প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | OCEI Job Circular 2026 | পদ সংখ্যা: ১১টি | Biddabari

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | OCEI Job Circular 2026 প্রকাশিত হয়েছে। প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | OCEI Job Circular 2026 এর তথ্য মতে, ১৬তম এবং ২০তম গ্রেডের ০৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১১ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পদানুসারে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | OCEI Job Circular 2026 এর তথ্যমতে, সরাসরি বা ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

প্রস্তুতির জন্য দেখুন,

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | OCEI Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:

পদসংখ্যা: ১১টি 

আবেদনের বয়সসীমা: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে।

আবেদনের সময়সীমা:  ০১ মার্চ ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ৩১ মার্চ ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: পদানুসারে ১১২ টাকা থেকে ৫৬ টাকা। 

আবেদন ফি জমাদানের মাধ্যম: পদানুসারে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই http://ocei.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | OCEI Job Circular 2026 এর বিস্তারিত:


আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:

১। ০১-০২-২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ (আঠারো) থেকে ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ক্রমিক নং ২ ও ৩ এ উল্লিখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে বুঝাবে, "যে সকল প্রার্থী প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের অধীনে কর্মরত রয়েছে"।

২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Status এর ঘরে স্ব স্ব status select করতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে Departmental Candidate Select করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি। ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।

৩। সরাসরি বা ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত আবেদন বাতিল বলে গণ্য হবে।

৪। লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক অতিরিক্ত ০১ (এক) সেট সত্যায়িত

ফটোকপি দাখিল করতে হবে। দাখিলযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ:

ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant Copy);

খ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি সত্যায়িত রঙিন ছবি;

গ) সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি;

ঘ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি/ ছাড়পত্র;

) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;

ঙ চ) জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি;

ছ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

জ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/ প্রমাণকের সত্যায়িত অনুলিপি।

৫। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ/ পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।

৬। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবন্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না।

৭। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/ নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮। যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোন প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৯। বাংলাদেশের যে কোন এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

১০। এ নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের www.ocei.gov.bd  ওয়েবসাইটে পাওয়া যাবে। লিখিত/ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার সময়সূচি এবং ফলাফল এ দপ্তরের www.ocei.gov.bd  ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং লিখিত পরীক্ষার সময়সূচি প্রার্থীর আবেদনে উল্লিখিত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমেও জানানো হবে।

১১। আবেদন গ্রহণ/ বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

১২। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস। বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/ পরিবর্তন/ পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

১৩। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।

১৪। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ

ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://ocei.teletalk.com.bd  ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১-০৩-২০২৬. সকাল- ১০:০০টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১-০৩-২০২৬, বিকাল- ০৫:০০টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ) প্রার্থী Online- এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online- আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID (উদাহরণস্বরুপ ABCDEF) দেয়া থাকবে এবং User ID (ABCDEF) ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/-(বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৭ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: OCEI User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: OCEI ABCDEF & Send to 16222.

Reply: Applicant's Name, Tk. 112/ Tk. 56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type OCEI Yes PIN and send to 16222.

দ্বিতীয় SMS: OCEI YES PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: OCEI YES 12345678 and Send to 16222.

Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for OCEI Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://ocei.teletalk.com.bd  অথবা OCEI website: www.ocei.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ) SMS- এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/ কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

1. User ID জানা থাকলে OCEI Help User User ID & Send to 16222.

Example: OCEI Help User ABCDEF and Send to 16222.

2. PIN Number জানা থাকলে OCEI Help PIN PIN Number & Send to 16222.

Example: OCEI Help PIN 12345678 and Send to 16222.

১৫। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও QR Code স্ক্যান এর মাধ্যমে অথবা টেলিটকের https://ocei.teletalk.com.bd  ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে যে কোনো টেলিটক নম্বর থেকে ১২১ এ কল করুন অথবা ই-মেইল করুন vas.query@teletalk.com.bd অথবা alljobs.query@teletalk.com.bd (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: OCEI, Post Name: .., Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

১৬। প্রধান বিদ্যুৎ পরিদর্শক দপ্তরের www.ocei.gov.bd  ওয়েব সাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে এবং নিয়োগের ফলাফলসহ যাবতীয় তথ্যাদি সময়ে সময়ে হালনাগাদ করা হবে।

১৭। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।