কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬ | Karmasangsthan Bank Job Circular 2026 | পদ সংখ্যা: ২৮৭ টি| Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১ মে ২০২৬ ইং তারিখ কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬ | Karmasangsthan Bank Job Circular 2026 প্রকাশিত হয়েছে । কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬ | Karmasangsthan Bank Job Circular 2026 এর তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩ তম গ্রেড থেকে ১৬ তম গ্রেডের ০৩ টি ক্যাটাগরিতে ২৮৭ টি পদে নিয়োগ প্রদান করা হবে।প্রার্থীর বয়সসীমা ০১ মে ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর ।
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬ | Karmasangsthan Bank Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬ | Karmasangsthan Bank Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ২৮৭ টি ।
আবেদনের বয়সসীমা: ০১ মে ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর ।
আবেদনের সময়সীমা: ২৪ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২৩ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা । সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির(ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)প্রার্থীর আবেদন ফি ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://kb.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬ | Karmasangsthan Bank Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়:
০১। 'O' Level ও 'A' Level পাস হলে দেশীও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) এবং বিদেশী বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রী প্রাপ্ত হলে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রী ও ফলাফলের (শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখসহ) তথ্য প্রদান করতে হবে।
০২। সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণী নির্দেশনা: গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নংশিম/শাঃ১১/৫-১ (অংশ)/৫৮২ ও শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে:
০৩।
বয়সসীমা (০১/০৫/২০২৬ অনুযায়ী)
: (ক) আবেদনকারী প্রার্থীগণের বয়সসীমা ১৮-৩২;
(খ) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
০৪।
শুধুমাত্র https://kb.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
০৫।
সকল গ্রেডের প্রার্থীদের পরীক্ষার ফি ১০০/-(একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘটার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ( ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
০৬। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। ক্রমিক নং (১) ও (২) এ বর্ণিত পদে MCQ ও লিখিত পরীক্ষায় এবং ক্রমিক নং (৩) এ বর্ণিত পদে MCQ, লিখিত ও স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের নিকট থেকে আবেদনে বর্ণিত তথ্যাবলির সমর্থনে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/ ১ম শ্রেণির ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নবর্ণিত সনদপত্র/কাগজপত্রের অনুলিপি আহ্বান করা হবে। দাখিলকৃত সনদপত্র/কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে:
(ক) সাম্প্রতিক তোলা ০৪ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি;
(খ) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant's Copy;
(গ) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র;
(ঘ) ডাটা এন্ট্রি অপারেটর এর ক্ষেত্রে কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যূন ০৬ (ছয়) মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র;
(ঙ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র;
(চ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ছ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
(জ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ঝ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; এবং
(ঞ) MCQ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।
আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ-সুবিধা দাবী করলে তা গ্রহণযোগ্য হবে না।
০৮। ক্রমিক নং (১) ও (২) নং এ বর্নিত পদে প্রার্থীদের MCQ, লিখিত ও মৌখিক পরীক্ষায় এবং ক্রমিক নং (৩) এ বর্ণিত পদে MCQ, লিখিত, স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্ট ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
০৯। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
১০। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
১১। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম ও শর্তাবলি:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://kb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরুপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪/০৫/২০২৬ স্থানীয় সময় সকাল ১০.০০ ঘটিকা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩/০৬/২০২৬ স্থানীয় সময় বিকাল ০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ় সর্বোচ্চ ১০০KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০KB হতে হবে।
গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। ঘ.
ঙ. এমসিকিউ/লিখিত পরীক্ষা/স্ট্যান্ডার্ড এ্যাপ্টিচ্যুড টেস্ট এর সময়, স্থান এবং Admit Card ডাউনলোড সম্পর্কিত তথ্য জাতীয় দৈনিক, কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইট ও https://kb.teletalk.com.bd এ এবং প্রার্থীর মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
চ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy-তে যদি কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধনের সুযোগ থাকবে না। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's copy-তে প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর রয়েছে মর্মে নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ সকল পদের জন্য ১০০/-(একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: KB<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: KB ABCDEF
Reply (সকল পদের জন্য): Applicant's Name, Tk-112/Tk-56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type KB<Space>Yes<Space>PIN and send to 16222,
Reply সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীরা: Applicant's Name, Tk-56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type KB<Space>Yes<Space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: KB<Space>Yes<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: KB YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment Completed Successfully for KB Application for (post name) User
ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://kb.teletalk.com.bd অথবা কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে https://kb.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
জ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
ক. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i) User ID জানা থাকলে: KB<space>Help<space>USER<space>User ID & Send to 16222.
Example: KB HELP USER ABCDEF
ii) PIN Number জানা থাকলে: KB<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.
Example: KB HELP PIN 12345678
-০৩-
ঞ. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে www.kb.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর হতে ১২১ নম্বরে কল করতে পারবেন অথবা নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার এ যোগাযোগ করতে পারবেন। এছাড়াও alljobs.query@teletalk.com.bd এ ই-মেইল পারবেন। জানতে করে ফেসবুক পেজ এছাড়া টেলিটকের জব পোর্টাল-এ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: KB, Post Name:***, Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ট. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১২।
অসম্পূর্ণ/ভুল তথ্যসম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকেই বাতিল বলে বিবেচিত হবে।
১৩।
চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে পারবেন। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ০৬ নং ক্রমিকে উল্লিখিত শর্ত মোতাবেক
দলিলাদি নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করতে হবে।
১৪। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান এবং পরিবর্তিত প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।
১৫। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৬। প্রার্থী কর্তৃক প্রদত্ত/দাখিলকৃত কোনো তথ্য বা কাগজপত্র অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ বাতিল করাসহ আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭। নির্বাচিত প্রার্থীদের পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে।
১৮।
কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো/সকল আবেদন বাতিল/গ্রহণ/পদের সংখ্যা হাস/বৃদ্ধির অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
১৯। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করার পরামর্শ প্রদান করা হলো।
২০।
যেকোনো ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
২১ ।
নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য https://kb.teletalk.com.bd এবং কর্মসংস্থান ব্যাংকের https://kb.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।



