUR, Post Name:, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করিতে হইবে)।

(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হইবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হইলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হইবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

০৪। প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হইলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হইবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হইলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করিবেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করিয়া সত্যায়িত ফটোকপি দাখিল করিতে হইবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার প্রশাসক/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়া লিপি;

(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার প্রশাসক/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (প্রাক্তন প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

(ঙ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত অনুলিপি;

(5) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy);

** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করিয়া হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করিতে পরামর্শ দেওয়া হয়েছে।