সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC Job Circular 2026 | পদ সংখ্যা: ৮৬টি | Biddabari

DMLC Job Circular 2026

এই চাকরি সম্পর্কে


সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৩ জুলাই ২০২৬ ইং তারিখ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC  Job Circular 2026 প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যমতে, ৯ম থেকে ১১তম গ্রেডের ১৫টি ক্যাটাগরিতে সর্বমোট ৮৬ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে । আবেদনকারীর বয়স ৩১ আগস্ট ২০২৬ইং তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হইতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নহে।

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC  Job Circular 2026 এর তথ্যমতে, সকল জেলার প্রত্থীগণ আবেদন করতে পারবেন।

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC Job Circular 2026 এর গুরুত্বপূর্ণতথ্য:

পদসংখ্যা: ৮৬টি ।

আবেদনের বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৬ ইং তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের সময়সীমা: ১৯ জুলাই ২০২৬ ইং সকাল ০৯:০০ ঘটিকা থেকে ৩১ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।

আবেদন ফি:  ৩০০ টাকা থেকে ৩৫০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে এই https://job.shmrmi.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

এই চাকরির বিবরণ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DMLC Job Circular 2026 এর বিস্তারিত:

 

১। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইট www.dmlc.gov.bd এবং সহমর্মীর জবপোর্টাল https://job.shmrmi.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে সহমর্মীর জব পোর্টাল ওয়েবসাইটে এর মাধ্যমে ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও এ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে। https://job.shmrmi.gov.bd

২। উল্লেখ্য, আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯ জুলাই ২০২৬ সকাল ০৯.০০ ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ আগস্ট ২০২৬ বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত।

৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ https://job.shmrmi.gov.bd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

আবেদনের সময়সীমা নিম্নরূপ-

(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৯ জুলাই ২০২৬ সকাল ০৯.০০ ঘটিকা।

(ii) Online এ আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় ৩১ আগস্ট ২০২৬ বিকাল ০৪.০০ ঘটিকা।

(iii) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

(খ) Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online এ আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

(গ) অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য যে, কারিগরি সংক্রান্ত যে কোন তথ্য/সমস্যা সমাধানের বিষয়ে সাইটে থাকা Contract Us পেজ থেকে সার্পোট টিকেট তৈরী করে বা প্রয়োজনে ইমেইল (jobshmrmi@gmail.com) এ যোগাযোগ করা যেতে পারে। সার্পোট টিকেট ব্যতিত কোন সমস্যার সমাধান দেয়া যাবে না।

৪। আবেদন জমা দেয়ার সর্বশেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসরের মধ্যে হতে হবে। বয়স নিরুপণ/প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৫। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান, কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৬। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। তাছাড়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়ন পত্র সংযুক্ত করতে হবে। একইভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ এর ০১ (এক) সেট সত্যায়িত ফটোকপিও দাখিল করতে হবে।

৭। প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন আবেদনে হবহ সেভাবে লিখতে হবে।

৮। যোগ্যতা থাকলে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন। এজন্য তাকে আলাদা আলাদা ফি জমা দিতে হবে। তবে একইসঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হলে কেবল একটি পদে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

৯। প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হতে পারে।

১০। আবেদন ফি: ক্রমিক নং (ক-ঘ) এ বর্ণিত পদের ক্ষেত্রে ২০০/- (দুইশত) টাকা এবং ক্রমিক নং (ঙ-ছ) এ বর্ণিত পদের ক্ষেত্রে ১৫০/-(একশত পঞ্চাশ) টাকা। প্রতিটি আবেদনের ক্ষেত্রে নির্ধারিত হারে নির্বাচনি ফি ও সার্ভিস চার্জ প্রদান করতে হবে। ক-ঘ নং ক্রমিকে ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা এবং ৬-৮ নং ক্রমিকে ৩০০/- (তিনশত) টাকা নির্বাচনি ফি প্রদান করতে হবে। সকল ফি ও সার্ভিস চার্জে সরকার কর্তৃক নির্ধারিত হারে ভ্যাট কর্তন করা হবে।

১১। নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ পেনশন সুবিধা প্রাপ্য হবেন না। তবে সার্বজনীন পেনশন স্কিম/কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, পারিবারিক রেশনসহ সময় সময় প্রচলিত অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

১২। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূলকপি জমা দিতে হবে।

১৩। মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে মূল সনদসমূহ প্রদর্শন করতে হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক/ভ্রমণ ভাতা প্রদান করা হবে না।

১৪। উক্ত চাকরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড/বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বদলিযোগ্য হবে।

১৫। অসত্য/ভুল তথ্য/ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। চূড়ান্তভাবে নির্বাচিত ও পেমেন্ট ভেরিফাইড প্রার্থীদের Online এর মাধ্যমে প্রদানকৃত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক নিয়োগ প্রদানের সুপারিশ করা হবে। পরবর্তীতে যে কোন সময়ে সুপারিশকৃত প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্রে ঘাটতি/অসঙ্গতি/ত্রুটি/জালিয়াতি ইত্যাদি পরিলক্ষিত হলে, উক্ত প্রার্থীর সুপারিশ বাতিল বলে গণ্য হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৬। প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য (Substantive) ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে নিয়োগকারী কর্তৃপক্ষ তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন।

১৭। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের সকল মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি। অবতীর্ণ (Appeared) প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখসহ পরীক্ষা নিয়ন্ত্রক/শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্বাক্ষরিত অবতীর্ণ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি। পরীক্ষা শুরু ও শেষ হওয়ার তারিখ ব্যতীত কোন অবতীর্ণ প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে না; এরূপ ক্ষেত্রে প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় মার্কশিট ও মূল সনদ প্রদর্শন করতে হবে। অন্যথায় প্রার্থিতা বাতিল হবে;

১৮। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত এ বিজ্ঞপ্তির সংশোধন/বাতিল/শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ করেন।

** শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেয়া হয়েছে।