কর্ণফুলী ইপিজেড হাসপাতাল নিয়োগ ২০২৬ | KEPZ Hospital Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০মার্চ ২০২৬ ইং তারিখ কর্ণফুলী ইপিজেড হাসপাতাল নিয়োগ ২০২৬ | KEPZ Hospital Job Circular 2026 প্রকাশিত হয়েছে। কর্ণফুলী ইপিজেড হাসপাতাল নিয়োগ ২০২৬ | KEPZ Hospital Job Circular 2026 এর তথ্য মতে, ০৪টি ক্যাটাগরিতে সর্বমোট ০৬ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ২৮ এপ্রিল ২০২৬ইং তারিখ সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
কর্ণফুলী ইপিজেড হাসপাতাল নিয়োগ ২০২৬ | KEPZ Hospital Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরীরত প্রার্থীদের বেলায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
কর্ণফুলী ইপিজেড হসপিতাল নিয়োগ ২০২৬ | KEPZ Hospital Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ০৬টি ।
আবেদন ফি: ৫০ টাকা হতে ২০০ টাকা।
আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ১১ মে ২০২৬ইং তারিখ সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছর।
আবেদনের সময়সীমা: ২৮ এপ্রিল ২০২৬ইং তারিখ ।
আবেদন ফি জমাদানের মাধ্যম: Karnaphuli EPZ Hospital এর অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ০১ নং ও ০২ নং পদের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও গাইনোকোলজিস্ট ও অবস ২০০/- টাকা এবং ০৩ নং ও ০৪ নং পদের এম.এল.এস.এস ও পরিচ্ছন্নতাকর্মী ৫০/- টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আবেদন ফরম বেপজার ওয়েবসাইট www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। ডাকযোগে/কুরিয়ার সার্ভিস যোগে সদস্য সচিব, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল দাতব্য বোর্ড, কর্ণফুলী ইপিজেড, প্রশাসন বিভাগ, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম-৪২০৪, বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
এই চাকরির বিবরণ
কর্ণফুলী ইপিজেড হসপিতাল নিয়োগ ২০২৬ | KEPZ Hospital Job Circular 2026 এর বিস্তারিত:
শর্তাবলী
০১. নির্ধারিত চাকুরীর আবেদন ফরমে আবেদন আগামী ২৮/০৪/২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিস যোগে সদস্য সচিব, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল ট্রাষ্টি বোর্ড, কর্ণফুলী ইপিজেড, প্রশাসন বিভাগ, কর্ণফুলী ইপিজেড হাসপাতাল, উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম-৪২০৪, বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অত্র অফিসে সরাসরি/হাতে-হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। উক্ত তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন ফরম বেপজার ওয়েবসাইট www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
০২. খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
০৩. বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
০৪. চাকুরীরত প্রার্থীদের বেলায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
০৫. অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন কোন কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। প্রাথমিক বাছাই এর পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র সর্বাধিক উপযুক্ত প্রার্থীগণকে লিখিত বা মৌখিক অথবা উভয় পরীক্ষায় অংশ গ্রহনের জন্য পত্র মারফত জানানো হবে।
০৬. আবেদনের সাথে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের কপি এবং সদ্য তোলা ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে।
০৭. Karnaphuli EPZ Hospital এর অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ০১ নং ও ০২নং পদে প্রধান চিকিৎসা কর্মকর্তা ও গাইনোকোলজিষ্ট ও অবস ২০০/- টাকা এবং ০৩ নং ও ০৪নং পদে এম.এল.এস.এস ও পরিচ্ছন্নতাকর্মী ৫০/- টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
০৮. কোন কারণ প্রদর্শন ব্যতিরেকে বোর্ড যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং আবেদনের সাথে দাখিলকৃত দলিলাদি ফেরতযোগ্য নয়। নিয়োগ প্রক্রিয়ায় বোর্ডের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।
০৯. প্রার্থীকে লিখিত/মৌখিক পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১০. কোন তদবীর বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।



