কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Kishoreganj Job Circular 2026 | পদ সংখ্যা: ৬৮টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০ জুলাই ২০২৬ ইং তারিখ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Kishoreganj Job Circular 2026 প্রকাশিত হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Kishoreganj Job Circular 2026 এর তথ্যমতে, ১৬তম গ্রেডের ১টি ক্যাটাগরিতে সর্বমোট ৬৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০৩ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Kishoreganj Job Circular 2026 এর তথ্যমতে, কিশোরগঞ্জ জেলার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Kishoreganj Job Circular 2026 গুরুত্বপূর্ণতথ্য:
পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর।
পদসংখ্যা: ৬৮টি।
আবেদনের বয়সসীমা: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০২ আগস্ট ২০২৬ ইং হতে ০৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ পর্যন্ত।
আবেদন ফি: জেলা প্রশাসক, কিশোরগঞ্জ’র অনুকূলে যেকোনো তফসিলী ব্যাংক এর শাখা হতে ১০০ (একশত) টাকা মূল্যমানের (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মূলকপি দাখিল করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশ পত্রের নমুনা জেলা প্রশাসনের ওয়েবসাইট www.kishoreganj.gov.bd , জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের স্থানীয় সরকার শাখা ও সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে।
এই চাকরির বিবরণ
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DC Office Kishoreganj Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদনের শর্তাবলী:
১। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২। সরকারের নির্দেশনা মোতাবেক উক্ত পদের বেতনের ৭৫% সরকারি অনুদান থেকে এবং ২৫% ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে নির্বাহ করা হবে।
৩। সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমে 'জেলা প্রশাসক, কিশোরগঞ্জ'কে সম্বোধন করে আগামী ০২ আগস্ট ২০২৬ খ্রি. হতে ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এ পৌঁছাতে হবে। সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করা যাবে না। খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বামপার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে। নির্ধারিত আবেদন ফরম এবং প্রবেশপত্র জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এর ওয়েবসাইট: www.kishoreganj.gov.bd হতে সংগ্রহ করা যাবে।
81 প্রার্থীর বয়সসীমা ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। (বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে ১৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং ১১, ২০২৪ অনুসরণ করা হয়েছে।)
৫।
এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকুরী বিধিমালা, ২০১১ (সংশোধিত ২০১৬) এবং এতদসংক্রান্ত সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
৬। যে কোন তফসিলী ব্যাংক হতে জেলা প্রশাসক, কিশোরগঞ্জ-এর অনুকূলে নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
۹۱ আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে:
(ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি আবেদন ফরমের নির্ধারিত জায়গায় সংযুক্ত করতে হবে। ছবির পেছনের পৃষ্ঠায় উপরের দিকে প্রার্থীর সম্পূর্ণ নাম লিখতে হবে এবং নিচে সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবীযুক্ত স্পষ্ট সীল ও স্বাক্ষর থাকতে হবে।
(খ) শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ছায়ালিপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত)।
৮।
(গ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
(ঘ) জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি।
(ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র;
(চ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/প্রশাসক অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
(ছ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, তৃতীয় লিঙ্গ এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন/সনদপত্র।
(জ) পদের ও প্রার্থীর নাম-ঠিকানা সম্বলিত ১০ (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেটযুক্ত ৯২ ইঞ্চি ৪২ ইঞ্চি আকারের একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
(ঝ) প্রবেশপত্রে "প্রার্থী কর্তৃক পূরণীয়" অংশ যথাযথভাবে পূরণ করে ০২(দুই) কপি প্রবেশপত্র আবশ্যিকভাবে আবেদন পত্রের সাথে দাখিল/প্রেরণ করতে হবে।
কোটা সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখার ২৩/০৭/২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১ নং প্রজ্ঞাপনে প্রদত্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হবে এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি/বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৯। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
১০। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র এবং ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/স্বাক্ষরবিহীন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১১। ইতোপূর্বে এ কার্যালয় হতে ২৯/১০/২০১৯ তারিখের ৪৬.৪১,৪৮০০,০১০,০৩,০৩২.১৯-২৯২ নম্বর স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি মোতোবেক যারা আবেদন করেছেন, তাদের উল্লিখিত পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
১২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল করতে হবে। এক্ষেত্রে আবেদনের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
১৩। কোটাধারী প্রার্থীকে তার কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। অন্যথায় তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
১৪। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে আবেদন পত্র/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, কোটা সম্পর্কিত প্রমাণক/সনদপত্রের মূলকপি উপস্থাপন/দাখিল করতে হবে।
১৬। নিয়োগের ব্যাপারে কোন প্রকার সুপারিশ বা তদবীর প্রার্থীর যোগ্যতার পরিপন্থী বলে বিবেচিত হবে। আবেদনপত্র গ্রহণ/বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।
১৭। উক্ত নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের ২১ জানুয়ারি ২০২৬ তারিখের ৪৬,০০,০০০০,০১৮,৯৯,০২৪.১৯ (অংশ-১)- ১৫ নং স্মারকপত্রের নির্দেশনা অনুসরণ করা হবে।
১৮। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন/পরিবর্ধন/সংযোজন/বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
১৯। জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন যে কোন বিষয়ে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুযায়ী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে এবং স্বাস্থ্য পরীক্ষায় অনুপযুক্ত বিরূপ মন্তব্য পাওয়া গেলে নিয়োগ বাতিলযোগ্য হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে। ২০।
২১। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।



