ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DUET Job Circular 2026 | পদ সংখ্যাঃ ৩৩টি | Biddabari

DUET Job Circular

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৫ মে ২০২৬ ইং তারিখ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DUET Job Circular 2026 প্রকাশিত হয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DUET Job Circular 2026 এর তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৪র্থ গ্রেড থেকে  ২০তম গ্রেডের ১৭টি ক্যাটাগরিতে সর্বমোট ৩৩ জনকে নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর। অত্র বিশ্ববিদ্যালয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথীলযোগ্য ।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DUET Job Circular 2026 এর তথ্যমতে, সরকারি / আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে।

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DUET Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৩৩ টি

আবেদনের বয়সসীমা:  সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ০৫ মে  ২০২৬ ইং তারিখ  হতে ৭ জুন ২০২৬ ইং তারিখ পর্যন্ত।

আবেদন ফি:  ৫০ টাকা থেকে ২০০ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম:  https://career.duetbd.org/  উল্লেখিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে ।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://career.duetbd.org/  ওয়েবসাইটে প্রবেশ করে  Creat Applicant Account এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক একটি একাউন্ট তৈরী করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DUET Job Circular 2026 এর বিস্তারিত:

শর্তাবলী:

১। আগ্রহী প্রার্থীকে আগামী ০৭/০৬/২০২৬ খ্রি. তারিখ রবিবার রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করিতে হইবে।

২। আবেদনকারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://career.duetbd.org/) প্রবেশ করিয়া Create Applicant Account এ ক্লিক করিয়া প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক একটি একাউন্ট তৈরী করিয়া প্রার্থীত পদের আবেদনপত্র Submit করিতে হইবে এবং How to pay বাটনে ক্লিক করিয়া প্রার্থীকে প্রার্থীত পদের জন্য আবেদন ফি বাবদ ক্রমিক নং-০১ হইতে ০৬ এ বর্ণিত পদের জন্য ২০০/- টাকা, ক্রমিক নং- ০৭ হইতে ০৮ এ বর্ণিত পদের জন্য ১৫০/- টাকা, ক্রমিক নং- ০৯ হইতে ১৩ এ বর্ণিত পদের জন্য ১০০/- টাকা এবং ক্রমিক নং- ১৪ হইতে ১৭ এ বর্ণিত পদের জন্য ৫০/- টাকা পেমেন্ট সম্পর্কিত নির্দেশনা অনুসরণপূর্বক ওয়েবসাইটে (https://career.duetbd.org/) উল্লেখিত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পরিশোধ করিতে হইবে।

৩। ক্রমিক নং ০১ হইতে ০৪ এ বর্ণিত পদের জন্য Online-এ আবেদনপত্র Submit করিবার পর Online-এ Generated আবেদনপত্র Print করিয়া ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চরিত্র সম্পর্কিত প্রসংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপি) এর হার্ড কপি ক্রমিক নং ০১ হইতে ০২ এ বর্ণিত পদের জন্য ১০ সেট এবং ক্রমিক নং ০৩ হইতে ০৪ এ বর্ণিত পদের জন্য ০৭ সেট করিয়া পূর্ণাঙ্গ আবেদন আগামী ০৭/০৬/২০২৬ খ্রি. তারিখ রবিবার বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে "রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর" অফিসের ডেসপাস শাখা (৭০৪-নং কক্ষ) শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবন বরাবর পৌঁছাইতে হইবে। ক্রমিক নং ০৫ হইতে ১৭ এ বর্ণিত পদের জন্য Online-এ আবেদনপত্র Submit করিবার পর Online-এ Generated আবেদনপত্রের সহিত সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চরিত্র সম্পর্কিত প্রসংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপি) এর সফট কপি একত্রে ০১ টি pdf ফাইল করিয়া recruitmentduet@duet.ac.bd বরাবর ০৭/০৬/২০২৬ খ্রি. তারিখ রবিবার এর মধ্যে

Application ID ও পদের নাম Subject এর ঘরে উল্লেখপূর্বক ই-মেইল প্রেরণ করিতে হইবে।

৪। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের https://www.duet.ac.bd/notice/career-notices এই লিংকে পাওয়া যাইবে।

৫। ক্রমিক নং- ০৬ হইতে ১৭ এ বর্ণিত পদের জন্য প্রার্থীদের বয়সসীমা নূন্যতম ১৮ (আঠারো) বৎসর এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর হইতে হবে। অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

৬। চাকরিরত প্রার্থীদের আবেদনপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করিতে হইবে।

৭। অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা (বিভাগ/শ্রেণী) বা ইহার সমতুল্য জিপিএ বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী শিথিল করা যাইতে পারে।

৮। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাসহ অন্যান্য সকল তথ্য পূর্ণাঙ্গরূপে প্রদান করিতে হইবে। অন্যথায় অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে।

৯। যোগ্য/প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান টেলিফোন/এসএমএস-এর মাধ্যমে জানানো হইবে। লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।

১০। লিখিত/ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় আবেদনকারীকে সকল সনদ ও সংশ্লিষ্ট পত্রাদির মূল কপিসহ Online-এ Generated আবেদনপত্র Print করিয়া ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সকল সনদপত্র ও অন্যান্য ডকুমেন্ট (সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রদত্ত চরিত্র সম্পর্কিত প্রসংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপি) এর হার্ড কপি ক্রমিক নং ০৫ হইতে ০৮ এ বর্ণিত পদের জন্য ০৭ (সাত) সেট এবং ক্রমিক নং ০৯ হইতে ১৭ এ বর্ণিত পদের জন্য ০৫ (পাঁচ) সেট করিয়া পূর্ণাঙ্গ আবেদনপত্রসহ উপস্থিত থাকিতে হইবে।

১১। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন দরখাস্ত গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করিতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করিতে বাধ্য থাকিবে না। দরখাস্তের সঙ্গে দাখিলকৃত কোন কাগজপত্র/পে-অর্ডার/ডিডি/মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পরিশোধিত অর্থ ফেরত প্রদান করা হইবে না।

১২। বয়সসীমা নির্ধারণ এবং কোটা সংরক্ষণের বিষয়ে সরকারি সর্বশেষ নির্দেশনা অনুসৃত হইবে।

১৩। সংশ্লিষ্ট প্রার্থীদেরকে নিয়োগ পাওয়ার পর নিজ কিংবা পরিবারের কোন সদস্যের জন্য যৌতুক নিবেন না এবং দিবেন না মর্মে 'অঙ্গীকারনামা' প্রদান করিতে হইবে।

১৪। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হইবে।

১৫। অভিজ্ঞতা বলিতে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত সংস্থা/সেক্টর কর্পোরেশন ইত্যাদি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা বুঝাইবে। কোন প্রাইভেট/ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতাকে অভিজ্ঞতা হিসাবে গণ্য করা হইবে না।