গাজীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Customs, Excise and VAT Commissionerate, Gazipur Job Circular 2026 |পদ সংখ্যা: ৩১টি| Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৯ এপ্রিল ২০২৬ ইং তারিখ গাজীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Customs, Excise and VAT Commissionerate, Gazipur Job Circular 2026 প্রকাশিত হয়েছে। গাজীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Customs, Excise and VAT Commissionerate, Gazipur Job Circular 2026 এর তথ্যমতে , ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৪ তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ০৫টি ক্যাটাগরিতে সর্বমোট ৩১ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
গাজীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Customs, Excise and VAT Commissionerate, Gazipur Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি / আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে।
গাজীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Customs, Excise and VAT Commissionerate, Gazipur Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ৩১ টি
আবেদনের বয়সসীমা: ০১ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০৭ মে ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ২১ মে ২০২৬ ইং তারিখ বিকাল ৪:০০ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা। অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা ।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://gazipurvat.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।
এই চাকরির বিবরণ
গাজীপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Customs, Excise and VAT Commissionerate, Gazipur Job Circular 2026 এর বিস্তারিত:
০২। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুসরণীয় শর্তাবলী:
(ক) সকল প্রার্থীর ক্ষেত্রেই ০১/০৫/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। তবে বর্ণিত ছকের ১ ও ৩নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী বুঝাবে, যিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত আছেন এবং এ দপ্তরের অধিক্ষেত্রাধীন গাজীপুর জেলার স্থায়ী নাগরিক। বিভাগীয় প্রার্থীগণকে আবেদন ফরম পূরণের সময় অবশ্যই Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;
(খ) প্রার্থীকে অবশ্যই গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে;
(গ) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকুরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Working in a Government Office/Semi Government Office/Autonomous body এর সংশ্লিষ্ট ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি জমা দিতে হবে;
(ঘ) প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গ হলে আবেদনের সময় সংশ্লিষ্ট ঘরে টিক চিহ্ন দিতে হবে;
(ঙ) অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে;
(চ) শারীরিক/ব্যবহারিক/লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
(ছ) সরকারের জারিকৃত সর্বশেষ পরিপত্র/নীতিমালা/আদেশ/বিধি-বিধান মোতাবেক সকল প্রকার কোটা নীতিসহ অন্যান্য নিয়মাবলী অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে;
(জ) আবেদনপত্রে কোনো অসত্য বিবরণ বা প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল কিংবা মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে;
(ঝ) যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না;
(ঞ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫/০৮/২০২৫ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.০২০.২৪-২১৭ সংখ্যক পরিপত্র অনুসারে অপেক্ষমান তালিকা সংরক্ষণ করা হবে;
(ট) সকল পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় জুন/২০২৬ মাসের দ্বিতীয় সপ্তাহ।
আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://gazipurvat.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৭/০৫/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা
ii. অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২১/০৫/২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ টা
উক্ত সময়সীমার মধ্যে উক্ত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ আবেদন ফি জমা দিতে পারবেন;
(খ) অনলাইন আবেদনপত্রে প্রার্থী তাঁর সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে;
(গ) অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন;
(ঘ) প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন;
(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও আবেদন ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বরটি ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk Pre Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১, ২ ও ৩ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২ (বার) টাকাসহ মোট ১১২ (একশত বার) টাকা এবং ৪ ও ৫ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- (ছয়) টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা জমা দিতে হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ আবেদন ফি বাবদ ৫০/-
(পঞ্চাশ টাকা) ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-(ছয়) টাকাসহ সর্বমোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনের সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র গৃহীত হবে না।"
এসএমএস এর নিয়মাবলি:
প্রথম এসএমএস:
GAZIPURVAT<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: GAZIPURVAT ABCDEF
Reply: Applicant's Name, Tk-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee GAZIPURVAT<Space>Yes<Space>PIN and send to 16222. Type
দ্বিতীয় এসএমএস:
GAZIPURVAT<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: GAZIPURVAT YES 12345678
Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for XXXX Application for xxxxxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).
দ্বিতীয় এসএমএস টি পাঠানোর পর ফিরতি এসএমএস এ পাসওয়ার্ড পাওয়া যাবে। এসএমএস এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যত প্রয়োজনের জন্য সংরক্ষণ করতে হবে;
(চ) নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://gazipurvat.teletalk.com.bd অথবা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর এর ওয়েবসাইটে (Website: https://gazipurvat.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যম (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়;
(ছ) এসএমএস এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি শারীরিক/ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময়ে ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়সহ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে):
i. User ID জানা থাকলে:
GAZIPURVAT<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: GAZIPURVAT HELP USER ABCDEF
ii. PIN Number জানা থাকলে:
GAZIPURVAT<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.
Example: GAZIPURVAT HELP PIN 12345678
(ঝ) অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd এ ই-মেইল বা টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: GAZIPURVAT, Post Name:, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে);
(ঞ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে না;
(ট) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৪। লিখিত ও প্রযোজ্য ক্ষেত্রে শারীরিক ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে তাঁর সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে দাখিলকৃত আবেদন ফরম এর রঙ্গিন প্রিন্ট কপি এবং নিম্নেবর্ণিত পত্রাদি/সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে:
(ক) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি রঙিন ছবি;
(খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের কাউন্সিলরের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি। উল্লেখ্য, আবেদনকারী প্রার্থীদের স্থায়ী ঠিকানা তাদের জাতীয় পরিচয়পত্র ডাটাবেইজে উল্লিখিত স্থায়ী ঠিকানা অনুযায়ী হতে হবে। এই বিজ্ঞপ্তি জারির পর জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা সংশোধন গ্রহণযোগ্য হবে না;
(ঘ) মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এর সত্যায়িত কপি এবং প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর/প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;
(ঙ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে;
(চ) সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
০৫। আবেদনের সময় নামের বানান সতর্কতার সাথে শিক্ষা সনদের সাথে মিলিয়ে লিখতে হবে, শিক্ষা সনদে উল্লিখিত নামের বানানের বাইরে পদবি/মৃত ইত্যাদি লিখা যাবে না। স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখতে হবে। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায়ের বা নিয়োগদানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার আবেদন/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
০৬। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত, বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, বিজ্ঞপ্তিতে বর্ণিত এক বা একাধিক পদের নিয়োগ কার্যক্রম বাতিল, বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন, সময় পরিবর্তন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
০৭। নিয়োগের ক্ষেত্রে যে কোনো প্রকার সুপারিশ বা তদবির করা হলে প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে।
০৮। শারীরিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর এর ওয়েবসাইট সময়সূচি পরবর্তীতে কাস্টমস, এক্সাইজ ও (https://gazipurvat.gov.bd) ও এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
০৯। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১০। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে আগ্রহী প্রার্থীগণকে পরামর্শ দেয়া যাচ্ছে।



