রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ | RAJUK Job Circular 2026 | পদসংখ্যা: ১৩৬ টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০২ জুন ২০২৬ ইং তারিখরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ | RAJUK Job Circular 2026 প্রকাশিত হয়েছে । রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ | RAJUK Job Circular 2026 এর তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯ম গ্রেড থেকে ১৭ তম গ্রেডের ৩২ টি ক্যাটাগরিতে ১৩৬ টি পদে নিয়োগ প্রদান করা হবে।প্রার্থীর বয়সসীমা ০৭ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ | RAJUK Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ | RAJUK Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ১৩৬টি ।
আবেদনের বয়সসীমা: ০৭ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০৮ জুন ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ হতে ০৭ জুলাই ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা হতে ২২৩ টাকা। উল্লেখ্য সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির(ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://rajuk.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ | RAJUK Job Circular 2026 এর বিস্তারিত:
২। নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পুরন এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরন করতে হবে:
(ক) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
(খ) প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ০৭ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়।
(গ) সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।
(ঘ) নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
(ঙ) সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ২০, ২২, ২৫, ২৮ ও ২৯ ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। লিখিত/মৌখিক/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি এ/ডি এ প্রদান করা হবে না।
(চ) প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির সমর্থনে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সম্পাদিত হতে হবে।
(i) সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।
(ii) প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।
(iii) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদের সত্যায়িত কপি।
(iv) চাকরির আবেদন ফরমে উল্লিখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখকরত:) জাতীয়তার সনদের। জাতীয়তার সনদের মূল/সত্যায়িত কপি। M
(v) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ।
(vi) প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ), মুক্তিবার্তা/গেজেট নম্বর ও তারিখ, মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের লক্ষ্যে এসএসসি সনদ/জন্ম সনদ, মৃত মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন পত্র। প্রার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
(vii) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)
(ছ) যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।
(জ) বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা কম/বেশি হতে পারে।
(ঝ) কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যে কোন সময় এ নিয়োগ কার্যক্রম / প্রক্রিয়া স্থগিত। বাতিলের অধিকার সংরক্ষণ করে।
(ঞ) নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। এ বিষয়ে কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না।
(ট) কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে অনলাইনে আবেদন দাখিল করলে। চাকুরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনপত্র / নিয়োগাদেশ বাতিলসহ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলিঃ
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://rajuk.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:-
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০.০০ টা।
(ii) Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৭ জুলাই ২০২৬ তারিখ বিকাল ০৫.০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
(খ) Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
(গ) Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এ কপি জমা দিবেন।
(৫) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-১৭ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/-(তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ১৮-২১ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/-(আঠারো) টাকাসহ সর্বমোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ২২-৩১ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/-(বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৩২ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk-এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
তবে, সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্যকোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রথম SMS: RAJUK<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: RAJUK ABCDEF
Reply: Applicant's Name, Tk-will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type RAJUK<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: RAJUK<space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: RAJUK YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for RAJUK Application for <post name> User ID is (ABCDEF) and password (xxxxxX).
(
চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://rajuk.teletalk.com.bd অথবা রাজউকের ওয়েবসাইট www.rajuk.gov.bd এ এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে RAJUK<space>Help<space>User<space>User ID Send to 16222. Example: RAJUK HELP USER ABCDEF & Send to 16222
(ii) PIN Number জানা থাকলে: RAJUK<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: RAJUK HELP PIN 12345678 & Send to 16222
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও রাজউকের ওয়েবসাইট www.rajuk.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.rajuk.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইল যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject Organization Name: RAJUK, Post Name:, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বো কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
*** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।



