ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | EGCB Job Circular 2026 | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৩ আগস্ট ২০২৬ ইং তারিখ ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | EGCB Job Circular 2026 প্রকাশিত
হয়েছে। ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৬ | EGCB Job Circular 2026 এর তথ্যমতে,
৯ম গ্রেডের ০২টি ক্যাটাগরিতে সর্বমোট ০৫ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর
বয়স ১৯ আগস্ট ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের
ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।
ইলেকট্রিসিটি জেনারেশন
বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | EGCB
Job Circular 2026 এর তথ্যমতে,
সরকারি ও আধা-সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কতৃপক্ষের অনাপত্তিপত্র
(NOC) দাখিল করতে হবে ।
ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | EGCB Job Circular 2026 এরগুরুত্বপূর্ণতথ্য:
পদসংখ্যা: ০৫টি ।
আবেদনের বয়সসীমা: ১৯ আগস্ট ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের সময়সীমা: ০৫ আগস্ট ২০২৬ ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে ১৯ আগস্ট ২০২৬
ইং তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: ২২৩ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক
প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://rms.egcb.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
ইলেকট্রিসিটি জেনারেশন
বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | EGCB Job Circular 2026 এর বিস্তারিত:
সাধারণ শর্তাবলীঃ
১। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।
(ক) আবেদনের শেষ তারিখ ১৯/০৮/২০২৬।
(খ) প্রার্থীর উল্লিখিত বয়সসীমা ১৯/০৮/২০২৬ তারিখে গণনাযোগ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
(গ) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা সরকারি মালিকানাধীন কোম্পানীতে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অনলাইনে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিজ প্রতিষ্ঠান থেকে অব্যাহতি প্রদান করা হবে মর্মে ছাড়পত্রের মূল কপি আনতে হবে।
(ঘ) ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি-এ কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি তে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অন-লাইনে আবেদন করতে হবে।
(ঙ) নিয়োগের ক্ষেত্রে ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসিসহ সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানের কোন সংশোধন/পরিবর্ধন/ পরিমার্জন হলে তা অনুসরন করা হবে।
(চ) মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত সনদ সমূহের মূলকপি প্রদর্শন করতে হবে:
(১) সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব, চারিত্রিক, জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, প্রশিক্ষন সনদ, অভিজ্ঞতা সনদ এবং অনলাইনে পূরণকৃত Application Form সহ সকল কাগজপত্রের একসেট ফটোকপি দাখিল করতে হবে।
(২) বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের ক্ষেত্রে প্রমানক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপর্যুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
(৩) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র, জেলা প্রশাসক ব্যতিত অন্য কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করা হবে না।
(৪) শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ দপ্তরের লেটার হেড প্যাডে এবং প্রতিবন্ধী সংক্রান্ত আইডেনটিটি কার্ড এর কপি।
(৫) তৃতীয় লিঙ্গ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
২। প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। সন্তোষজনক কর্মসম্পাদনের ভিত্তিতে চাকরির চুক্তি পর্যায়ক্রমে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
৩। অনলাইনে যথাযথভাবে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য হতে বিধি মোতাবেক মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) জন্য ডাকা হবে।
৪। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা কম বা বেশী হতে পারে।
৫। কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের Short List প্রনয়ণ করে পরীক্ষায় অংশগ্রহণে প্রার্থীতা নির্ধারণ করতে পারবে।
৬। নিয়োগকৃতদের ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি এর অধীনস্থ যে কোন প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ কেন্দ্র/স্থাপনা/প্রকল্পে কাজ করতে হবে। এছাড়াও কোন দপ্তরে সংযুক্ত করলে সেখানে কাজ করতে হবে।
৭। উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদেরকে আবেদনপত্রে বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন ফরমে তা উল্লেখ না করা থাকলে পরবর্তীতে উহা উদঘাটিত হলে কোন কারণ দর্শানো/নোটিশ ব্যতিরেকে কর্তৃপক্ষ তার তাৎক্ষণিক চাকরিচ্যুত করার ক্ষমতা সংরক্ষণ করে।
৮। আবেদনে উল্লিখিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্বের সনদপত্র জমা দিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র (NID)/ জন্ম নিবন্ধন সনদ জমা দিতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে স্বামীর NID সহ স্থায়ী ঠিকানার সনদপত্র এবং সে অনুযায়ী প্রার্থীর নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।
৯। প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ অবশ্যই কোন প্রতিষ্ঠান থেকে থাকতে হবে। অভিজ্ঞতার সনদে সময়কাল সুনির্দিষ্ট তারিখ উল্লেখসহ অভিজ্ঞতার সনদ প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে হতে হবে এবং উহাতে প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশন নং/ট্রেড লাইসেন্স নং (তারিখসহ) ও ফোন নং, ঠিকানা থাকতে হবে। এছাড়া সনদ প্রদানকারী কর্মকর্তার স্বাক্ষরের সাথে নাম, তারিখ ও দাপ্তরিক সীল থাকতে হবে।
১০। কোন ক্ষেত্রে তথ্য ও কাগজপত্রাদির ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোন প্রার্থীর যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোন জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর (Substantive) ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যেকোন পর্যায়ে বা তৎপরবর্তীতে চাকরিকালীন উক্ত প্রার্থীর প্রার্থিতা প্রার্থীকে কোনরূপ অবহিত করণ ব্যতিরেকে বাতিল করা হবে। কোন প্রকারের তদবির প্রার্থীর অযোগ্যতা প্রমাণ করবে।
১১। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় সেপ্টেম্বর/২০২৬ খ্রিঃ।
১২। মোট ১০০ নম্বরের [নম্বর বিভাজন: Analytical
Ability-২০ নম্বর, Relevant Subject
Matter-৪০ নম্বর, General Knowledge-২০ নম্বর, Bangla, English
& Power Sector-২০ নম্বর] লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ২ ঘন্টা।
১৩। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী:
(ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ egcb.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এছাড়া ফরম পূরণ, জমাদানের নির্দেশাবলী, পরীক্ষার ফি জমা প্রদান সংক্রান্ত এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাবলীসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি egcb.com.bd ওয়েবসাইটে এবং ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি ওয়েবসাইটে (www.egcb.gov.bd) পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
(i) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৫/০৮/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা;
(ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৯/০৮/২০২৬ তারিখ বিকাল ০৪:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে egcb.com.bd লিংকে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
(খ) Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।
(গ) Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
(ঘ) যদি Applicant's copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পূর্বের আবেদন ডিলিট করে পুনরায় (Web এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আবেদনকারীগণকে ১-২নং ক্রমিকের পদের জন্য ২০০/- (দুইশত) টাকা ও সার্ভিস চার্জ ২৩/- (তেইশ) টাকাসহ মোট ২২৩/- (দুইশত তেইশ) টাকা (অফেরতযোগ্য) অনলাইন আবেদন দাখিলের অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে আবশ্যিকভাবে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, "Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।"
(ঙ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি egcb.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
(চ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;
(ছ) Online-এ আবেদন করতে কোনো সমস্যা হলে egcb.com.bd এর সাপোর্ট সিস্টেম অথবা career@egcb.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।
(জ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সকল তথ্য সঠিক ও সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
১৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষার পূর্বে সংশ্লিষ্ট সকল কাগজ-পত্র/তথ্যাদি/ডকুমেন্ট এর সত্যায়িত কপি ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি কর্তৃক নির্দেশিত সময় ও স্থানে প্রেরণ নিশ্চিত করতে হবে।
১৬। কোন কারণ দর্শানো ব্যতিরেকে ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলসহ যে কোন দরখাস্ত/সকল দরখাস্ত বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।



