জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NHRDF Job Circular 2026 | Biddabar
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NHRDF Job Circular 2026 প্রকাশিত হয়েছে। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NHRDF Job Circular 2026 এর তথ্য মতে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ৯ম গ্রেডের ০৫টি ক্যাটাগরিতে সর্বমোট ০৫ জনকে নিয়োগ প্রদান করা হবে।প্রার্থীর বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ইং তারিখ সর্বনিম্ন ৩২ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর।
জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NHRDF Job Circular 2026 এর তথ্যমতে, শিক্ষাজীবনের সকল পরীক্ষায় ২য় শ্রেণী/ বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ বাধ্যতামূলক।
জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NHRDF Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ০৫টি ।
আবেদনের বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ৩২ বছর হতে সর্বোচ্চ ৪০ বছর।
আবেদনের সময়সীমা: ০৫ এপ্রিল ২০২৬ইং তারিখে সকাল ১০:০০ টা হতে ২৬ এপ্রিল ২০২৬ ইং বিকাল ০৫:০০টা পর্যন্ত ।
আবেদন ফি: ৫৬ টাকা হতে ২২৮ টাকা। উল্লেখ্য ,সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির(ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে http://nhrdf.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NHRDF Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদনকারীর জন্য অনুসরণীয় শর্তাবলী:
ক. ০১.০৪.২০২৬ তারিখে উপরে উল্লেখিত বয়স অনুসারে সর্বোচ্চ বয়স হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
খ. সরকারি, আধা-সরকারি সংস্থা ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না;
গ. চাকুরির আবেদন ফরমে (Applicant's Copy) সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্ন্তভুক্ত করার হবে না;
ঘ. বর্ণিত সকল পদে নিয়োগের জন্য ১ম পর্যায়ে MCQ, ২য় পর্যায়ে MCQ-এ উত্তীর্ণদের জন্য লিখিত ও সর্বশেষ পর্যায়ে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক গ্রহণ করা হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন;
ঙ. মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ, পূরণকৃত Applicant's Copy, প্রবেশপত্রসহ সকল কাগজপত্রের ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। এছাড়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ:
চ. প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভূয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল, তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন;
ছ. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদনপত্র বাতিলসহ এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। এ বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে;
জ. প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টি. এ/ডি, এ প্রদান করা হবে না;
ঝ. কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যাতিরেকে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন;
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://nhrdf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ
করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ শুরুর তারিখ ও সময় ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল-১০:০০ ঘটিকা;
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল-০৫:০০ ঘটিকা;
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন;
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী: Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। তবে, আবেদন Submit করা পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন Submit করার পূর্বে অবশ্যই Applicant's Copy তে সম্প্রতি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-৫ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/-(দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩ (তেইশ) টাকা ও অন্যান্য বাবদ ৫ (পাঁচ) টাকা সহ মোট ২২৮ (দুইশত আটাশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
তবে সকল পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকা ও অন্যান্য বাবদ ৫(পাঁচ) টাকাসহ সর্বমোট ৬১ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন, এক্ষেত্রে Teletalk এর সার্ভিস চার্জ ও অন্যান্য (অফেরতযোগ্য) প্রযোজ্য হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি, সার্ভিস চার্জ ও অন্যান্য জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"
প্রথম SMS: NHRDF<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NHRDF ABCDEF & send to 16222
Reply: Applicant's Name, Tk-228/61 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NHRDF <Space>Yes<space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: NHRDF<space>Yes<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: NHRDF Yes 12345678
Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for NHRDF Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx).
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://nhrdf.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে
SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন;
(i) User ID জানা থাকলে:
NHRDF<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: NHRDF Help User ABCDEF & Send to 16222.
(ii) PIN Number জানা থাকলে:
NHRDF<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222.
Example: NHRDF Help PIN 12345678 & Send to 16222.
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও NHRDF ওয়েবসাইট www.nhrdf.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে এবং www.nhrdf.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে;
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: NHRDF, Post Name: Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে);
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
* শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ করতে পরামর্শ প্রদান করা হয়েছে।
Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।



