ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Dhaka Transport Co-ordination Authority Job Circular 2026 | পদ সংখ্যা: ২৩টি | Biddabari
এই চাকরি সম্পর্কে
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Dhaka Transport Co-ordination Authority Job Circular 2026 প্রকাশিত হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Dhaka Transport Co-ordination Authority Job Circular 2026 এর তথ্য মতে, ১৩তম থেকে ১৭তম গ্রেডের ০৯টি ক্যাটাগরিতে সর্বমোট ২৩ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Dhaka Transport Co-ordination Authority Job Circular 2026 এর তথ্যমতে, অধিকাংশ পদের ক্ষেত্রে প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Dhaka Transport Co-ordination Authority Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য:
পদসংখ্যা: ২৩টি।
আবেদনের বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৬ ইং তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮ বছর থেকে ৩২ বছর হতে হবে।
আবেদনের সময়সীমা: ০৫ এপ্রিল ২০২৬ সকাল ১২:০০ ঘটিকা থেকে ২৬ এপ্রিল ২০২৬ ইং বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।
আবেদন ফি: পদানুসারে ১১২ টাকা থেকে ৫৬ টাকা। অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা।
আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদনের প্রক্রিয়া: পদানুসারে, প্রার্থীদের অনলাইনে এই https://dtca.teletalk.corn.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
এই চাকরির বিবরণ
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Dhaka Transport Co-ordination Authority Job Circular 2026 এর বিস্তারিত:
আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবেঃ
১ এপ্রিল, ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা অবশ্যই ১৮-৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়;
সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অন্যদের ক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে;
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে;
মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি (ক্রমিক নং i-v) প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবেঃ (i) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);
(ii) কোটার সমর্থনে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ
সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(iii) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা-এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;
(iv) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি;
(V) Online-এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant's Copy)।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স নির্ধারিত হবে;
'O' Level এবং 'A' Level এর ক্ষেত্রে দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate), বিদেশী
বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে;
ক্রমিক নং-১, ২, ৫,৬ ও ৮ পদে কম্পিউটার টাইপিং এর গতি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু ব্যবহারিক পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন;
অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না;
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন;
উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে;
লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
চূড়ান্ত মনোনীত প্রার্থীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
এ নিয়োগের বিষয়ে কোন প্রকার সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়ঃ
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dtca.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৫ এপ্রিল, ২০২৬ বেলা ১২:০০ ঘটিকা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৬ এপ্রিল, ২০২৬ বিকাল ০৪:০০ ঘটিকা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online- এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ প্রস্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy-তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-৮ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২.০০ টাকাসহ অফরেতযোগ্য সর্বমোট ১১২.০০ (একশত বারো) টাকা এবং ৯নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬.০০ টাকাসহ অফরেতযোগ্য সর্বমোট ৫৬.০০ (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS:
DTCA<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DTCA ABCDEF & send to 16222
Reply Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee
Type DTCA <space>Yes<space>PIN and Send to 16222 নম্বরে।
দ্বিতীয় SMS:
DTCA<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DTCA Yes 12345678
Reply: Congratulations Applicant's Name. Payment Completed Successfully for DTCA Application for (Post
Name User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)
(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dtca.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
(জ) শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
(i) User ID জানা থাকলে:
DTCA<space>Help<space>User<space>User ID & send to 16222 Example: DTCA Help User ABCDEF & send to 16222
(ii) PIN Number জানা থাকলে:
(ক) DTCA<space>Help<space>PIN<space>PIN No & send to 16222
Example: DTCA Help PIN 12345678 & send to 16222
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ওয়েবসাইট www.dtca.gov.bd এ পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথা www.dtca.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
(ঞ) ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। শেষ
তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।



