পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | MOWR Job Circular 2026 | পদ সংখ্যাঃ ৩৭টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ মে ২০২৬ ইং তারিখ পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | MOWR Job Circular 2026 প্রকাশিত হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | MOWR Job Circular 2026 এর তথ্যমতে , ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ০৪টি ক্যাটাগরিতে ৩৭ টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ১ মে ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বৎসর । তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথীলযোগ্য ।
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | MOWR Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | MOWR Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ৩৭ টি
আবেদনের বয়সসীমা: ১ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ১৯ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ হতে ০৮ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে ।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://mowr.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্র পূরণ করতে হবে ।
এই চাকরির বিবরণ
পানি সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২0২৬ | MOWR Job Circular 2026 এর বিস্তারিত:
২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
ক. সকল প্রার্থীর ক্ষেত্রে ০১/০৫/২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
খ. বর্ণিত ছকের ১ ও ৩ নং ক্রমিকভুক্ত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;
গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে চাকরিরত প্রার্থীগণ আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate অপশনে টিক চিহ্ন প্রদান করবেন। অন্যদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের (NOC) মূলকপি দাখিল করতে হবে;
ঘ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন/পরিবর্তন হলে তা অনুসরণ করা হবে;
ঙ. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
চ. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রাসঙ্গিক সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form-এর সাথে সকল সনদপত্রের সত্যায়িত ১ (এক) সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে
ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করতে হবে;
ছ. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১, ৩ ও ৪ নং ক্রমিকভুক্ত শূন্য পদ পূরণের ক্ষেত্রে 'বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪ (সংশোধিত-২০২০)' এবং ২ নং ক্রমিকভুক্ত শূন্য পদ পূরণের ক্ষেত্রে 'সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯' অনুসরণ করা হবে;
জ. কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন;
ঝ. সকল পদের নিয়োগ পরীক্ষা একই দিনে হওয়ার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন না করার পরামর্শ প্রদান করা হলো;
ঞ. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://mowr.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯ মে ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮ জুন ২০২৬. বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit করার সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) Scan করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির Size সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষরের Size সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় Online-এ আবেদনপত্র Submit করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি Print Copy পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় ১ (এক) কপি জমা দেবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি ও স্বাক্ষর Upload এবং আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit সম্পন্ন হওয়ার পর প্রার্থী একটি User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত Applicant's Copy পাবেন। Applicant's Copy-তে কোনো তথ্য ভুল থাকলে অথবা ছবি অস্পষ্ট (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) কিংবা ছবি/স্বাক্ষর সঠিক না হলে প্রার্থী পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য হবে না। অতএব, আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতা PDF Copy Download করে নিশ্চিত হয়ে রঙিন Print Copy সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর থাকবে এবং উক্ত User ID ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk Pre-paid Mobile নম্বর হতে ০২ (দুই) টি SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে: ছকের ১-৩ নং ক্রমিকভুক্ত পদের জন্য আবেদন ফি ১০০/- (একশত) টাকা এবং Teletalk Service Charge (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ১২/- (বার) টাকা; সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা। ৪ নং ক্রমিকভুক্ত পদের জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা এবং Teletalk Service Charge (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকা; সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। সকল গ্রেডের অনগ্রসর প্রার্থী (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা এবং Teletalk Service Charge (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ ও Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"
প্রথম SMS: MOWR <space> User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: MOWR ABCDEF
Reply: Applicant's Name, Tk. ১১২/৫৬ will be charged as application fee. Your PIN is xxxxxxxxxx. To pay fee type MOWR<Space>Yes<Space>PIN and send to ১৬২২২.
দ্বিতীয় SMS: MOWR <space> YES <space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। Example: MOWR YES XXXXXXXXXX
Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for MOWR Application. User ID is (ABCDEF) and Password (xxxxxxxx) /
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পানি সম্পদ মন্ত্রণালয়ের https.mowr.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত সকল যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
ছ. SMS-এ প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে প্রার্থী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুসহ প্রবেশপত্র Download এবং Print (সম্ভব হলে রঙিন) করবেন। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় এ প্রবেশপত্র অবশ্যই প্রদর্শন করতে হবে।
জ. শুধুমাত্র Teletalk Pre-paid Mobile হতে নিম্নবর্ণিত SMS পদ্ধতিতে User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করা যাবে:
i. User ID জানা থাকলে: MOWR <space> HELP <space> USER <space> User ID Send to ১৬২২২; Example: MOWR HELP USER ABCDEF
ii. PIN জানা থাকলে: MOWR <space> HELP <space> PIN <space> PIN No Send to ১৬২২২; Example: MOWR HELP PIN ১২৩৪৫৬৭৮
ঝ. বিজ্ঞপ্তিটি পত্রিকায় প্রকাশের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট **www.mowr.gov.bd**-এ প্রকাশ করা হবে। এছাড়া QR Code Scan অথবা টেলিটকের জব পোর্টাল **https://alljobs.teletalk.com.bd**-এ প্রবেশ করেও বিজ্ঞপ্তি দেখা যাবে।
ঞ. Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে Teletalk নম্বর হতে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া Teletalk Job Portal-এর Facebook Page-এ Message-এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে।
যোগাযোগের ক্ষেত্রে Subject-এ অবশ্যই উল্লেখ করতে হবে: Organization Name: MOWR, Post Name, Applicant's User ID এবং Contact Number
৪। প্রার্থীর যোগ্যতা যাচাই:
প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে অথবা পরীক্ষায় নকল কিংবা অন্য কোনো অসদুপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, ভুল তথ্য প্রদান বা জাল কাগজপত্র দাখিলের বিষয়টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও প্রমাণিত হলে কর্তৃপক্ষ যে কোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:
ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বরপত্র/Transcript (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
খ. প্রার্থীর স্থায়ী ঠিকানার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;
গ. কোটা দাবির সমর্থনে সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি;
ঘ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর অথবা ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
ঙ. জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত অনুলিপি;
চ. Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)
৫। উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।



