বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Forest Department Job Circular 2026 |পদ সংখ্যাঃ ৩৮২টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৭ মে ২০২৬ ইং তারিখ বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Forest Department Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Forest Department Job Circular 2026 এর তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৫তম গ্রেডের ১টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৮২ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা ০৭ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Forest Department Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি / আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে।
বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Forest Department Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ৩৮২ টি
আবেদনের বয়সসীমা: ০৭ মে ২০২৬ ইং তারিখ সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০৭ মে ২০২৬ ইং তারিখ হতে ১০ জুন ২০২৬ ইং তারিখ পর্যন্ত।
আবেদন ফি: ১০০ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১০০ (একশত) টাকা প্রধান কার্যালয়, প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তর এর অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড-১৪৫০২০১১১২৪৪৯৭ এবং অর্থনৈতিক কোড-১৪২২৩২৬ এ অটোমেটেড চালানের মাধ্যমে জমা করে মূল জমা গ্রহণ রশিদসহ চালানের কপি আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে দাখিল করতে হবে
আবেদনের প্রক্রিয়া: আবেদনপত্র বন অধিদপ্তরের ওয়েব সাইট (WWW.bforest.gov.bd) হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এর ঠিকানায় ১০/০৬/২০২৬ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (Level-1)-এ রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
এই চাকরির বিবরণ
বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Forest Department Job Circular 2026 এর বিস্তারিত:
নিয়োগ সংক্রান্ত শর্তাবলী:
১. বিজ্ঞপ্তি জারির তারিখে সকল আবেদনকারীর সর্বনিম্ন বয়স ১৮ বৎসর এবং সর্বোচ্চ বয়স ৩২ বৎসর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২. কোন সরকারি বা আধাসরকারি সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
৩. বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৯ এর তফসিল ২ অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় উচ্চতা ও বুকের মাপ গ্রহণ করা হবে। পরীক্ষা গ্রহণের স্থান, তারিখ ও সময়সূচি যথাসময়ে প্রার্থীদেরকে তাদের পত্র যোগাযোগের ঠিকানায়/বন অধিদপ্তরের নোটিশ বোর্ড/বন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
৪. নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি ও বিধি-বিধান অনুসরণ করা হবে।
৫. আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূলকপি প্রদর্শন এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি ১(এক) সেট জমা প্রদান করতে হবে:
(ক) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল/সাময়িক সনদপত্র; (খ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ; (গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র; (ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র; (ঙ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সনদপত্র (সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদসহ) এবং (চ) আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্র-কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
৬. কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোন শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশতঃ নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৭. কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
৮. প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার ভ্রমণ/দৈনিক ভাতা প্রদান করা হবে না।
৯. প্রার্থীত পদের নাম খামের উপর অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
১০. নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
দরখাস্ত দাখিলের নিয়মাবলি
১। আবেদনপত্র বন অধিদপ্তরের ওয়েব সাইট (www.bforest.gov.bd) হতে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এর ঠিকানায় ১০/০৬/২০২৬ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার দ্বিতীয় তলায় (Level-1)-এ রক্ষিত বাক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না।
২। আবেদন ফরমের ক্রমিক নং ১ হতে ২১ পর্যন্ত সকল তথ্য যথাযথভাবে উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৩। আবেদনপত্রের সাথে ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (ক) সকল শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি; (খ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের অনুলিপি; (গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র; (ঘ) কোটা সংক্রান্ত (যদি থাকে) সকল সনদপত্রের অনুলিপি এবং (ঙ) সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২(দুই) কপি ছবি দাখিল করতে হবে।
৪। আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীকে স্বহস্তে স্পষ্ট করে কালো কালির বলপেন দিয়ে স্বাক্ষর করতে হবে।
৫। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১০০ (একশত) টাকা প্রধান কার্যালয়, প্রধান বন সংরক্ষকের কার্যালয়, বাংলাদেশ বন অধিদপ্তর এর অনুকূলে প্রাতিষ্ঠানিক কোড-১৪৫০২০১১২৪৪৯৭ এবং অর্থনৈতিক কোড-১৪২২৩২৬ এ অটোমেডেট চালানের মাধ্যমে জমা করে মূল জমা গ্রহণ স্লিপসহ চালানের কপি আবেদনপত্রের সাথে আবশ্যিকভাবে দাখিল করতে হবে।
৬। প্রার্থীকে আবেদনপত্রের সাথে পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত ৪০×১০ সাইজের ১টি ফেরৎ খাম ১৫/-(পনেরো) টাকার ডাকটিকিটসহ সংযুক্ত করতে হবে।



