জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি | National Academy for Computer Training and Research Recruitment Circular | Biddabari

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি | National Academy for Computer Training and Research Recruitment Circular | Biddabari

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১০ নভেম্বর ২০২৬ইং তারিখে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি | National Academy for Computer Training and Research Recruitment Circular | Biddabari প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৮টি ক্যাটাগরিতে ৭ম থেকে ৯তম গ্রেডে মোট ১৪ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে (১নং পদের প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর)। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিল, সংশোধন ও নিয়োগ কার্যক্রম বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এটি পুনঃবিজ্ঞপ্তি হওয়ায়, পূর্বে যারা আবেদন করেছেন, তাদের পুনোরায় আবেদন করার প্রয়োজন নেই।

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি | National Academy for Computer Training and Research Recruitment Circular | Biddabari এর গুরুত্বপূর্ণ তথ্যঃ

মোট পদসংখ্যাঃ ১৪টি

মোট ক্যাটাগরিঃ ৮টি

আবেদনের বয়সসীমাঃ আগ্রহী প্রার্থীদের বয়স ০১-১১-২০২৬ খ্রি: তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে (১নং পদের প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর)।

আবেদনের সময়সীমাঃ ১৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১০:০০ ঘটিকা হতে ০৬ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফিঃ ২২৩ টাকা।

আবেদনের মাধ্যমঃ আবেদনকারী প্রার্থীকে https://nactar.teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে।

এই চাকরির বিবরণ

প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি | Defense Ministry Recruitment Circular | Biddabari এর বিস্তারিতঃ

আবেদনের শর্তাবলি:

১। বয়সসীমা: ০১/১১/২০২৬ খ্রিঃ তারিখে ক্রমিক ১ এ বর্ণিত প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বৎসর এবং ২-৮ নং ক্রমিকে বর্ণিত প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২ বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।  

২। বিজ্ঞপ্তি প্রাপ্তির মাধ্যম: নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি দেখার জন্য টেলিটকের জব পোর্টাল (https://alljobs.teletalk.com.bd) ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে অথবা নিম্নোক্ত জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমীর ওয়েবসাইটে (www.nactar.gov.bd) অথবা (https://nactar.teletalk.com.bd) ওয়েবসাইটে অথবা (www.tmed.gov.bd) ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া প্রার্থীর (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে।  

৩। সরকারি বিধি-বিধান: নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধি-বিধান/আদেশ/নিয়মাবলি এবং বয়স ও কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারীকৃত পরিপত্র/বিধিমালা অনুসৃত হবে।  

৪। কোটা সংক্রান্ত: প্রার্থী কোনো কোটায় আবেদন করলে তা আবেদনের সময় আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। পরবর্তীতে কোটা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।  

৫। কোটার শূন্য পদ পূরণ: নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হবে।  

৬। কর্মরত প্রার্থীদের আবেদন: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।  

৭। পরীক্ষার ধাপ: ১-৭ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ৮ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।  

৮। নিবন্ধন: মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে।  

৯। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে যাচিত ন্যূনতম শর্তের সাথে গরমিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়ে প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।  

১০। অযোগ্যতা: যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য অযোগ্য বিবেচিত হবেন।  

১১। কর্তৃপক্ষের সিদ্ধান্ত: নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না। অনাকাঙ্খিত ভুল ভ্রান্তি সংশোধনযোগ্য এবং অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার/নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন/সংশোধন করার অধিকার নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।  

১২। পদ সংখ্যা পরিবর্তন: কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন।  

১৩। মৌখিক পরীক্ষার সময়ে নিম্নোক্ত কাগজপত্রাদি দাখিল করতে হবেঃ-  

১৩.১ সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।  

১৩.২ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্ষেত্রমতে প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।  

১৩.৩ কোন প্রার্থী বীরমুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র/কন্যা হিসেবে আবেদন করলে প্রার্থীর পিতা/মাতার মুক্তিযোদ্ধার স্বপক্ষে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত প্রমাণক/সনদ দাখিল করতে হবে।  

১৩.৪ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ।  

১৩.৫ তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ।  

১৩.৬ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ/পরিচয় পত্রের সত্যায়িত কপি।  

১৩.৭ সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র/ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।  

১৪। একাধিক পদে আবেদন: সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হবে বিধায় কোনো প্রার্থীর একাধিক পদে আবেদন করার প্রয়োজন নেই। একাধিক পদে আবেদন করলেও একজন আবেদনকারী শুধুমাত্র ০১ (এক) টি পদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। 

১৫। টিএ/ডিএ: নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।  

১৬। অনলাইনে (Online) আবেদনের সময়সীমা ও পদ্ধতি নিম্নরূপ:

আগ্রহী প্রার্থীগণ http://nactar.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ  

(ক) ১৫/১১/২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে।  

(খ) ০৬/১২/২০২৬ তারিখ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই শেষ করতে হবে।  

(গ) উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।  

(ঘ) Online আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) Pixel, (jpg Format), File size maximum 60kb ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel, (jpg Format), File size maximum 100kb এ স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।  

(ঙ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।  

(চ) SMS পাঠানোর নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:

অনলাইন আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী User ID, ছবি, এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy –তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১-৮নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি ৫০/-(পঞ্চাশ) টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। "বিশেষভাবে উল্লেখ্য যে, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"  

প্রথম SMS: NACTAR<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।  

Example: NACTAR ABCDEF  

Reply: Applicant's Name, Tk 223/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type NACTARYESPIN & Send to 16222.  

দ্বিতীয় SMS: NACTAR<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।  

Example: NACTAR YES 12345678  

Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for NACTAR Application for (post name) User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).  

(ছ) প্রবেশপত্র (Admit Card): প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://nactar.teletalk.com.bd/ ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই Admit Card টি লিখিত পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।  

(জ) User ID এবং Password পুনরুদ্ধার: শুধুমাত্র Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।  

i) User ID জানা থাকলে: NACTAR<space>Help<space>User<space>User ID & Send to 16222.  

Example: NACTAR HELP USER ABCDEF  

ii) PIN Number জানা থাকলে: NACTAR<space>Help<space>PIN<space>PIN no. & Send to 16222.  

Example: NACTAR HELP PIN ABCDEF  

১৭। প্রার্থিতা বাতিল সংক্রান্ত: অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ এবং চাকুরির বিজ্ঞপ্তিতে প্রকাশিত নূন্যতম যোগ্যতার সাথে যেমন-বয়স, শিক্ষাগত যোগ্যতা কোটা, জেলা ইত্যাদি যে কোন বিষয়ে অসামঞ্জস্যপূর্ণ তথ্য পাওয়া গেলে নিয়োগের যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে। এক্ষেত্রে প্রার্থীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।  

১৮। হেল্পলাইন: অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name: NACTAR Post Name ******, Applicants User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।  

১৯। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।  

শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।