মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Port Authority Job Circular 2026 | পদ সংখ্যাঃ ১২৯টি | Biddabari

মোংলা বন্দর কর্তৃপক্ষ

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৭ এপ্রিল ২০২৬ ইং তারিখ মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Port Authority Job Circular 2026  প্রকাশিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Port Authority Job Circular 2026  এর তথ্য মতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৯ম গ্রেড থেকে ২০তম গ্রেডের ১৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১২৯ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ মার্চ  ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Port Authority Job Circular 2026  এর তথ্যমতে, সরকারি / আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Port Authority Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ১২৯টি

আবেদন ফি: ৭২ টাকা হতে ২২৩ টাকা। সকল পদে অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে ৭২ টাকা।

আবেদনের বয়সসীমা: ০১ মার্চ  ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদনের সময়সীমা: ২৯ এপ্রিল  ২০২৬ ইং তারিখ  সকাল ০৯:০০ ঘটিকা হতে ২৩ মে ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই www.mpajobsbd.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Mongla Port Authority Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদনকারীর জন্য প্রযোজ্য শর্তাবলীঃ

০১। উপরিউল্লিখিত পদসমূহের ক্রমিক নং-০৮ এ 'সহকারী নিরাপত্তা' পদে মবক'র স্মারক নং-১৮.১৪.০১৫৮.১২৫.০২.৩৪৭ (অংশ-৭).২০২১ -১০৮৪, তারিখ: ২৩-১১-২০২১ খ্রিঃ মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই;

০২। (ক) প্রার্থীর বয়সসীমা ০৫ ও ০৮ নং ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে ০১-০৩-২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বৎসর এবং ০১ নং থেকে ০৪ নং, ০৬ থেকে ০৭ নং, ১০ নং ও ১৪ থেকে ১৭ নং ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে ০১-০৩-২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বৎসর হতে সর্বোচ্চ ৩২ বৎসর হতে হবে।

(খ) প্রার্থীর বয়সসীমা ০৯ নং ও ১১ নং থেকে ১৩ নং ক্রমিকের প্রার্থীর ক্ষেত্রে ০১-০৩-২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বৎসর হতে সর্বোচ্চ ৩২ বৎসর হতে হবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন ও বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীর জন্য বয়স শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;

০৩। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক শৃঙ্খলাজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না;

০৪। লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে:

(ক) মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্র/কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন ফরমসহ সকল সনদপত্র/কাগজপত্রের ০১ (এক) সেট ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি ভাইভা বোর্ডে দাখিল করতে হবে; অন্যথায়, মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। তাছাড়া, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক পত্র হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে;

(খ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসক, সমাজসেবা অধিদপ্তর) সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে;

(গ) নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনে উল্লেখ করতে হবে: অন্যথায়, পরবর্তীতে উক্ত শিক্ষাগত যোগ্যতা গ্রহণ করা হবে না। সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে:

০৫। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি/নীতি অনুসরণ করা হবে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন কোটা সংক্রান্ত বা নিয়োগ সংক্রান্ত বিধি বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক্ষেত্রে, কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে;

০৬। বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে;

০৭। আবেদনপত্রে বর্ণিত কোন সনদপত্র, প্রত্যায়নপত্র ও ঘোষিত তথ্যাদি অসত্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিলসহ ঐ আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;

০৮। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এছাড়াও, মৌখিক পরীক্ষার সময় চাকরিরত প্রার্থীদের মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/সংস্থার অনাপত্তিপত্র দাখিল করতে হবে;

০৯। সরকারি ছাড়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে সন্তোষজনক প্রাক-পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে;

১০। নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ কিংবা তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না;

১১। বোর্ডের নিয়োগ পদ্ধতি অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টি, এ/ ডি, এ প্রদান করা হবে না;

১২। কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন/বাতিলের চূড়ান্ত ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;

১৩। অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী ও শর্তাবলী:

ক) অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২৯/০৪/২০২৬ তারিখ সকাল ৯.০০টা।

খ) অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ সময়: ২৩/০৫/২০২৬ তারিখ বিকাল ৫.০০টা। ও

গ) নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ আবেদনপত্র Submit করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে অনলাইনে Payment System Operator (PSO) এর মাধ্যমে আবেদন ফি জমা দিবেন।

ঘ) অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে www.mpajobsbd.com ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং যেকোন এক/একাধিক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে নিবন্ধন/রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি অনলাইন একাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরির ক্ষেত্রে প্রার্থীকে ইংরেজিতে নাম, মোবাইল নম্বর, ইমেইল এবং পাসওয়ার্ড প্রদান করে একাউন্ট তৈরি করতে হবে।

নিবন্ধন/রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বর এবং ইমেইলে একটি One Time Password (OTP)/ওটিপি প্রদান করা হবে। প্রাপ্ত OTP'র মাধ্যমে প্রার্থীর বৈধতা নিশ্চিত হলে লগইন পেজের মাধ্যমে জব পোর্টালে লগইন করতে হবে। রেজিস্ট্রেশনের সময়ে প্রদত্ত মোবাইল/ইমেইল এবং সঠিক পাসওয়ার্ডের মাধ্যমে অনলাইন সিস্টেমের ড্যাশবোর্ডে লগইন করা যাবে।

ঙ) প্রার্থীর যেকোনো পদে চাকুরির আবেদন করার পূর্বেই প্রার্থীকে তার নিজের বায়োডাটা ফর্ম আবশ্যিকভাবে পূরণ করতে হবে। সেক্ষেত্রে ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেন্যু হতে বায়োডাটা (Bio-data) তে ক্লিক করতে হবে। বায়োডাটা পূরণের ক্ষেত্রে প্রার্থীকে কয়েকটি ধাপে তথ্য দিতে হবে। প্রথম ধাপে প্রার্থীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণের লক্ষ্যে প্রার্থীকে তার শিক্ষাগত তথ্য অর্থাৎ SSC/HSC/JSC প্রদত্ত তথ্য নির্বাচন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে Teletalk অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রার্থীর নাম, প্রার্থীর পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও GPA স্বয়ংক্রিয়ভাবে অনলাইন সিস্টেমে পূরণ হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে যদি কোন ইনপুট ফিল্ড খালি থাকে তবে তা প্রার্থীকে নিজ হাতে পূরণ করতে হবে।

চ) পরবর্তী ধাপসমূহে প্রার্থী কর্তৃক নিজ ধর্ম, জাতীয় পরিচয়পত্র, বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ, ঠিকানা, উচ্চ শিক্ষা সংক্রান্ত তথ্য, পূর্বের/বর্তমান চাকরির অভিজ্ঞতা (যদি থাকে) সংক্রান্ত তথ্যসহ সংযুক্তি (যদি থাকে) যথাযথভাবে পূরণ ও আপলোড (যদি থাকে) করতে হবে।

ছ) আবেদনপত্রে প্রার্থীর একটি রঙিন ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০x৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। একটি রঙিন ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষরের (৩০০x৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান/সফট কপি নির্ধারিত স্থানে আপলোড করে সেভ বায়োডাটা (Save Biodata) বাটনে ক্লিক করে আবেদনকারীর সকল তথ্য সংরক্ষণ করতে হবে।

ها আবেদনকারী প্রয়োজনে আংশিক/খসড়া তথ্য সংরক্ষণ করতে পারবেন যা পরবর্তীতে হালনাগাদ করা যাবে। অনলাইনে বায়োডাটাতে (Bio-data) প্রদত্ত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। সেক্ষেত্রে অনলাইনে যেকোনো আবেদনপত্র দাখিল করার আগে প্রার্থীকে অবশ্যই প্রার্থীর বায়োডাটা (Bio-data) এর তথ্য শতভাগ সঠিক আছে কিনা নিশ্চিত হতে হবে।

আবেদনকারীর 'বায়োডাটা প্রস্তুতকরণ সম্পন্ন হলে ড্যাশবোর্ড হতে সক্রিয় নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন পদসমূহ লিস্ট আকারে প্রদর্শিত হবে। যেকোনো পদে আবেদনের ক্ষেত্রে পদের নিচে Apply Now বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট পদের বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে। পদে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্তাবলি (যদি থাকে) পূরণ হলে Apply Now বাটন এ ক্লিক করলে উক্ত পদে আবেদন সম্পন্ন হয়ে যাবে। আবেদনকারী প্রার্থী এক/একাধিক পদে প্রয়োজন অনুযায়ী আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রতিটি পদের অনুকূলে নির্ধারিত আবেদন ফি'র সঙ্গে আনুষঙ্গিক ফি প্রদান করতে হবে।

ঝ) আবেদনকারী প্রার্থী ড্যাশবোর্ডের বাম পাশে অবস্থিত মেন্যু হতে মাই-অ্যাপ্লিকেশন (My Application) এ ক্লিক করে আবেদনকারীর আবেদনকৃত পদের তালিকা দেখতে পারবেন। প্রার্থীকে আবেদনের পরে ৭২ ঘণ্টার মধ্যে আবশ্যিকভাবে অনলাইনের মাধ্যমে উক্ত এক/একাধিক পদের আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন ফি পরিশোধের ক্ষেত্রে প্রতিটি পদের ডান পাশে প্রদর্শিত Pay Now বাটনে ক্লিক করা হলে স্ক্রিনে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস, ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেট অপশন প্রদর্শিত হবে। প্রার্থী তার পছন্দ অনুযায়ী যেকোনো একটি পেমেন্ট সিস্টেম পছন্দ করে প্রতিটি পদের অনুকূলে আবেদন ফি দিতে পারবেন।

আবেদন ফি প্রদান করার ক্ষেত্রে ০১ থেকে ০৭নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ২০০/- (দুইশত) টাকা ও Teletalk সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/- টাকা, ০৮ থেকে ১০নং নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ও Teletalk সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২২/-(বাইশ) টাকাসহ সর্বমোট ১৭২/- (একশত বাহাত্তর) টাকা, ১১ থেকে ১৩নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ২১/- (একুশ) টাকাসহ সর্বমোট ১২১/- (একশত একুশ) টাকা এবং ১৪ থেকে ১৭নং ক্রমিকের পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৯/- (উনিশ) টাকাসহ সর্বমোট ৬৯/- (উনসত্তর) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। তবে, সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (যেমন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk সহ আনুষঙ্গিক সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৯/- (উনিশ) টাকাসহ সর্বমোট ৬৯/- (উনসত্তর) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ না হলে উক্ত পদের অনলাইন আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

অনলাইনে Payment System Operator (PSO) এর মাধ্যমে আবেদন ফি সফলভাবে জমাদানের পর প্রার্থী তার নিবন্ধিত মোবাইল নম্বর/ইমেইলে আবেদন ফি পরিশোধ নিশ্চিতকরণ সংক্রান্ত বার্তা পেয়ে যাবেন এবং প্রার্থীর ড্যাশবোর্ডেও উক্ত পদের অনুকূলে আবেদন ফি পরিশোধ সংক্রান্ত তথ্য হালনাগাদ হয়ে যাবে। আবেদন ফি প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত অপশনের যেকোনো একটি পেমেন্ট অপশন ব্যবহার করতে পারবেনঃ

1) মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস: bKash, Nagad, Rocket, mCash, MyCash, t-cash, SureCash;

II) ডেবিট/ক্রেডিট কার্ড: Visa, MasterCard, Amex , UnionPay, Nexus, QCash;

III) ইন্টারনেট ব্যাংকিং: City Touch, AB Direct, Bank Asia, MTB, Islami Bank Internet Banking;

IV) ওয়ালেট: iPay, Upay, Dmoney;

ঞ) আবেদন এবং আবেদন ফি প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থী অনলাইন জবপোর্টাল www.mpajobsbd.com এ লগইন করে নিজ ড্যাশবোর্ড হতে আবেদন কপি, পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ হলে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অনলাইন জবপোর্টাল www.mpajobsbd.com এর পাশাপাশি প্রার্থীকে এসএমএস এবং ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হবে।

ট) প্রার্থী মোবাইল নম্বর/ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী লিখিত ও মৌখিক পরীক্ষার সময়ে এই প্রবেশপত্র অবশ্যই প্রদর্শন করবেন।

আবেদন চলাকালীন সময়ে কোন ধরনের কারিগরি ত্রুটির সম্মুখীন হলে অনলাইন সাপোর্ট ডেস্ক এ লগইন করা অবস্থায় নতুন একটি কিংফন্ট তৈরি করে সমস্যার বিবরণসহ পোস্ট করে সমাধান পাওয়া যাবে। পাশাপাশি কারিগরি সমস্যার বিষয় উল্লেখ করে career@ upajobsbd.com অথবা career@mpa.gov.bd এ সরাসরি ইমেইল করা যাবে এবং আবেদনপত্র গ্রহণকালীন সময়ে যে কোন সহায়তা গ্রহণে অফিস চলাকালীন (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত) ০১৯৫২-২০১২১৪ ও ০১৩২৯-৬৯৯১০০ নম্বরে সরাসরি ফোন করার সুযোগ থাকবে।

(ড) অনলাইন আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

১৪। ডিক্লারেশন:

প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে;

** আবেদন দাখিলের ক্ষেত্রে যেকোন ধরনের জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে নির্ধারিত শেষ তারিখের পূর্বেই Online এ আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের পরামর্শ প্রদান করা হয়েছে।