পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PPA Job Circular 2026 |পদ সংখ্যাঃ ২২টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৬ এপ্রিল ২০২৬ ইং তারিখ পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PPA Job Circular 2026 প্রকাশিত হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PPA Job Circular 2026 এর তথ্য মতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড থেকে ২০ তম গ্রেডে ১২টি ক্যাটাগরিতে সর্বমোট ২২ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PPA Job Circular 2026 এর তথ্যমতে, ত্রুটিপূর্ণ / অসম্পূর্ণ আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে ।
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PPA Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ২২ টি
আবেদন ফি: ৫৬ টাকা হতে ২২৩ টাকা।
আবেদনের বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ৩০ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২০মে ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://ppp.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
পায়রা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | PPA Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
নিয়োগের শর্তাবলি:
১। ০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স উপরের ছকের ৪ নম্বর কলাম অনুযায়ী হতে হবে।
২। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র দাখিল করতে হবে।
৩। অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে।
৪। পদ অনুযায়ী লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা যে কোন পর্যায়ে বাতিল করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করে কোন প্রার্থী পরীক্ষায় উত্তীণ বা চাকরি প্রাপ্ত হলে তার প্রার্থিতা বাতিলসহ চাকরি হতে যে কোন পর্যায়ে অব্যাহতি প্রদান/অপসারণ/বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনের প্রিন্ট কপিসহ সত্যায়িত ১ (এক) সেট সনদপত্রাদি দাখিল করতে হবে।
৭। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৮। নিয়োগের ক্ষেত্রে 'পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০১৭' এবং সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হবে।
৯। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পায়রা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইট (www.ppa.gov.bd) এ পাওয়া যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
১০। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি:
ক। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://ppa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(১) অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ৩০ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে।
(২) অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ মে ২০২৬ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকা।
(৩) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা (Submit) করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টা (অর্থাৎ ২৩ মে ২০২৬ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকা পর্যন্ত) এর মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।
গ। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথাই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র জমা করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট করা কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
এসএমএস (SMS) প্রেরণের নিয়মাবলী: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র জমা করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র জমা দেয়া প্রার্থীগণ একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন এবং তা প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে যা ব্যবহার করে প্রার্থী নিম্নবর্ণিত
৮।
ছ।
পদ্ধতিতে যে কোন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে ০২ (দুই) টি এসএমএস করে পরীক্ষার ফি জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে জমা করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।
প্রথম এসএমএস: PPA<space>User ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। প্রথম এসএমএস-এর উত্তরে আবেদনকারীর জন্য প্রযোজ্য ফি এবং একটি PIN নাম্বার পাঠানো হবে। এই ফি দিতে সম্মত থাকলে PIN নম্বরসহ দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।
দ্বিতীয় এসএমএস: PPA<space>YES<space>PIN লিখে 16222 নম্বরে নম্বরে পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস-এর উত্তরে পেমেন্ট সফল হলে অভিনন্দন জানানো হবে এবং একটি পাসওয়ার্ড (Password) দেয়া হবে যা পরবর্তীতে পরীক্ষার প্রবেশপত্র নামানো ও ফলাফল দেখার জন্য প্রয়োজন হবে।
পরীক্ষার ফি: উপরের ছকে বর্ণিত ১-৫ নং ক্রমিকের পদের জন্য আবেদন ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা, ৬ নং ক্রমিকের পদের জন্য আবেদন ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮ টাকাসহ সর্বমোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ৭-৯ নং ক্রমিকের পদের আবেদন ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা এবং ১০-১২ নং ক্রমিকের পদের আবেদন ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপান্ন) টাকা। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা সরকারি কোষাগারে জমা করার নিমিত্ত ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://ppa.teletalk.com.bd অথবা www.ppa.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যম যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
এসএমএস-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট করবেন। প্রার্থীকে এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/মৌখিক পরীক্ষার সময়ে প্রদর্শন করতে হবে।
জ।
শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
(১) User ID জানা থাকলে PPA<space>Help<space>User<space>User ID লিখে 16222 নম্বরে নম্বরে পাঠান।
(২) PIN Number জানা থাকলে: PPA<space>Help<space>PIN<space>PIN লিখে 16222 নম্বরে নম্বরে পাঠান।
র। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও পায়রা বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইটে www.ppa.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর হতে 121 নম্বরে কল করতে পারবেন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd এবং recruitment.ppa17@gmail.com ই-মেইলে এছাড়া টেলিটকের জব পোর্টাল-এ ফেসবুক যোগাযোগ করা যাবে। পেজ
এঞ।
https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/মেসেজ এর Subject- Organization Name: PPA, Post Name: ***, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
যেকোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।



