কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTER Job Circular 2026 | পদ সংখ্যা: ২৫১টি | Biddabari

DTER Job Circular 2026

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৮ জুন ২০২৬ ইং তারিখ কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |DTER Job Circular 2026 প্রকাশিত হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |DTER Job Circular 2026 র তথ্যমতে, ১১তম থেকে ২০তম গ্রেডের ২০টি ক্যাটাগরিতে সর্বমোট ২৫১ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ০১ জুন ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ |DTER Job Circular 2026 এর তথ্যমতে,  ইতঃপূর্বে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১ নভেম্বর ২০২৫ তারিখের স্মারকে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTER Job Circular 2026 এরগুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ২৫১টি ।

আবেদনের বয়সসীমা: ০১ জুন ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ১জুলাই ২০২৬ ইং সকাল ১০:০০ ঘটিকা থেকে ২১ জুলাই ২০২৬ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ১৬৮ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমাদিতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://dter.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DTER Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই অনুসরণ করতে হবে।

১. অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতিঃ

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

1. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০১/০৭/২০২৬, সকাল ১০:০০ টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২১/০৭/২০২৬, বিকাল ০৫:০০ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload

করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাবেন। যদি Applicant's Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/ সম্পূর্ণ সাদা/ ঘোলা) বা ছবি/ স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant's Copy তে সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন প্রতি ক্রমিক নং- ১ এ পরীক্ষার ফি ১৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- টাকাসহ মোট ১৬৮/- (একশত আটষট্টি) টাকা, ক্রমিক ২ থেকে ১৭ পর্যন্ত পরীক্ষার ফি ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- টাকাসহ মোট ১১২/-(একশত বারো) টাকা এবং ক্রমিক নং- ১৮ থেকে ২০ পর্যন্ত এবং সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ০৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: DTERUser ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: DTER ABCDEF

Reply: Applicant's Name, Tk. 168/112/56 will be charged as application fee, Your

PIN is xxxxxxx.

To pay fee Type DTERYESPIN and Send to 16222.

দ্বিতীয় SMS: DTERYesPIN লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example: DTER YES xxxxxxX

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DTE Recruitment Application for xxxxxxxx User ID is (ABCDEF) and Password

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি (https://dter.teletalk.com.bd) ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে: DTERHelpUserUser ID & send to 16222

Example: DTER Help User ABCDEF& send to 16222

(ii) PIN Number জানা থাকলে: DTERHelpPINPIN No & send to 16222

Example: DTER Help PIN 1234567 & send to 16222

ঝ. Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট https://dter.teletalk.com.bd এ পাওয়া যাবে।

৫. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে কোন ফ্লেক্সিলোডের অথবা কম্পিউটারের দোকান থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

ট. অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

২. ০১/০৬/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীদের বয়স ১৮ হতে ৩২ বৎসরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩. মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমনপদ নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নং ০৭ এ বর্ণিত সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ক্রমিক নং ১০ এ বর্ণিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ক্রমিক নং ১৬ এ বর্ণিত এলডিএ কাম-টাইপিস্ট পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

৪. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

৫. সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

৬. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা রাখে।

৭. কর্তৃপক্ষ প্রয়োজনে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে।

৮. প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য যা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

খ. প্রবেশপত্রসহ পূরণকৃত রঙিন আবেদনপত্রের কপি (Applicant's Copy) এবং ০২ (দুই) কপি রঙ্গিন ছবি;

গ. প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের প্রশাসক/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;

ঘ. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);

৬. মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র কন্যা হিসেবে আবেদনকারী প্রার্থীকে তার পিতার মাতার মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে;

চ. প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বা সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমপদমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি;

ছ. তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি;

জ. প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি;

ক. সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা দাবির সমর্থনের সনদ/প্রমাণপত্র;

ঞ. কোনো প্রার্থী বিদেশ হতে তাঁর অর্জিত কোনো ডিগ্রীকে উল্লিখিত পদ/পদসমূহের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদ।

ট. Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে ১২১ এ কল করা যাবে অথবা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল ফেসবুক পেইজে https://www.facebook.com/alljobsbdTeletalk প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail/মেসেজ এর Subject-এ Organization Name: DTER, Post Name, Applicant's User ID ও contact number অবশ্যই উল্লেখ করতে হবে)।

ঠ, বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও www.techedu.gov.bd এবং https://dter.teletalk.com.bd এ অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টালে (https://alljobs.teletalk.com.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।

ড. ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১০. নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.techedu.gov.bd) প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) জানিয়ে দেওয়া হবে।

১১. নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ./ডি.এ প্রদান করা হবে না।

১২. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

১৩. শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।

১৪. উল্লেখ্য, ইতঃপূর্বে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১১/১১/২০২৫ তারিখের ৫৭.০৩.০০০০.০৪৬.১১.০১১.২৪-৬১১ নং স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসকল প্রার্থী আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।