মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর(FLID) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Fisheries and Livestock Information Department Job Circular 2026 | পদ সংখ্যা: ১৯টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৮ জুলাই ২০২৬ ইং তারিখ মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর(FLID) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Fisheries and Livestock Information Department Job Circular 2026 প্রকাশিত হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর(FLID) Job Circular 2026 এর তথ্যমতে, ১৩তম থেকে ২০তম গ্রেডের ০৮টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৬ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ৩০ জুলাই ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর(FLID) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Fisheries and Livestock Information Department Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Fisheries and Livestock Information Department (FLID) Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ১৯টি ।
আবেদনের বয়সসীমা: প্রার্থীদের বয়স ৩০ জুলাই ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ৩০ জুলাই ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ৩০ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ৫৬ টাকা থেকে ১১২ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://flid.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Fisheries and Livestock Information Department (FLID) Job Circular 2026 এর বিস্তারিত:
* নিয়োগের শর্তাবলী
১. নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
i. সকল (মেধাভিত্তিক/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী। তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে ৩০ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮-৩৯ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
ii. সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
iii. অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
iv. অসম্পূর্ণ/ভুল তথ্য সংবলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হবে।
V. প্রার্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
vi পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের ওয়েবসাইটে (www.flid.gov.bd) পাওয়া যাবে।
vii প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শন করে কোন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ বা চাকরিপ্রাপ্ত হলে তার প্রার্থীতা বাতিলসহ চাকরি হতে যে কোন পর্যায়ে অব্যাহতি প্রদান/অপসারণ/বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২. মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর নিম্নবর্ণিত (ক্রমিক "ক" হতে "জ" পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে;
(ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা ও প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স বৈধ, অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) ও প্রশিক্ষণ সনদপত্র;
(খ) অনলাইন আবেদন পত্রের হার্ডকপি;
(গ) ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন সত্যায়িত ছবি;
(ঘ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র:
(৪) জাতীয় পরিচয়পত্র;
(চ) সকল শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার সনদ;
(ছ) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy:)
(জ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী উপযুক্ত কর্তৃক প্রদত্ত সনদ।
৩. নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ এবং কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ/আংশিক বাতিলের ক্ষমতা সংরক্ষন করে। উপরে উল্লেখ করা হয়নি, এমন ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ১,৩,৪, ৫.৬ ও ৭ নং সহকারী চিত্রশিল্পী, অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর, ফটোগ্রাফার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গায়ক ও গাড়ী চালক পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
৫. সরকারের সর্বশেষ অধ্যাদেশ/বিধি/আদেশ/প্রজ্ঞাপন মোতাবেক পদ্ধতি অনুসরণপূর্বক নিয়োগ প্রদান করা হবে।
৬. যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সঠিক অভিযোগে দক্ষিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৭. আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ সকল তথ্য স্বীকৃত শিক্ষাবোর্ড সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদন পত্রে হুবহু সেভাবে লিখতে হবে এবং কালার প্রিন্ট সংরক্ষণ করতে হবে।
৮. যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোন প্রার্থী তথ্য গোপন করে চাকুরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তার বিরুগেদ্ধ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির কোথাও ভুল প্রমাণিত হলে এবং অসম্পূর্ণ আবেদন। তথ্যাদির জন্য আবেদনপত্র বাতিল বে।
৯. অনলাইনে আবেদন ফরম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://flid.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(d) Online-এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩০-০৭-২০২৬ সকাল ১০:০০ ঘটিকা।
(ii) Online-এ আবেদন ফরম জমাদানের শেষ তারিখ ও সময় ৩০-০৮-২০২৬ বিকাল ৫:০০ ঘটিকা।
(iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ জমা দিতে পারবেন। উক্ত ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ প্রদানে ব্যর্থ হলে প্রার্থীর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
খ. Online-এর আবেদন ফরমে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
গ. Online আবেদন ফরমে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় ০১ (এক) কপি জমা দিবেন।
4. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদন ফরম (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুসারে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ১-৭ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা (অফেরৎযোগ্য) এবং ০৮ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬ (ছয়) টাকাসহ সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা (অফেরৎযোগ্য) পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, 'Online-আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না"।
প্রথম SMS: FLID
৮. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://flid.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে FLID
(ii) PIN Number জানা থাকলে FLID
Example: FLID Help PIN ABCDEF & Send to 16222
ঝ. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ প্রার্থী নিজ দায়িত্বে সম্পন্ন করবেন। এক্ষেত্রে কোন কম্পিউটার দোকান হতে উক্ত কাজ সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।
ঞ. Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোন টেলিটক মোবাইল নম্বর থেকে ১২১ এ কল করুন। এছাড়াও
vas.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
*** শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া হয়েছে***



