ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mymensingh DC office Job Circular 2026 | পদ সংখ্যাঃ ৬৯ | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১১ মে ২০২৬ ইং তারিখ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mymensingh DC office Job Circular 2026 প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mymensingh DC office Job Circular 2026 এর তথ্যমতে , ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২০তম গ্রেডের ০৬টি ক্যাটাগরিতে ৬৯ টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ১১ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mymensingh DC office Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mymensingh DC office Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ৬৯ টি
আবেদন ফি: ৫৬ টাকা।
আবেদনের বয়সসীমা: ২০ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৭ থেকে সর্বোচ্চ ২৫ বছর।
আবেদনের সময়সীমা: ১৪ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ হতে ১৩ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ পর্যন্ত।
আবেদনের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে ।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://dcmymensingh.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে লগইন করে আবেদন পত্র পূরণ করতে হবে।
এই চাকরির বিবরণ
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mymensingh DC office Job Circular 2026 এর বিস্তারিত:
২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
০১।
সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ১১-০৫-২০২৬ খ্রি. তারিখে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
০২।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০, সংশোধিত (২০২৪) এবং এতদসংক্রান্ত সকল বিধি-বিধান অনুসরণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান যাবতীয় সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
০৩। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।
০৪। সকল পদের ক্ষেত্রে লিখিত, প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন।
০৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/ উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ:
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant's copy);
খ) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র;
গ) ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক অথবা তদস্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
৫) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
চ) চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র;
ছ) বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
জ) আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র;
ঝ) ক্ষুদ্র-নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
ঞ) লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি;
ট) সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ০২ (দুই) কপি।
০৬। কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ পরিপত্র/বিধি-বিধান অনুসরণ করা হবে।
০৭। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮।
প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না।
০৯। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন; একাধিক পদে আবেদন করলে আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে।
১০। কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে পণ্য হবে।
১১। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
১২। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcmymensingh.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবদেনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ; সকাল ১০:০০ টা।
ii) Online-এ আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময়: ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ; বিকাল ৫:০০ টা।
iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ Pixel × প্রস্থ ৮০ Pixel) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ Pixel × প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষর সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
(গ) অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk pre-paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুই) ধাপে SMS করে আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "online আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
প্রথম ধাপ SMS: DCMYMENSINGH<space> User ID লিখে send করতে হবে 16222 নম্বরে
Example: DCMYMENSINGH ABCDEFG and send to 16222
দ্বিতীয় ধাপ SMS: DCMYMENSINGH<space>YES<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে,
Example: DCMYMENSINGH YES 1234567 and send to 16222
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://demymensingh.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের নাম ইত্যাদি তথ্য সংবলিত রঙিন প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট করে নিবেন। প্রার্থী উক্ত প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;
(জ) শুধুমাত্র টেলিটক প্রে-পেইড মোবাইল নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে: DCMYMENSINGH<space>Help<space>User<space>User ID & send to 16222 Example: DCMYMENSINGH Help User ABCDEF and send to 16222
PIN জানা থাকলে: DCMYMENSINGH<space>Help<space>PIN<space>PIN No & send to 16222 Example: DCMYMENSINGH Help PIN 1234567 and send to 16222
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের ওয়েবসাইট www.mymensingh.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে এবং https://demymensingh.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (www.mymensingh.gov.bd) ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd বা dcmymensingh@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর subject-এ Organization Name: DC Mymensingh, Post Name: *****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
(ট) অনলাইনে আবেদন এবং আবেদন ফি-এর টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এ ক্ষেত্রে কোন ভুল ত্রুটি হলে বা প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(ঠ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক প্রদত্ত আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৩।
নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। অনলাইনে আবেদন ও নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।



