ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Islamic Foundation Job Circular 2026 |পদ সংখ্যাঃ ৬৫টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ এপ্রিল ২০২৬ ইং তারিখ ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Islamic Foundation Job Circular 2026 প্রকাশিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Islamic Foundation Job Circular 2026 এর তথ্য মতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড থেকে ৯ম গ্রেডে ১৩টি ক্যাটাগরিতে সর্বমোট ৬৫ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর।
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Islamic Foundation Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Islamic Foundation Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা : ৬৫টি
আবেদন ফি: ৫৬ টাকা হতে ২২৩ টাকা। সকল পদে অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে ৫৬ টাকা।
আবেদনের বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০৫ মে ২০২৬ ইং তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে ০৪ জুন ২০২৬ ইং তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://ifb.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Islamic Foundation Job Circular 2026 এর বিস্তারিত:
০২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়:
(১) প্রার্থীকে https://ifb.teletalk.com.bd এই লিংকে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে।
(২) প্রযোজ্যক্ষেত্রে সরকার ঘোষিত সমমানের ডিগ্রী গ্রহণযোগ্য হবে।
(৩) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী
(ক) আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৫-০৫-২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯:০০ ঘটিকা
(ii) Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ০৪-০৬-২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB এর মধ্যে হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নিদের্শনা মতে ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ঘোলা/ঘষা মাজা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (ওয়েবে) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ২০০/-(দুই শত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩ (তেইশ) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ২২৩ (দুইশত তেইশ) টাকা, ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে, সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
(চ) একই পদের আবেদনে প্রযোজ্য ক্ষেত্রে স্থায়ী পদ/অস্থায়ী পদ উল্লেখ করতে হবে।
এ SMS IFB <Space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: IFB ABCDEF & send to 16222
Reply: Applicant's Name, TK. 223/56 will be charged as application fee. Your PIN is 12345678. To Pay Fee Type
IFB<Space>Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS IFB <Space>Yes<Space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: IFB Yes 12345678 & send to 16222
Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for IFB
Application for xxxxxxxx User ID is (ABCDEF) and Password (XXXXXXX)
(ছ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://ifb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(জ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
(ঝ) শুধুমাত্র Teletalk Pre-Paid Mobile নম্বর থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে:
IFB <Space>Help<Space>User<Space>User ID and Send to 16222.
Example: IFB Help USER ABCDEF & send to 16222
(ii) PIN Number জানা থাকলে:
IFB <Space>Help<Space>PIN<Space>PIN No and Send to 16222
Example: IFB Help PIN 12345678 & send to 16222.
(ঞ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের এর ওয়েবসাইটে www.islamicfoundation.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR-Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
(ট) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd ad1.admin@islamicfoundation.gov.bd মেইলে, এছাড়া টেলিটকের জবপোর্টাল ও ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (মেইল/মেসেজে এর Subject-এ Organization Name: islamicfoundation, Post Name:******, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। আবেদনে উল্লিখিত শেষ তারিখ ও সময়ের পর আবেদন সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
(ঠ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোন মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
(৩) একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন। তবে, একই দিনে একই সময়ে আবেদিত পদ সমূহে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবলমাত্র ১ টি পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
(৪) বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ১৮-৩২ বৎসর।
(৫) জাতীয়তা:
ক. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে।
খ. সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোন প্রার্থী কোন বিদেশী নাগরিককে বিবাহ করে থাকলে বা বিবাহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
(৬) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে।
(৭) মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে:
(ক) জাতীয় পরিচয় পরিপত্রের মূল কপি প্রদর্শণ পূর্বক ফটোকপি ১ ফর্দ;
(খ) নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারীকৃত সর্বশেষ কোটা পদ্ধতি, নীতিমালাসহ সকল বিধিবিধান অনুসরন করা হবে;
(গ) বাছাই/লিখিত/ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্রের কপি;
(ঘ) শারীরিক প্রতিবন্ধী কোটায় প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরাধীন জেলা সমাজসেবা কার্যালয়/উপজেলা সমাজসেবা কার্যালয়/শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র (আইডি কার্ড) এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে।
(ঙ) পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি;
(চ) নাগরিকত্ব সনদের ফটোকপি ১ ফর্দ;
(ছ) কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে উল্লিখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি এবং সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে।
(৮) ৭ নম্বর অনুচ্ছেদের বর্ণনামতে সকল তথ্য ও কাগজপত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেটের মূল সনদপত্র এবং সত্যায়িত কপি ও ছবি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
(৯) অনলাইন-এ পূরণকৃত মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় প্রার্থীতা দাবি না করলে পরবর্তীতে নতুন করে কোনো কোটার প্রার্থীতা দাবি গ্রহণযোগ্য হবে না।
(১০) প্রার্থীকে ইসলামের বাস্তব অনুযায়ী এবং দ্বীনি শিক্ষার মৌলিক বিষয়গুলি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
(১১) কোন প্রার্থী যদি ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না এবং তথ্য গোপন রেখে আবেদন করলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(১২) আবেদনপত্রে নাম, জন্ম তারিখ ও অন্য কোনোরূপ Substantive ত্রুটি থাকলে প্রার্থিতা বাতিল হবে।
(১৩) কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধি/বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোন পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
(১৪) লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী www.islamicfoundation.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য আলাদাভাবে কোন সাক্ষাৎকারপত্র প্রেরণ করা হবে না।
(১৫) নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(১৬) প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
(১৭) ইসলামিক ফাউন্ডেশনের (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরী বিধিমালা, ১৯৯৮ অস্পষ্টতা থাকলে প্রযোজ্য সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে।
(১৮) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে।



