জন প্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DPP Job Circular 2026 | পদ সংখ্যাঃ ৪৩১টি | Biddabari

DPP Job Circular 2026

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬ জুন ২০২৬ ইং তারিখ জন প্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DPP Job Circular 2026 প্রকাশিত হয়েছে জন প্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DPP Job Circular 2026 র তথ্যমতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩ থেকে ২০ তম গ্রেডের ২২ টি ক্যাটাগরিতে ৪৩১ টি পদে নিয়োগ প্রদান করা হবে । প্রার্থীর বয়সসীমা ১ জুন ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স ৩ নং কলাম অনুযায়ী হতে হবে। তবে মুক্তিযোদ্ধা প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।  

জন প্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DPP Job Circular 2026 এর তথ্যমতে, চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

জন প্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DPP Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৪৩১টি ।

আবেদনের বয়সসীমা: ১ জুন ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স ৩ নং কলাম অনুযায়ী হতে হবে তবে মুক্তিযোদ্ধা প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের সময়সীমা: ১৮ জুন ২০২৬ ইং তারিখ সকাল ১০ :০০ ঘটিকা হতে ১৭ জুলাই ২০২৬ ইং বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৫৬ টাকা থেকে ১১২ টাকা। সকল ক্ষেত্রে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী,শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই  http://dpp.teletalk.com.bd/  ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।

এই চাকরির বিবরণ

জন প্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DPP Job Circular 2026 এর বিস্তারিত:

২.২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:

ক. ১ জনু ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

খ. সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে চাকরিরত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী/কর্মরত প্রার্থী হিসেবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থীদের/কর্মরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। বিভাগীয় প্রার্থী/কর্মরত প্রার্থী ব্যতিত অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

গ. আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।

ঘ. চাকরির আবেদন ফর্মে (Applicant's Copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

ঙ. মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া, পূরণকৃত Application Formসহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।

5. নিয়োগের ক্ষেত্রে কোটাসহ সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

ছ. সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

জ. নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হাস/বৃদ্ধি, যৌক্তিক/আইনগত কারণে এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল/স্থগিত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

ঝ. সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হল।

অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। ঞ.

২.৩। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী

ক. আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ https://dpp.teletalk.com.bd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

ⅰ) Online আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফী জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮ জুন ২০২৬ তারিখ, সকাল: ১০ টা

ii) Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭ জুলাই ২০২৬ তারিখ, বিকাল: ৫টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণদের Online আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফী জমা দিতে হবে।

খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ ৩০০০প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এককপি জমা দিবেন।

5.

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফী প্রদান: Online আবেদনপত্র (Applicantion Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Applicantion preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২টি SMS করে ১৩ হতে ১৬ গ্রেডের পদের জন্য পরীক্ষার ফী বাবদ ১০০ (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- (বারো) টাকাসহ মোট ১১২ (একশত বারো) টাকা এবং ১৭ হতে ২০ গ্রেডের পদের জন্য পরীক্ষার ফী বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬ (ছয়) টাকাসহ ৫৬ (ছাপ্পান্ন) টাকা তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/-(পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা আবেদনের অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফী জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: DPP<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে

Example: DPP ABCDEF

Reply: Applicant's Name, Tk. 112/56 will be charged as application fee, Your PIN is ********, To pay fee Type DPP<space>Yes<space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DPP<space> Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে

Example: DPP YES ********

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for application of DPP for xxxxxxxxx User ID is (ABCDEF) and password (xxxxxxxxx).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dpp.teletalk.com.bd অথবা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpp.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

ছ. SMS-এ প্রেরিত User ID এবং password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID, Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে DPP<space>Help<space>User <space>User ID & send to 16222.

Example: DPP Help User ABCDEF.

(ii) PIN Number জানা থাকলে: DPP<space> Help<space>PIN<space>PIN No & send to 16222.

Example: DPP Help PIN 12345678.

র. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবপোর্টাল (www.dpp.portal.gov.bd) এবং https://dpp.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল (https://alljobs.teletalk.com.bd) ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (WWw.dpp.portal.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

৫. Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে ১২১ নম্বরে অথবা alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জব পোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর Subject- Organization Name: DPP, Post Name: Applicant's User ID Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে);

ট. ডিক্লারেশন। প্রার্থীকে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

২.৪. প্রার্থীর যোগ্যতা যাচাই

প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে:

ক. অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Application form) ও প্রবেশপত্র (Admit Card):

খ. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্রসহ);

গ. প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র;

ঘ. জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এর সত্যায়িত কপি;

৬. কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি;

চ. আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেনকারী যে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র/কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে;

ছ. বিভাগীয় প্রার্থীর/কর্মরত প্রার্থীর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র;

জ. গাড়ি চালক পদের প্রার্থীর ক্ষেত্রে হালকা এবং ভারী ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি;

র. দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নির্দেশাবলী প্রযোজ্য হবে;

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

২.৫. উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফী জামাদান করার পরামর্শ দেওয়া যাচ্ছে।