ইস্টার্ণ রিফাইনারী পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ERPLC Job Circular 2026 | পদসংখ্যা: ৫৩টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৯ জুলাই ২০২৬ ইং তারিখ ইস্টার্ণ রিফাইনারী পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ERPLC Job Circular 2026 প্রকাশিত হয়েছে। ইস্টার্ণ রিফাইনারী পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ERPLC Job Circular 2026 এর তথ্যমতে, ২০টি ক্যাটাগরিতে সর্বমোট ৫৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স সকল প্রার্থীর ক্ষেত্রেই প্রার্থীর বয়সসীমা অনুর্ধ্ব ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রর্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর।
ইস্টার্ণ রিফাইনারী পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ERPLC Job Circular 2026 এর তথ্যমতে, নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
ইস্টার্ণ রিফাইনারী পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ERPLC Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ৫৩টি ।
আবেদনের বয়সসীমা: সকল প্রার্থীর ক্ষেত্রেই প্রার্থীর বয়সসীমা অনুর্ধ্ব ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ১৪ জুলাই ২০২৬ ইং তারিখ থেকে ২৭ আগস্ট বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ১১২ ও ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://erlb.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
ইস্টার্ণ রিফাইনারী পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ERPLC Job Circular 2026 এর বিস্তারিত:
শর্তাবলি:
১) সকল নিয়োগের ক্ষেত্রে বিপিসি কর্তৃক অনুমোদিত "বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক-কর্মচারী নিয়োগ নীতিমালা-২০২৩", সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা এবং কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।
২) লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
৩) জিপিএ তে ফলাফল প্রাপ্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভাগ/শ্রেণি নির্ধারণের জন্য এতদ্বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্র অনুসরণ করা হবে।
৪) সকল পর্যায়ের শিক্ষাগত যোগ্যতার সনদ সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জন করতে হবে।
৫) সরকারি/আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে।
৬) প্রার্থীর বিজ্ঞপ্তিতে উল্লিখিত শর্তানুযায়ী অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা নির্ধারণের ক্ষেত্রে কোনো পদের বিপরীতে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের পরের সময়কাল অভিজ্ঞতা হিসেবে বিবেচনা করা হবে।
৭) একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন।
৮) অসম্পূর্ণ/ভুল তথ্য/ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৯) আবেদনপত্র জমাদানের শেষ তারিখে প্রার্থীর সংশ্লিষ্ট পদের জন্য চাহিত বয়স থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এস.এস.সি/জে.এস.সি/সমমানের পরীক্ষার সার্টিফিকেটে লিপিবদ্ধ জন্ম তারিখ প্রকৃত জন্ম তারিখ হিসাবে গণ্য হবে এবং বয়স সংক্রান্ত কোনো এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না। তবে জে.এস.সি ব্যতীত অষ্টম শ্রেণি পাশ প্রার্থীদের বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (NID Card) বয়স চূড়ান্ত বয়স হিসেবে গণ্য হবে।
১০) "বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর অধীনস্থ কোম্পানিসমূহের শ্রমিক-কর্মচারী নিয়োগ নীতিমালা-২০২৩” মোতাবেক নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪৫ (পঁয়তাল্লিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।
(ক) "বিভাগীয় প্রার্থী” অর্থ ঐ সকল কর্মচারীকে বুঝাবে যারা একই লাইনের এবং ইআর পিএলসি-এর চাকরিতে কমপক্ষে দুই বৎসর স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন এবং বিজ্ঞাপিত পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য; তবে তাঁদের চাকরিতে প্রথম নিয়োগের সময় বয়সসীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকতে হবে।
(খ) "অস্থায়ী কর্মচারী” অর্থ ইআরপিএলসি-এ অস্থায়ী ভিত্তিতে নিযুক্তির লক্ষ্যে গঠিত উপযুক্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে/ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ক্যাজুয়াল ভিত্তিতে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত নিযুক্ত বিদ্যমান সকল শ্রমিক, কর্মচারী এবং নিরাপত্তা প্রহরীদের বোঝাবে।
১১) নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
১২) ক্রমিক নম্বর ১, ৬, ১২, ১৫ ও ২০ এ উল্লিখিত পদ ব্যতীত অন্যান্য পদের বিপরীতে কাজের প্রকৃতি অনুযায়ী শারীরিকভাবে উপযুক্ত প্রার্থীগণই কেবল আবেদন করতে পারবেন। কারখানার পরিবেশে পালা/ রাতের পালায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
১৩) লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে ও ইস্টার্ণ রিফাইনারী পিএলসি এর ওয়েবসাইট (www.erl.com.bd) এর মাধ্যমে জানানো হবে।
১৪) এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.erl.com.bd এ পাওয়া যাবে।
১৫) নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত যোগ্যতার সাথে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দিয়ে পূরণকৃত আবেদন নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল হবে এবং এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। কোনো প্রার্থী নিয়োগ লাভের পরও তার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬) মৌখিক পরীক্ষার সময় Online এ পূরণকৃত Application Form সহ নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট ফটোকপি দাখিল করতে হবে:
ক) লিখিত পরীক্ষার প্রবেশপত্র;
খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। শিক্ষাগত যোগ্যতার সনদে শ্রেণি/গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট/ট্রান্সক্রিপ্ট;
গ) বিদেশি কলেজ/বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রদত্ত সমমানের সনদ;
ঘ) পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
ঙ) লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে);
চ) যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনের কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
ছ) কোটা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
জ) জাতীয় পরিচয় পত্র ও নাগরিকত্ব সনদের কপি এবং
ঝ) সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
১৭) প্রার্থীগণকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১৮) ইআর পিএলসি, কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রমের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন/বাতিল বা পদসংখ্যা হাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন।
১৯) নিয়োগের ক্ষেত্রে ইআর পিএলসি, কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
২০) অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:
ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক আগ্রহী প্রার্থীগণকে http://erlb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা:
১) অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৪ জুলাই ২০২৬ (সকাল ১০:০০ ঘটিকা)
২) অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৭ আগস্ট ২০২৬ (বিকাল ০৪:০০ ঘটিকা)
খ) উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএস (SMS) এ পরীক্ষার নির্ধারিত ফি জমা দিতে হবে।
গ) অনলাইন আবেদনপত্রে প্রার্থীকে তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৩০০) pixel, স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থলে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
ঘ) অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র submit করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
২১) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
ক) অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র submit করা সম্পন্ন করা প্রার্থী User ID ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। যদি Applicant's copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's copy তে একটি User ID number দেওয়া থাকবে এবং User ID number ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো Teletalk Pre-Paid Mobile Number এর মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ:
১) ক্রমিক নম্বর: ১ থেকে ক্রমিক নম্বর: ১৩; ৮.১১২/- (একশত বারো টাকা) (অফেরতযোগ্য) এবং
২) ক্রমিক নম্বর: ১৪ থেকে ক্রমিক নম্বর ২০: ৬.৫৬/- (ছাপ্পান্ন টাকা) (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
খ) বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
গ) SMS এর নিয়মাবলি:
১) প্রথম SMS
: ERLB <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: ERLB ABCDEF
Reply: Applicant's Name. TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type ERLB <space>Yes<Space> PIN and send to 16222
২) দ্বিতীয় SMS:
ERLB<space>Yes<Space> PIN লিখে send করতে হবে 16222 নম্বরে।
Example: ERLB Yes 12345678
Reply: Congratulation Applicant's Name, payment completed successfully for ERLB Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxx).
দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি এসএমএস-এ Password পাবেন। SMS এর মাধ্যমে প্রাপ্ত User ID এবং Password টি ভবিষ্যৎ প্রয়োজনের নিমিত্ত সংরক্ষণ করতে হবে।
ঙ) SMS এর প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি পরবর্তীতে সকল পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
চ) শুধুমাত্র টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন (প্রযোজ্য ক্ষেত্রে)।
১) User ID জানা থাকলে: ERLB<space>Help<Space>User<Space>User ID & Send to 16222.
Example: ERLB HELP USER ABCDEF
২) PIN Number জানা থাকলে: ERLB<space>Help<Space>PIN<Space>PIN No & Send to 16222.
Example: ERLB HELP PIN 12345678
ছ) অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এ ক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
জ) পত্রিকা ছাড়াও ইআর পিএলসি, এর ওয়েবসাইট (www.erl.com.bd) এর নোটিশবোর্ডে বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.erl.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
ঝ) অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 অথবা এ ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে (Mail/Message এর Subject-এ Organization Name: ERLB, Post Name****, Applicant's User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
ঞ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
২২) শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হয়েছে।



