জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National Pension Authority Job Circular 2026 | পদ সংখ্যা: ২০টি | Biddabari

National Pension Authority

এই চাকরি সম্পর্কে


 

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১ জুলাই ২০২৬ ইং তারিখ জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National Pension Authority Job Circular 2026 প্রকাশিত হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National Pension Authority Job Circular 2026  র তথ্যমতে, ১০ তম গ্রেড থেকে ২০ তম  গ্রেডের ৬টি ক্যাটাগরিতে সর্বমোট ২০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ১৫ মে ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National Pension Authority Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কতৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে ।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |National Pension Authority Job Circular 2026 এরগুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ২০টি ।

আবেদনের বয়সসীমা: ১৫ মে ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ০১ জুলাই ২০২৬ ইং সকাল ১০:০০ থেকে ২৮ জুলাই ২০২৬ ইং তারিখ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি: ৫৬ টাকা থেকে ২২৩ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://npa.gov.bd/ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | National Pension Authority Job Circular 2026 এর বিস্তারিত:

শর্তাবলীঃ

১.

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:

ক) সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৫/০৫/২০২৬ তারিখে অবশ্যই ১৮ থেকে বর্ণিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

খ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় (√) এর ঘরে টিক চিহ্ন দিতে হবে।

গ) নিয়োগের ক্ষেত্রে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৫, সরকারি বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

ঘ) লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৩) সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, নিরীক্ষক, হিসাবরক্ষক ও অফিস সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে ব্যক্তিগত সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

চ) একজন প্রার্থী কেবল ০১ (এক) টি পদের জন্য আবেদন করতে পারবেন।

ছ) নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

২. প্রার্থীর যোগ্যতা যাচাই;

মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং ক হতে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) টি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে।

ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদসহ)

খ) প্রার্থী যে সিটি কর্পোরেশন/পৌরসভা/ওয়ার্ড/ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা সে সিটি কর্পোরেশনের/পৌরসভার মেয়র/প্রশাসক/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।

গ) জাতীয় পরিচয়পত্র (NID)/ জন্মসনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

ঘ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy) Admit Card

৬) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা নবম গ্রেড বা তদুর্ধ্ব গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

চ) কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।

ছ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থায় চাকুরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে অনাপত্তিপত্র দাখিল করতে হবে।

জ) সম্প্রতি তোলা পাসর্পোট সাইজের ০২ (দুই) কপি রঙ্গিন ছবি।

৩. আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার

ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৪. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।

৫. সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

৬. লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (https://www.npa.gov.bd) প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (https://www.npa.gov.bd) প্রকাশ করা হবে।

৭. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জাতীয় পেনশন কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে

(https://www.npa.gov.bd) বা (https://npa.teletalk.com.bd) দেখা যাবে অথবা QR code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল অথবা https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে জানা যাবে।

৮. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

১.

অনলাইনে (Online) আবেদনের সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপ:

ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে (https://www.npa.gov.bd) অথবা (https://npa.teletalk.com.bd) এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা:

i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১/০৭/২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।

ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/০৭/২০২৬ বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণকে Online আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে হবে।

খ) Online আবেদনপত্রে প্রার্থীকে তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ) প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

৬) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী User ID, ছবি, এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copyতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংক্ষরণ করবেন। Applicant's copy তে একটি User ID Number দেওয়া থাকবে এবং User ID Number ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid Mobile Number এর মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ক্রমিক নং ১ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০/-(দুইশত) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা; ক্রমিক নং ২ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১৫০/-(একশত পঞ্চাশ) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১৮/- (আঠারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা; ক্রমিক নং ৩ থেকে ৬ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০/-(একশত) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বারো) টাকা; ক্রমিক নং ৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বিশেষভাবে উল্লেখ্য, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

SMS এর নিয়মাবলীঃ

প্রথম SMS: NPA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: NPA ABCDEF

Reply: Applicants Name, Tk-223 will be charged as application fee, Your PIN is 12345678. To Pay fee Type NPA<Space>Yes<Space>PIN and send to 16222

দ্বিতীয় SMS: NPA<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: NPA YES 12345678

Reply: Congratulation Applicant's name, Payment completed successfully for Application for (post name) User

ID is (ABCDEF) and Password (XXXXXX)

চ) দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের

নিমিত্ত সংরক্ষণ করতে হবে।

ছ) SMS এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময় ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ) শুধু টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে):

ⅰ) User ID জানা থাকলে:

NPA<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: NPA HELP USER ABCDEF

ii) PIN Number জানা থাকলে:

NPA<space>Help<space>PIN<space>PIN no.& Send to 16222. Example: NPA HELP PIN 12345678

ক) Online আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন টেলিটক মোবাইল থেকে ১২১ অথবা ই-মেইল এ https://alljobs.teletalk.com.bd; বা manager-hrs@npa.gov.bd যোগাযোগ করা যাবে। (Mail এর Subject a Organization Name: National Pension Authority, Post Name:... Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

ঞ) টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।

ট) ডিক্লারেশনঃ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১০. এ নিয়োগের ক্ষেত্রে জাতীয় পেনশন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ২০২৫ এবং সরকারি যাবতীয় বিদ্যমান বিধি-বিধান/আদেশ এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করা হবে।

১১. কর্তৃপক্ষ যে কোন পর্যায়ে কারণ দর্শানো ব্যতিরেকে পদসংখ্যা হাস/বৃদ্ধিসহ যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন।

১২. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।