গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | GTCL Job Circular 2026 | পদ সংখ্যাঃ ৭১টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২১ এপ্রিল ২০২৬ ইং তারিখ গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | GTCL Job Circular 2026 প্রকাশিত হয়েছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | GTCL Job Circular 2026 এর তথ্য মতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১০ তম গ্রেড থেকে ১৬ তম গ্রেডের ১৬টি ক্যাটাগরিতে সর্বমোট ৭১ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ২৭ এপ্রিল ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৫৪ বছর।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | GTCL Job Circular 2026 এর তথ্যমতে, প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | GTCL Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা : ৭১ টি।
আবেদন ফি : ১১২ টাকা হতে ২২৩ টাকা।
আবেদনের বয়সসীমা: ২৭ এপ্রিল ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৫৪ বছর।
আবেদনের সময়সীমা: ২৭ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে ২১ মে ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://gtcl.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | GTCL Job Circular 2026 এর বিস্তারিত:
শর্তাবলী:
১। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান শুরু ও শেষ হওয়ার তারিখ ও সময়:
(ক) ২৭-০৪-২০২৬ তারিখ, সকাল ৯:০০টা থেকে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরু হবে।
(খ) ২১-০৫-২০২৬ তারিখ, বিকাল ৫:০০টার মধ্যে আবেদনপত্র জমাদান অবশ্যই সম্পন্ন করতে হবে।
(গ) শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ২৪-০৫-২০২৬ তারিখ, বিকাল ৫:০০টা পর্যন্ত) SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
২। অনলাইনে আবেদন করার পদ্ধতি:
(ক) প্রার্থীকে Teletalk Bangladesh Ltd.-এর Web address (http://gtcl.teletalk.com.bd) অথবা গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)-এর Web address (www.gtcl.gov.bd) এর মাধ্যমে GTCL কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে। উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে Advertisement, Instructions for Submitting Application এবং ১৬ (ষোল) ক্যাটাগরি পদের জন্য নির্ধারিত Application Form (আবেদন ফরম) এর রেডিও বাটন দেখা যাবে। Advertisement-এর রেডিও বাটন ক্লিক করলে বিজ্ঞাপন পাওয়া যাবে। ফর্ম পূরণের পূর্বে প্রার্থীকে Instruction অংশটি Download করে প্রতিটি নির্দেশনা ভাল করে আয়ত্ত করে Application Form-এর প্রত্যেকটি Field-এর প্রদত্ত তথ্য/নির্দেশনা অনুসরণ করে Form পূরণ করতে হবে। লাল তারকা চিহ্নিত Field সমূহ অবশ্যই পূরণ করতে হবে। ফরমে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর/জন্মনিবন্ধন নম্বর অবশ্যই দাখিল করতে হবে।
(খ) ছবি (Photo): আবেদন ফরম (Application Form) সঠিকভাবে পূরণ সম্পন্ন হলে ফরমটির Preview দেখা যাবে। Preview-এর নির্ধারিত স্থানে প্রার্থীকে নির্দিষ্ট মাপের (৩০০ x ৩০০ Pixel এবং JPG Format) নিজের রঙিন ছবি Scan করে Upload করতে হবে। সাদা-কালো ছবি এবং চাহিত ছবির আয়তন কোনোভাবেই এর কম বা বেশী হবে না এবং এবং File size হবে সর্বোচ্চ ১০০ KB. উল্লিখিত মাপের ছবি না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এছাড়াও, সাইড ভিউ/সানগ্লাসসহ ছবি গ্রহণযোগ্য হবে না। Home Page এর Help menu তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
(গ) স্বাক্ষর (Signature): Application Preview তে স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে নিজের স্বাক্ষর Scan করে Upload করতে হবে। উল্লেখ্য, স্বাক্ষরের আয়তন হবে ৩০০ x ৮০ Pixel (JPG Format), কোনোভাবেই এর কম বা বেশী নয় এবং File size হতে হবে সর্বোচ্চ ৬০ KB. উল্লিখিত নির্দেশনা অনুযায়ী প্রার্থীর নির্দিষ্ট মাপের স্বাক্ষর না হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
(ঘ) ঘোষণা (Declaration): প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের (Application Form) ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, আবেদন পত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে যে-কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল এবং ভবিষ্যতে GTCL কর্তৃক তার বিরুদ্ধে যে-কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
(ঙ) SMS পাঠানোর নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশনা মতে ছবি এবং Signature Upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র Submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবে। উক্ত Applicant's Copy প্রার্থীকে প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করতে হবে। Applicant's কপিতে একটি User ID দেয়া থাকবে এবং এ User ID ব্যবহার করে Teletalk Bangladesh Ltd. কর্তৃক SMS এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে-কোনো Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি+টেলিটক এর কমিশন+ভ্যাট বাবদ ক্রমিক নং-১ হতে ৫ এ বর্ণিত পদসমূহের (গ্রেড-১২) জন্য ১৬৮/-(একশত আটষট্টি) টাকা, ক্রমিক নং-৬ হতে ১৪ এ বর্ণিত পদসমূহের (গ্রেড-১৩ হতে গ্রেড-১৬) জন্য ১১২/- (একশত বারো) টাকা, ক্রমিক নং-১৫ এ বর্ণিত পদের (গ্রেড-১০) জন্য ২২৩/- (দুইশত তেইশ) টাকা এবং ক্রমিক নং-১৬ এ বর্ণিত পদের (গ্রেড-১২) জন্য ১৬৮/- (একশত আটষট্টি) টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
(i) প্রথম SMS: GTCL <space>User ID লিখে send করুন 16222 নম্বরে। Example: GTCL PQBCR Reply: Applicant's Name, Tk. 223/168/112 will be charged as application fee. Your PIN is (8 digit number) e.g.-xxxXXXXXX
To pay fee (পরীক্ষার ফি জমা): Type GTCL <Space>Yes<Space>PIN and send to 16222. (ii) দ্বিতীয় SMS: GTCL<space>Yes<Space>PIN লিখে send করুন 16222 নম্বরে।
Example: GTCL YES 12345678 Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for GTCL Application for (post name) User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx).
"বিশেষভাবে উল্লেখ্য, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না"
(চ) উপরের নির্দেশনা অনুসারে পরীক্ষার নির্ধারিত ফি জমা হলে টেলিটক হতে প্রেরিত উত্তরে প্রার্থীকে একটি User ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী তার রোল নম্বর সংবলিত Admit Card (প্রবেশপত্র) Download করে রঙিন প্রিন্ট করতে হবে। এই Admit Card (প্রবেশপত্র) টি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে।
(ঘ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন:
(i) User ID জানা থাকলে: GTCL <Space>HELP<Space>USER<Space>User ID and sent to 16222. Example: GTCL HELP USER ABCDEF & send to 16222.
(ii) PIN Number জানা থাকলে: GTCL<Space>HELP<Space>PIN<Space>PIN No and sent to 16222. Example: GTCL HELP PIN xxxxxxxx & send to 16222.
(জ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষাসংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ঝ) অনলাইনে আবেদনে সমস্যা হলে: Online পদ্ধতিতে আবেদন করতে কোনো সমস্যা হলে Teletalk নম্বর থেকে ১২১ নম্বরে অথবা vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে (Mail এ Subject Name: xxxxxx; Organization Name: GTCL; Post Name: xxxx; Applicant User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)
৩। লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS ও GTCL-এর ওয়েবসাইট-এর মাধ্যমে জানানো হবে।
৪। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ১:৬ অনুপাতে অর্থাৎ ১টি পদের বিপরীতে সর্বাধিক ৬জন প্রার্থীকে সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। তবে, লিখিত পরীক্ষায় শেষোক্ত উত্তীর্ণ প্রার্থীর প্রাপ্ত নম্বর একাধিক প্রার্থী প্রাপ্ত হলে, তাদের সকলকে সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। প্রার্থীদের সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষা গ্রহণকালে নির্ধারিত আবেদন ফরমে সংশ্লিষ্ট প্রার্থীর উল্লিখিত তথ্য প্রমাণের জন্য আবশ্যিকভাবে নিম্নলিখিত কাগজপত্র/সার্টিফিকেট এর মূল কপি মৌখিক পরীক্ষা/সাক্ষাৎকার গ্রহণকারীসংশ্লিষ্ট কমিটি/কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে এবং এক সেট সত্যায়িত (অবশ্যই সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক) ফটোকপি জমা দিতে হবে:
(ক) সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (যদি থাকে) সার্টিফিকেট;
(খ) সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সার্টিফিকেট;
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা/সিটি কর্পোরেশনের মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রার্থীর স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট;
(ঘ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র (প্রার্থী কর্তৃক চাকরির আবেদন ফরমে যে তথ্য প্রদান করা হবে);
(ঙ) বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশি বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalent Certificate);
(চ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র;
(ছ) মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরঙ্গনার পুত্র-কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতার/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা) সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে-কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে:
১। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২৬-০২-২০০২ তারিখের মুঃবিঃমঃ/সনদ-১/প্র-১/২০০২/০২ নং প্রজ্ঞাপন অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরঙ্গনা) সনদ; অথবা
২। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ০১-০২-২০০৯ তারিখের মুবিম/সনদ-১/প্র-৩/৩১/০২/১৪০ নং প্রজ্ঞাপন অনুযায়ী ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকার প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত এবং মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক ইস্যুকৃত পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদ;
(জ) প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদাসম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি;
(ঝ) তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;
(ঞ) প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি এবং
(ট) নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে।
৬। বয়সসীমা: ২৭-০৪-২০২৬ তারিখে ক্রমিক নং-১ হতে ১৪ এ বর্ণিত পদসমূহের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩২ (বত্রিশ) বছর পর্যন্ত এবং ক্রমিক নং-১৫ হতে ১৬ এ বর্ণিত পদসমূহের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৫৪ (চুয়ান্ন) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স প্রমাণের ক্ষেত্রে এনআইডি কার্ডসহ এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্মতারিখ প্রকৃত জন্মতারিখ হিসেবে গণ্য হবে।
৭। শারীরিক প্রতিবন্ধী হিসেবে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যে সকল প্রার্থী শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক এরূপ প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন হওয়ার ১০ (দশ) কর্মদিবসের মধ্যে অফিস চলাকালীন সময়ে মহাব্যবস্থাপক (এইচআর), গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড, এফ-১৮/এ, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাঁও, ঢাকা-১২০৭ বরাবর আবেদন করতে হবে:
(ক) অনলাইন আবেদন ফরম এর কপি;
(খ) প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজেসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত সনদ/সুবর্ণ নাগরিক সনদ;
(গ) প্রার্থীর ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
(ঘ) শ্রুতিলেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার নিকট হতে প্রত্যয়নপত্র এবং
(ঙ) শ্রুতিলেখক প্রদানের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
৮। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
৯। এ নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত সর্বশেষ বিধি-বিধান, সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা, কোটা নীতি ও কোম্পানির চাকরি বিধি যথাযথভাবে অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
১০। অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১১। কোনো প্রার্থী নিয়োগ লাভের পর তার প্রদত্ত কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২। নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
১৩। কোনো প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করলে তার সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১৪। কোনো Appeared প্রার্থী আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
১৫। দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
১৬। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৭। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করে। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে। **



