সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MOCA Job Circular 2026 | পদ সংখ্যা: ২৭টি | Biddabari

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯ মে ২০২৬ ইং তারিখ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MOCA Job Circular 2026 প্রকাশিত  হয়েছে । সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MOCA Job Circular 2026 এর তথ্যমতে , ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩ তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ০৪টি ক্যাটাগরিতে ২৭টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা  ১ মে ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর । 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MOCA Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MOCA Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ২৭টি 

আবেদনের বয়সসীমা: ০১ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা:  ২১ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ হতে ২০ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ০৪:০০ পর্যন্ত।

আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

 আবেদনের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে ।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই  http://moca.teletalk.com.bd/  ওয়েবসাইটে   প্রবেশ করে আবেদন পত্র পূরণ করতে হবে ।

এই চাকরির বিবরণ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | MOCA Job Circular 2026 এর বিস্তারিত:

২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১.০৫.২০২৬ খ্রিস্টাব্দে বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

খ. বর্ণিত ছকের ১ ও ৩ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

গ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় বিভাগীয় প্রার্থীর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

ঘ. চাকুরির আবেদন ফরমে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

ছ. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদনপত্র (Application Form) সহ সত্যায়িত এক সেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর ফটোকপি দাখিল করতে হবে।

জ. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১, ৩ ও ৪ ক্রমিকের শূন্য পদ পূরণে 'বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০১৪ (সংশোধনী ২০২০)' এবং ২ ক্রমিকের শূন্য পদ পূরণে 'সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯' অনুসরণ করা হবে।

নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি সংশোধন/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

ঞ. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

ট. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://moca.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১.০৫.২০২৬ সকাল ১০:০০ টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২০.০৬,২০২৬ বিকাল ৪:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র দাখিল করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ.

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র দাখিল করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র দাখিলকারী প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। উক্ত Applicant's Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে ১-৩ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ৪ নং ক্রমিকের জন্য ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে দাখিল করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।"

প্রথম SMS: MOCA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: MOCA ABCDEF

Reply: Applicant's Name. Tk. 112/56 will be charged as application fee. Your PIN is XXXXXXXXXX. To pay fee Type MOCA<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: MOCA<space> Yes <space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: MOCA YES XXXXXXXXXX

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for MoCA Application for xxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

5. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://moca.teletalk.com.bd অথবা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের Website: www.moca.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যম (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID জানা থাকলে: MoCA<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: MOCA HELP USER ABCDEF

ii. PIN Number জানা থাকলে: MoCA<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: MOCA HELP PIN 12345678

পত্রিকা ছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moca.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। এছাড়া QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নাম্বারে ফোন করে তথ্য জানা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়াও, টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject Organization Name: MOCA, Post Name: Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

8. প্রার্থীর যোগ্যতা যাচাই:

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

(খ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভার মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনের কাউন্সেলর/মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

(গ) কোটা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি;

(ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত ফটোকপি;

(ঙ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's copy);

৫. উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে সরকার কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।