বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Geological Survey of Bangladesh Job Circular 2026 | পদ সংখ্যা: ৫০টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৬ এপ্রিল ২০২৬ ইং তারিখে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Geological Survey of Bangladesh Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Geological Survey of Bangladesh Job Circular 2026 এর তথ্য মতে, ১৪তম থেকে ২০তম গ্রেডের ১২টি ক্যাটাগরিতে সর্বমোট ৫০ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Geological Survey of Bangladesh Job Circular 2026 এর তথ্যমতে, বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Geological Survey of Bangladesh Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ৫০টি
আবেদনের বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ০৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:০০ ঘটিকা থেকে ২৮ এপ্রিল ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: পদানুসারে ১১২ টাকা থেকে ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://gsb.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Geological Survey of Bangladesh Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে:
১। প্রার্থীর বয়স সীমা সকল ক্ষেত্রে ০১/০৪/২০২৬ তারিখে ১৮-৩২ বছর। তবে ক্রমিক নং-৪, ৫ ও ৬ পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। "বিভাগীয় প্রার্থী” অর্থ এরূপ কর্মচারি যিনি সংশ্লিষ্ট অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অন্যূন ০২ (দুই) বৎসর স্থায়ী বা অস্থায়ী ভাবে চাকুরিরত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
২ ৩। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ক্রমিক ১-৩, ৭ এবং ৯-১২ নম্বরে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক ৪-৬ ও ৮ নম্বরে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
81 মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের (শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, কোটা দাবীর সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদসহ প্রয়োজনীয় সকল সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ) মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া, প্রার্থীর সদ্য তোলা দুই কপি রঙ্গিন ছবিসহ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে হালনাগাদ ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ প্রদান করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল করতে হবে।
৫। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানগণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা/মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট (উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) এর ফটোকপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (পদবী ও নামের সীলসহ) দাখিল করতে হবে।
৬। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না।
সকল পদের পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেয়া হলো।
৮। বিজ্ঞপ্তিতে প্রকাশিত শূন্য পদের সংখ্যা হাস/বৃদ্ধি ও কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত/বাতিল/প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৯।
সরকারের প্রচলিত বিধি-বিধান, সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা ও কোটানীতি অনুসরণ করা হবে।
১০। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক সংশোধন বা সম্পূর্ণ বিজ্ঞপ্তি বা পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল বা সাময়িকভাবে স্থগিত করার ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনো বিষয় বা অংশের অধিকতর ব্যাখ্যার প্রয়োজনে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক ব্যাখ্যাই চূড়ান্ত বলে গণ্য হবে।
১২।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://gsb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৮/০৪/২০২৬ সকাল-১০:০০ ঘটিকা।
(ii) online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৮/০৪/২০২৬ বিকাল-০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্ত ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে।
(গ) online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু online-এ আবেদনপত্র submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ ১-৮ ক্রমিক নম্বরে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বারো) টাকাসহ (অফেরতযোগ্য) মোট: ১১২/- (একশত বারো) টাকা এবং ৯-১২ ক্রমিক নম্বরে উল্লিখিত পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকা সহ (অফেরতযোগ্য) মোট: ৫৬/- (ছাপ্পান্ন) টাকা; তবে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) জন্য সকল ক্রমিক নম্বরের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট: ৫৬/- (ছাপ্পান্ন) টাকা মাত্র Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
প্রথম SMS:
GSB
Example: GSB ABCDEF
Reply: Applicant's Name, TK-১১২/৫৬ will be charged as application fee. Your PIN is ১২৩৪৫৬৭৮. To pay fee Type GSB
দ্বিতীয় SMS: GSB
Example: GSB Yes ১২৩৪৫৬৭৮
Reply: Congratulations! Applicant's Name, Payment completed successfully for GSB Application for (post name) User ID is (ABCDEF) and password
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://gsb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(ছ) SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী
এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং
(জ) Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে: GSB
=08=
(ii) PIN Number জানা থাকলে: GSB
(ঝ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ওয়েবসাইট www.gsb.gov.bd এ দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.gsb.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
(ঞ) অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা masumgsb@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: GSB, Post Name: Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৩। online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।



