মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC Job Circular 2026 | পদসংখ্যা: ৩২টি |Biddabari

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এই চাকরি সম্পর্কে

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০২ জুন ২০২৬ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC  Job Circular 2026 প্রকাশিত হয়েছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC  Job Circular 2026 র তথ্যমতে, উপ পরিদর্শক (১১তম গ্রেড) পদে সর্বমোট ৩২ জনকে নিয়োগ প্রদান করা হবে। আবেদনকারীর বয়স ০১ জুলাই ২০২৬ তারিখে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC  Job Circular 2026 এর তথ্যমতে, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই আবিবাহিত হতে হবে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC  Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৩২ টি ।

আবেদনের বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর । 

আবেদনের সময়সীমা:  ০৩ জুন ২০২৬ ইং সকাল ১০:০০টা হতে ৩০ জুন ২০২৬ইং বিকাল ০৫:০০টা তারিখ  পর্যন্ত।

আবেদন ফি: ১৫৬ টাকা।

আবেদন ফি জমাদানের মাধ্যম: টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে ।

এই চাকরির বিবরণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC  Job Circular 2026 এর বিস্তারিত:

আবেদনের নিয়মাবলি/নিয়োগ সংক্রান্ত শর্তাবলিঃ

০১। আবেদনকারীর বয়স ০১ জুলাই, ২০২৬ তারিখে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয়।

০২। সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।

০৩। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করা হবে।

০৪। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

০৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদ পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form এর প্রিন্ট কপি ও ২কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

০৬। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন/নীতিমালা অনুসরণ করা হবে।

০৭। নাগরিকত্ব প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে।

০৮। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধার সন্তান/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/বীরঙ্গনার সন্তান/শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারী প্রজ্ঞাপন/নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি প্রদর্শনসহ সত্যায়িত কপি দাখিল করতে হবে।

৯। এ নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের Website: www.dnc.gov.bd  এ পাওয়া যাবে।

১০। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলি:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dnc.teletalk.com.bd  এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৩ জুন, ২০২৬; সকাল: ১০.০০ টা।

ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুন, ২০২৬; বিকাল ৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সর্বশেষ সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে টেলিটক Prepaid সিমের মোবাইলে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।

খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel করে

নির্ধারিত স্থানে Upload করবেন।

গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit-করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে। যথাযথ ভাবে আবেদনপত্র Submit করার পর প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant's copy পাবেন। উক্ত Applicant's copy প্রার্থী download পূর্বক রঙ্গিন প্রিন্ট কপি সংরক্ষণ করবেন। Applicant's কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি ১৫০ (একশত পঞ্চাশ) টাকা, সার্ভিস চার্জ বাবদ ১৮(আঠার) টাকা, মোট ১৬৮ (একশত আটষট্টি) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও নির্ধারিত সময়ে পরীক্ষার ফি জমা না দেওয়া

পর্যন্ত Online এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: DNC<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DNC ABCDEF

Reply: Applicant's Name, Tk........... will be charged as application fee. Your PIN is 12345678. Το

pay fee Type DNC<Space>Yes<Space>PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DNC<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: DNC YES 12345678

Reply: Congratulations Applicant's Name, payment completed successfully for DNC Application for post of xxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dnc.teletalk.com.bd অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dnc.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online-এ আবেদনপত্রে প্রার্থীর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

ছ. SMS-এর প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধু টেলিটক প্রি-প্রেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

(i) User ID জানা থাকলে DNC<space>Help<space>User<space>User ID & Send to 16222.

Example: DNC Help User ABCDEF & send to 16222

(ii) PIN Number জানা থাকলে: DNC<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222.

Example: DNC Help PIN 12345678 & send to 16222.

ঝ. বর্ণিত নিয়োগ বিজ্ঞপ্তি, Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলি, SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://dnc.teletalk.com.bd এ পাওয়া যাবে।

১১।

কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোন আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।