পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PGCB Job Circular 2026| পদ সংখ্যাঃ ৪১টি | Biddabari

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮ জুন ২০২৬ ইং তারিখ পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PGCB Job Circular 2026 প্রকাশিত হয়েছে । পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PGCB Job Circular 2026 র তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১১ থেকে ১৫ তম গ্রেডের ০৫ টি ক্যাটাগরিতে ৪১ টি পদে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ০৮ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। 

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PGCB Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PGCB Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৪১টি ।

আবেদনের বয়সসীমা: ০৮ জুন ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা: ১০ জুন ২০২৬ ইং তারিখ হতে ৩০ জুন ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ১১২ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই  http://powergrid.teletalk.com.bd/  ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।

এই চাকরির বিবরণ

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PGCB Job Circular 2026 এর বিস্তারিত:

নির্দেশাবলি/শর্তাবলি:

১. আগ্রহী প্রার্থীদের অনলাইনে টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট https://powergrid.teletalk.com.bd এর মাধ্যমে ১০/০৬/২০২৬ হতে ৩০/০৬/২০২৬ তারিখের (বিকাল ০৫:০০টা পর্যন্ত) মধ্যে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলি অনুসরণপূর্বক আবেদন করা যাবে।

২. আবেদন ফিঃ

(১) ক্রমিক নং ০১-০৪ এর জন্য: টেলিটক এর সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ১১২/- (একশত বারো) টাকা;

(২) ক্রমিক নং ০৫ এর জন্য: টেলিটক এর সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা;

৩. বর্ণিত পদসমূহে আবেদনের ক্ষেত্রে উল্লিখিত ফি টেলিটক বাংলাদেশ লিঃ এর যে কোন মোবাইল সংযোগ হতে এসএমএস এর মাধ্যমে https://powergrid.teletalk.com.bd অথবা https://www.powergrid.gov.bd ওয়েবসাইটে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রেরণ করতে হবে।

৪. যারা সম্প্রতি উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, কিন্তু সার্টিফিকেট পাননি/এ্যাপিয়ার্ড (ফলাফল প্রত্যাশী) এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই।

৫. বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীগণের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি/সরকারের সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।

৬. ০৮/০৬/২০২৬ তারিখে যাদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবে। তবে ক্রমিক-৪ এ জুনিয়র নিরাপত্তা পরিদর্শক এর ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং ক্রমিক-৫ এ নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সৈনিকদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৭. বিভাগীয় প্রার্থীদের অনলাইনে দাখিলকৃত আবেদনের প্রিন্ট কপি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মহাব্যবস্থাপক (পিএন্ডএ), প্রধান কার্যালয়, পাওয়ার গ্রিড বরাবর নির্ধারিত তারিখ অর্থাৎ ৩০/০৬/২০২৬ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

৮. সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি মালিকানাধীন কোম্পানি/কর্পোরেশন এ চাকুরিরত প্রার্থীদের অনাপত্তিপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের হার্ড কপি অনাপত্তিপত্রসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মহাব্যবস্থাপক (পিএন্ডএ), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, প্রধান কার্যালয়, গ্রিড ভবন, এভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২ বরাবর নির্ধারিত সময়ে অর্থাৎ ৩০/০৬/২০২৬ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।

৯. সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরণপূর্বক প্রার্থী নির্বাচন করা হবে। এক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নির্দেশনা/নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

১০. চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে ০১ (এক) বছরের প্রবেশনসহ ০৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পাওয়ার গ্রিডের চাকুরি বিধি অনুযায়ী চাকুরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকুরি চুক্তি নবায়নযোগ্য হবে।

১১. কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো। ব্যক্তিগত/শিক্ষাগত/কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোন তথ্য/দলিলাদি গোপন বা অসত্য তথ্য প্রদান করে আবেদন দাখিল করলে এবং পরবর্তীতে তা উদঘাটিত/প্রমানিত হলে নির্বাচন প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে অথবা নিয়োগ/চাকুরিকালীন তার প্রার্থীতা/নিয়োগচুক্তি বাতিল বলে গণ্য হবে।

১২. পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বা এর যে কোন শর্ত সংশোধন/স্থগিত/বাতিল/নিয়োগের বিষয়ে যে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।

১৩. যে কোন ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।

১. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে https://powergrid.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০/০৬/২০২৬ সকাল ১০:০০ টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০/০৬/২০২৬ বিকাল ০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে উক্ত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

২. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর সাম্প্রতিক তোলা রঙ্গিন (Colour) ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

৩. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

৪. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করতে হবে। তারপর আবেদনপত্র Submit করলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে, তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে উপরের টেবিলের ক্রমিক নং ০১-০৪ এর জন্য: টেলিটক এর সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ১১২/- (একশত বারো) টাকা এবং টেবিলের ক্রমিক নং ০৫ এর জন্য: টেলিটক এর সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা যা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

SMS এর নিয়মাবলি:

প্রথম SMS: POWERGRID<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: POWERGRID ABCDEF

Reply: Applicant's Name, Tk-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type POWERGRID <Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: POWERGRID<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: POWERGRID YES 12345678

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for XXXX Application for xxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxXXXX).

দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যত প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে।

৫. বিজ্ঞপ্তিটি পত্রিকায় ছাড়াও QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, ও অন্যান্য তথ্য ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://powergrid.teletalk.com.bd অথবা প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

৬. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সহ তৎপরবর্তী নির্বাচনী পরীক্ষার প্রতিটি ধাপে উত্তীর্ণ হলে অবশ্যই প্রদর্শন করবেন।

৭. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে):

i. User ID জানা থাকলে:

POWERGRID<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: POWERGRID HELP USER ABCDEF

ii. PIN Number জানা থাকলে:

POWERGRID<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.

Example: POWERGRID HELP PIN 12345678

৭. অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd এ ই-মেইল, এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: POWERGRID, Post Name: ** Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। *,

৮. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে না।