ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ ২০২৬ | FSCD Job Circular 2026 | পদসংখ্যাঃ ১৯৭টি | Biddabar

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৬ এপ্রিল ২০২৬ ইং  তারিখ  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ ২০২৬ | FSCD Job Circular 2026  প্রকাশিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ ২০২৬ | FSCD Job Circular 2026  এর তথ্য মতে, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১৩ তম থেকে ২০তম গ্রেডের ০৯টি ক্যাটাগরিতে সর্বমোট ১৯৭ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০১ এপ্রিল  ২০২৬ইং তারিখ সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ ২০২৬ | FSCD Job Circular 2026  এর তথ্যমতে,  প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ ২০২৬ | FSCD Job Circular 2026  এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ১৯৭টি।

আবেদনের বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ০১ এপ্রিল  ২০২৬ইং তারিখ সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ০৯ এপ্রিল ২০২৬ইং তারিখে  সকাল ০৯:০০ টা হতে ০৯ মে ২০২৬  ইং বিকাল ০৫:০০টা পর্যন্ত ।

আবেদন ফি: ৫৬  টাকা হতে ১১২ টাকা। উল্লেখ্য ,সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির(ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ)প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে http://fscd.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নিয়োগ ২০২৬ | FSCD Job Circular 2026  এর বিস্তারিত:

আবেদনের শর্তাবলিঃ

১. প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি/স্লিপ ব্যতীত কোন আবেদন গ্রহণযোগ্য হবে নাদ

২. ০১.০৪.২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা:

( ক) ক্রমিক নং ০১,০২, ০৩, ০৪, ০৫, ০৮ ও ০৯ এ বর্ণিত সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ০১.০৪.২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর।

(খ) ক্রমিক নং ০৬ ও ০৭ এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে ০১.০৪.২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২০ বছর।

৩. সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়।

৪. অস্পষ্ট/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৫. প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার যাতায়াত ভাতা (TA) ও দৈনিক ভাতা (DA) প্রদান করা হবে না।

৬. কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোন আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল করতে পারবেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।

৭. ৮. এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন পরিবর্তন/সংশোধন (যদি থাকে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.fireservice.gov.bd) পাওয়া যাবে।

৯. ক্রমিক নং- ০৪, ০৬, ও ০৭ এ উল্লিখিত পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ক্রমিক নং-০৩ ও ০৪ এ উল্লিখিত পদের ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স এর মূল কপি প্রদর্শন করতে হবে। ক্রমিক নং-০১, ০৫ ও ০৯ এ উল্লিখিত পদের জন্য লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ক্রমিক নং-০২ ও ০৮ এ উল্লিখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল প্রকার পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান SMS এর মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেয়া হবে। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে (www.fireservice.gov.bd) ও প্রকাশ করা হবে।

১০. প্রার্থীদের (প্রযোজ্য ক্ষেত্রে) শারীরিক যোগ্যতা, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় আলাদা আলাদা ভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণ পত্রের মূলকপি (শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউপি চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ, অবিবাহিত সনদ (অবিবাহিত সনদ ক্রমিক নং-০৪, ০৬ ও ০৭ এর ক্ষেত্রে প্রযোজ্য) ও প্রার্থী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হিসাবে প্রমাণের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রলালয় কর্তৃক এমআইএস কপিসহ মুক্তিযোদ্ধা সনদ সাথে নিয়ে আসতে হবে এবং বাকি সকল কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং পূরণকৃত Application Form এর প্রিট কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদসহ সকল সনদ বা প্রমাণপত্রের ০১ (এক) সেট ফটোকপি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সম্বলিত সীল থাকতে হবে।

১১. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যেকোন সময় তা জাল, মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২. আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোন প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

১৩. নিয়োগপ্রাপ্তগণ স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে/ডোপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

১৪. একই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে একই পদে একাধিকবার আবেদন করতে পারবেন না এবং যদি আবেদন করেন তাহলে তার আবেদন গ্রহণযোগ্য হবে না।

১৫. ড্রাইভার, ফায়ারফাইটার ও নার্সিং এ্যাটেনডেন্ট পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে। পরবর্তীতে যদি বিবাহিত থাকার প্রমান পাওয়া যায় তা হলে নিয়োগ আদেশ তাৎক্ষণিক বাতিল বলে গণ্য হবে।

১৬. যেকোন তথ্য ও কারিগরি সহযোগিতার জন্য Teletalk Customer Care-এ যোগাযোগ অথবা Teletalk মোবাইল থেকে 121 এ ফোন করা যেতে পারে।

১৭. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://fscd.teletalk.com.bd  এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: ক

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১০.০৪.২০২৬ খ্রিঃ, সকাল- ০৯:০০ টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৯.০৫.২০২৬ খ্রিঃ, বিকাল- ০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৮০ pixel) ও সদ্য তোলা রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক (ইসলাম), ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার (মেরিন) ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের ক্ষেত্রে ১০০/-টাকা Teletalk চার্জ বাবদ ১২/-টাকা মোট ১১২/- টাকা এবং ফায়ারফাইটার, নার্সিং এ্যাটেনডেন্ট ও অফিস সহায়ক পদের প্রার্থীদের ক্ষেত্রে ৫০/- টাকা Teletalk চার্জ বাবদ ৬/- টাকা মোট ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।

প্রথম SMS: FSCD<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: FSCD ABCDEF

Reply: Applicant's Name, Tk-112/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type FSCD<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: FSCD<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: FSCD YES 12345678

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for FSCD Anglication for postxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://fscd.teletalk.com.bd  ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID জানা থাকলে FSCD<space>Help<space>User<space>User ID & Send to 16222. Example: FSCD Help User ABCDEF & send to 16222

ii. PIN Number জানা থাকলে: FSCD<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222. Example: FSCD Help PIN 12345678 & send to 16222.